শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬১২ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বিনোদন

মাহফুজুর রহমানের কটুক্তির জবাব দিলেন পপি

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৬ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৫৪

শেয়ার করুনঃ
মাহফুজুর রহমানের কটুক্তির জবাব দিলেন পপি

মেকআপের ছবি প্রকাশের ঘটনায় বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা ও নিউজের চেয়ারম্যান মাহফুজুর রহমানের বিষোদগারের জবাব দিয়েছেন চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। মাহফুজুর রহমান তার গালে মেকআপ করে দিচ্ছেন- এ ছবি তিনি প্রকাশ বা ছড়িয়ে দেননি বলে দাবি করেন পপি। নারীর প্রতি সম্মান রেখে মাহফুজুর রহমানকে কথা বলার পরামর্শ দেন হালের জনপ্রিয় এ নায়িকা। মাহফুজুর রহমানের বিষোদগারের বিষয়ে গণমাধ্যমকে দেয়া এক প্রতিক্রিয়ায় চিত্রনায়িকা পপি জানান, ওই ঘটনায় তিনি মাহফুজুর রহমানের কাছে ক্ষমা চেয়েছেন বলে যে দাবি করেছেন, তা সঠিক নয়। তিনি মাহফুজুর রহমানের কাছে ক্ষমা চাননি। পপি বলেন, নারীর প্রতি মাহফুজুর রহমানের সম্মান রেখে কথা বলা উচিত। তিনি মাহফুজুর রহমানের শুভবুদ্ধির উদয় হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন। জনপ্রিয় এ চিত্রনায়িকা বলেন, মাহফুজুর রহমান স্যারের শুভবুদ্ধির উদয় হোক। অনেক বড়মাপের মানুষ তিনি। তবে আমি বলব, নারীর প্রতি সম্মান রেখে কথা বলা উচিত। শিল্পীদের প্রতি সম্মান দেয়া দরকার। মাহফুজুর রহমান তাকে মেকআপ করিয়ে দেয়ার ঘটনার বিবরণ দিয়ে পপি বলেন, আমি একটি সিনেমার শুটিংয়ের জন্য এফডিসিতে মেকআপ করছিলাম। সেই সেটে মাহফুজুর রহমান স্যার এসেছিলেন। তিনি যখন দেখেন আমার মেকআপম্যান ঠিকমতো মেকআপ করতে পারছিল না, তখন তিনি নিজেই আমার মেকআপ ঠিক করে দেন।

সেই সময়কার পরিস্থিতি তুলে ধরে পপি আরও বলেন, সেই সময় (মেকআপ) সেখানকার পরিবেশটা হাস্যোজ্জ্বল ছিল। শুটিং সেটে চলচ্চিত্র অঙ্গনের লোকজন ছাড়াও অনেক সংবাদকর্মী এবং আলোকচিত্রীও ছিলেন। সবাই সেই ছবি তুলে ফেলেন। সেই ছবি নিয়ে পত্রিকাসহ গণমাধ্যম সংবাদ প্রকাশ করে। পপি কাউকে এ নিয়ে নিউজ করতে নির্দেশনা দেননি জানিয়ে বলেন, আমি আজ পর্যন্ত কোনো সাংবাদিককে ফোন করে বলিনি আমার সংবাদ করতে, তারা নিজেরাই ফোন করে আমার কাছ থেকে সংবাদ সংগ্রহ করেন। আমি জানি না, আমার দোষটা কোথায়? এটিএন বাংলার চেয়ারম্যান ভুল তথ্য পেয়েছেন জানিয়ে পপি বলেন, মাহফুজুর রহমান স্যার কেন এমন করে বললেন (প্রতিক্রিয়া) সেটিও জানি না। হয়তো কারও মাধ্যমে তিনি ভুল তথ্য পেয়েছেন। প্রসঙ্গত কিছু দিন আগে সিনেমার শুটিংয়ের জন্য এফডিসিতে মেকআপ করছিলেন চিত্রনায়িকা পপি। হঠাৎ সেই সেটে হাজির হন মাহফুজুর রহমান। মেকআপম্যান ঠিকমতো মেকআপ করতে না পারায় মাহফুজুর রহমান নিজেই পপির মেকআপ ঠিক করে দেন। এই ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে সবখানে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় ছবিটি। এ নিয়ে হাস্যরসের সৃষ্টি হয়। সোমবার রাজধানীর কারওয়ানবাজারে এটিএন বাংলার কার্যালয়ে ‘সময় ও অসময়ের গল্প’ সিরিজের নাটকের সংবাদ সম্মেলনে এ নিয়ে কথা বলেন মাহফুজুর রহমান। মাহফুজুর রহমান পপিকে বিষোদগার করে বলেন, নায়িকা পপি এ ঘটনায় তার কাছে ক্ষমা চেয়েছেন। তিনি পপিকে ক্ষমা করবেন যদি তিনি (পপি) সবার সামনে তার পা ধরে ক্ষমা চান। এবং সেই ক্ষমা চাওয়ার ছবি টেলিভিশনে প্রচার করতে পারেন।

বিনোদন
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

এটিএন বাংলা ও নিউজের চেয়ারম্যান বলেন, ‘পপি একটা ছবি ছড়িয়ে দিয়েছিল, তাকে আমি মেকআপ করে দিচ্ছি। ওই শয়তান মেয়েটা এটি করল। ওর এ জিনিসটা করা খুবই জঘন্যতম কাজ হয়েছে। সে লিখেছে- এখন থেকে পপির নতুন মেকআপম্যান মাহফুজুর রহমান। কত জঘন্য কাজ এটি বলেন...। তার পর থেকে পপিকে এই এরিয়ার (এলাকায়) মধ্যে আমি ঢুকতে দিই না। তিনি বলেন, এ ঘটনায় পরে পপি মাফ চেয়েছেন। পপিকে আমি তখনই মাফ করব, যখন সে পা ধরে মাফ চাইবে এবং সেটি আমি টিভিতে দেখাব। মাহফুজুর রহমান বলেন, এ ঘটনার পর সুদর্শনী পপি এমনও বলেছে যে, চেয়ারম্যান স্যারের (মাহফুজুর) পা ধরে আমি মাফ চাইব। পপির মতো একটা শিল্পী আমার পা ধরে মাফ চাইবে। পপিকে মাফ করবেন না জানিয়ে মাহফুজুর রহমান বলেন, তখনই মাফ করব যখন সে পা ধরে মাফ চাইবে এবং সেই ভিডিও টিভিতে দেখাব। যদি সে এটা দেখায় তা হলে আমি মাফ করব, না হলে করব না। দম্ভ নিয়ে মাহফুজুর রহমান বলেন, দর্শক দেখুক, ভুলের জন্য নায়িকা পপি মাহফুজুর রহমানের পা ধরে মাফ চাচ্ছে। জাতীয় পুরস্কার পাওয়া এই অভিনেত্রীকে বহু কাজ দিয়েছেন উল্লেখ করে মাহফুজুর রহমান বলেন, পপি হারামজাদী। পর পর ৫টা ছবিতে আমি তাকে নিয়েছি। তার পরও সে এমনটি করল।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

আর্জেন্টিনা জিতলেও এখনই বিয়ে নয় বললেন পরীমনি

আর্জেন্টিনা জিতলেও এখনই বিয়ে নয় বললেন পরীমনি

ইনিউজ ৭১/টি.টি. রাকিব

সর্বশেষ সংবাদ

হরমুজকে ‘ট্রাম্প প্রণালি’ বললেন ট্রাম্প, প্রত্যাখ্যান ইরানের প্রস্তাব

হরমুজকে ‘ট্রাম্প প্রণালি’ বললেন ট্রাম্প, প্রত্যাখ্যান ইরানের প্রস্তাব

সন্দেহভাজন ভেজাল মদে দুই জেলায় ১৯ মৃত্যু

সন্দেহভাজন ভেজাল মদে দুই জেলায় ১৯ মৃত্যু

শান্তিপূর্ণ পারমাণবিক ব্যবহারে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের নতুন সমঝোতা

শান্তিপূর্ণ পারমাণবিক ব্যবহারে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের নতুন সমঝোতা

আওয়ামী লীগের নিষেধাজ্ঞা নিয়ে সিদ্ধান্ত ঢাকার, জানাল যুক্তরাষ্ট্র

আওয়ামী লীগের নিষেধাজ্ঞা নিয়ে সিদ্ধান্ত ঢাকার, জানাল যুক্তরাষ্ট্র

হিলিতে নানা আয়োজনে 'গ্রীণ এন্ড ক্লিন দিনাজপুর' কর্মসূচি পালন

হিলিতে নানা আয়োজনে 'গ্রীণ এন্ড ক্লিন দিনাজপুর' কর্মসূচি পালন

এ সম্পর্কিত আরও পড়ুন

শেখ সোলায়মানের নতুন গান ‘মানব জীবন’, ফুটে উঠবে যমুনার পাড়ের সৌন্দর্য

শেখ সোলায়মানের নতুন গান ‘মানব জীবন’, ফুটে উঠবে যমুনার পাড়ের সৌন্দর্য

গ্রামের আঁকাবাঁকা আলপথ কিংবা নদীতীরে বাঁশির সুরে শ্রোতাদের হৃদয়ে যে আবেগ ও বেদনা ছড়িয়ে দিয়েছেন বাঁশিওয়ালা শেখ সোলায়মান, সেই সুর এখন দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও আলোচিত। সামাজিক যোগাযোগমাধ্যমে বাঁশির সুরের জন্য ইতোমধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। বাঁশির পাশাপাশি গানেও নিজের প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন এই শিল্পী। কভার গানে ব্যাপক জনপ্রিয়তা অর্জনের পর সাম্প্রতিক সময়ে মৌলিক গান তৈরিতে মনোযোগ দিয়েছেন শেখ

‘দ্বিতীয় জয়া বচ্চন’ তুলনা প্রশংসা হিসেবেই দেখেন তাপসী

‘দ্বিতীয় জয়া বচ্চন’ তুলনা প্রশংসা হিসেবেই দেখেন তাপসী

বলিউডের অভিনেত্রী তাপসী পান্নু পাপারাজ্জিদের সঙ্গে তর্ক-বিতর্কে জড়িয়ে প্রায়ই খবরের শিরোনামে আসেন। এ কারণে তার ভক্ত-অনুরাগীদের একাংশ তাকে ‘দ্বিতীয় জয়া বচ্চন’ বলেও সম্বোধন করেন। এবার এই তুলনা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তাপসী। অভিনেত্রী জানিয়েছেন, ‘দ্বিতীয় জয়া বচ্চন’ বলে সম্বোধন করাকে তিনি কোনো গালি হিসেবে দেখেন না; বরং এটি তার কাছে প্রশংসা। তাপসীর ভাষ্য, জয়া বচ্চন খুব ভালো একজন অভিনেত্রী। তার

জন্মের পর অন্য পরিবারের কাছে চলে গিয়েছিলেন রানি মুখার্জি

জন্মের পর অন্য পরিবারের কাছে চলে গিয়েছিলেন রানি মুখার্জি

বলিউড অভিনেত্রী রানি মুখার্জির জীবনের এক অবাক করা ঘটনা দীর্ঘদিন ধরেই আলোচনায় রয়েছে। জন্মের পর হাসপাতালের এক ভুলে তিনি অন্য এক পরিবারের কাছে চলে গিয়েছিলেন। পরে তার মা কৃষ্ণা মুখার্জির তৎপরতায় তিনি নিজের প্রকৃত পরিবারের কাছে ফিরে আসেন। ১৯৭৮ সালের ২১ মার্চ জন্মগ্রহণ করেন রানি মুখার্জি। তিনি চলচ্চিত্র নির্মাতা রাম মুখার্জি ও কৃষ্ণা মুখার্জির মেয়ে। এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, জন্মের পর

শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন জানিয়ে মুখ খুললেন সালমান খান

শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন জানিয়ে মুখ খুললেন সালমান খান

শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়ে মুখ খুলেছেন বলিউড অভিনেতা সালমান খান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক দীর্ঘ বার্তায় তিনি প্রশ্নপত্র ফাঁসকে ‘অত্যন্ত গুরুতর বিষয়’ হিসেবে উল্লেখ করেন এবং আন্দোলনকে রাজনৈতিক রূপ না দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের প্রশংসা করে আহতদের প্রতি সমবেদনা জানান। সালমান খান লেখেন, আন্দোলনটি শুরু হয়েছিল অত্যন্ত শান্তিপূর্ণভাবে। তবে শেষ পর্যন্ত তা

আর্জেন্টিনা জিতলেও এখনই বিয়ে নয় বললেন পরীমনি

আর্জেন্টিনা জিতলেও এখনই বিয়ে নয় বললেন পরীমনি

আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করবেন—চিত্রনায়িকা পরীমনির এমন একটি ফেসবুক পোস্ট কয়েক দিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। মজার ছলে দেওয়া ওই ঘোষণার পর ভক্তদের শুভকামনার পাশাপাশি অসংখ্য বিয়ের প্রস্তাবও পেয়েছেন তিনি। তবে বিশ্বকাপ ফাইনালের আগে বিষয়টি নিয়ে কিছুটা বিপাকে পড়েছেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী। রোববার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে পরীমনি বলেন, আগে কখনো বিয়ের ঘোষণা দিয়ে বিয়ে করেননি। বরং

জনপ্রিয় সংবাদ

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

মরিয়মের মৃত্যুতে স্ত্রীসহ এমপি গাজী নজরুলের চার দিনের রিমান্ডে

মরিয়মের মৃত্যুতে স্ত্রীসহ এমপি গাজী নজরুলের চার দিনের রিমান্ডে

হোটেলে বসে পালানোর পরিকল্পনা, সীমান্তে ধরা নির্বাচনকর্মী

হোটেলে বসে পালানোর পরিকল্পনা, সীমান্তে ধরা নির্বাচনকর্মী

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোয়ালন্দের গুণী শিক্ষক সুলতান উদ্দিন আহমেদের ইন্তেকাল, দাফন সম্পন্ন

গোয়ালন্দের গুণী শিক্ষক সুলতান উদ্দিন আহমেদের ইন্তেকাল, দাফন সম্পন্ন