শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬৮ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বিনোদন

প্রেমের টানে বিলাসী জীবনকে পিছনে ফেলেছেন অ্যাঞ্জেলিন

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৩, ৩:৩৫

শেয়ার করুনঃ
প্রেমের টানে বিলাসী জীবনকে পিছনে ফেলেছেন অ্যাঞ্জেলিন

টলিউড থেকে হলিউড প্রায় সিনেমায় দেখা যায় প্রেমের টানে বিলাসী জীবনকে পিছনে ফেলে প্রেমিকের হাত ধরছে ধনকুবেরের কন্যা। হতদরিদ্র প্রেমিকের সঙ্গে ঘর বাঁধতে বিপুল সম্পদের উত্তরাধিকারী হওয়ার সুযোগ ঠেলে ফেলছে। বাস্তবেও ঠিক এমনটাই ঘটেছে। ১৫ বছর আগে তেমনই করেছিলেন মালয়েশিয়ার ধনকুবের খু কায় পেং এর কন্যা অ্যাঞ্জেলিন ফ্রান্সিস খু। প্রেমিকের হাত ধরতে ২,৪৮৪ কোটি টাকার পারিবারিক সম্পত্তিকে না বলেছিলেন তিনি।

আরও

মা হওয়ার আগেই মায়ের যন্ত্রণা ফুটিয়েছেন পরিণীতি চোপড়া

মা হওয়ার আগেই মায়ের যন্ত্রণা ফুটিয়েছেন পরিণীতি চোপড়া

দেশবিদেশের নানা গণমাধ্যমে জায়গা করে নিয়েছে অ্যাঞ্জেলিনের সে কাহিনি। বিয়ের পর যিনি জীবনসঙ্গীর পদবিকে নিজের নামের সঙ্গে জুড়ে নিয়েছেন। আমেরিকার একটি পত্রিকার বিচারে ২০১৫ সালে মালয়েশিয়ার প্রথম ৫০ জন ধনকুবেরের তালিকায় অন্যতম ছিলেন অ্যাঞ্জেলিনের বাবা পেং। তার পূর্বপুরুষেরা চীন ছেড়ে সে দেশে মালয়েশিয়া এসে জীবনযাপন করতে থাকে।

আরও

এআইয়ের ভুয়া ভিডিও নিয়ে পরীমণি বললেন সাহস পাচ্ছি

এআইয়ের ভুয়া ভিডিও নিয়ে পরীমণি বললেন সাহস পাচ্ছি

মালয়েশিয়ায় ব্যাংক প্রতিষ্ঠা থেকে শুরু করে ‘লরা অ্যাশলি’ নামে ব্রিটেনের একটি জনপ্রিয় ফ্যাশন, ফার্নিশিং এবং টেক্সটাইল ডিজাইন সংস্থায় চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলেন পেং। ২০১৫ সালে আমেরিকার পত্রিকাটি জানিয়েছিল, ওই ব্রিটিশ সংস্থায় ৪৪ শতাংশ শেয়ারও রয়েছে তার।

অ্যাঞ্জেলিন
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

নিজের ব্যবসা বৃদ্ধি করতে মালায়ান ইউনাইটেড ইন্ডাস্ট্রিজ (এমইউআই) গোষ্ঠীর ছাতার তলায় হোটেল, খুচরো পণ্য, পর্যটন, ফাইনান্সের ক্ষেত্র থেকে নানা ব্র্যান্ডের মাধ্যমে ফুড ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন ৮৩ বছরের পেং। ২০১৫ সালে আমেরিকার একটি জনপ্রিয় পত্রিকার দাবি ছিল, এমইউআই গোষ্ঠীর প্রতিষ্ঠাতা পেং-এর সম্পত্তির পরিমাণ ২,৪৮৪ কোটি টাকা। ২০১৮ সালে তার ছেলে অ্যান্ড্রুর হাতে এমইউআইর দায়িত্ব ছেড়ে অবসর নেন তিনি।

অ্যাঞ্জেলিনের মা পলিন চাই ও কম খ্যাতনামী নন। অ্যাঞ্জেলিনের মা পলিন চাই ছিলেন সাবেক ‘মিস মালয়েশিয়া। তার তিন ছেলে এবং দুই মেয়ে। ধনকুব কন্যার প্রেমকাহিনিও কিছুটা সিনেমার গল্পের মতো। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় ক্যারিবীয় সহপাঠী জেডিডিয়া ফ্রান্সিসের সঙ্গে পরিচয় হয়েছিল অ্যাঞ্জেলিনের। পড়াশোনার ফাকে প্রেম চলেছিল তাদের।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

অক্সফোর্ডের সহপাঠীর সঙ্গে ঘরবাঁধার স্বপ্ন দেখতেন পেং-এর চতুর্থ সন্তান অ্যাঞ্জেলিন। তবে তাদের বিয়েতে রাজি ছিলেন না পেং। বাবার মতে বিয়ে না করলে তাকে বিপুল সম্পত্তি থেকে বেদখল করা হবে, তা ভাল করেই জানতেন অ্যাঞ্জেলিন। তবে কেন প্রেমিকের হাত ধরলেন তিনি? ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলের একটি সাক্ষাৎকারে অ্যাঞ্জেলিন বলেন, আমার মনে হয়েছিল, আমাদের বিয়ে নিয়ে বাবার সিদ্ধান্ত ভুল ছিল। তাই কোনটা ঠিক, তা বুঝতে কস্ট হয়নি।

বিপুল সম্পত্তির উত্তরাধিকারী হওয়ার সুযোগ হারিয়ে আফসোস হয় না? অ্যাঞ্জেলিন বলেন, প্রভাবশালী হওয়াটা এক অর্থে আশীর্বাদ বটে। অর্থের বিনিময়ে অনেক কিছু করা যায়, বহু পথ খুলে যায়। তবে সেই সঙ্গে কিছু উপরি দিক থাকে। যেগুলোর মধ্যে একটি হল ক্ষমতার দখলদারি। আর্থিক ক্ষমতা থাকলে বহু ক্ষতিকারক বৈশিষ্ট্য ফুলেফেঁপে ওঠে। তাতে নানা সমস্যা শুরু হতে পারে। আমি সৌভাগ্যবতী যে আমার এ ধরনের মানসিকতা রয়েছে। আসলে সব ছেড়ে বেরিয়ে আসাটা খুবই সহজ। ওই সব নিয়ে কখনও বিশেষ চিন্তা-ভাবনা করিনি।

৩৪ বছরের অ্যাঞ্জেলিন পেশায় ফ্যাশন ডিজ়াইনার। অন্যদিক, ডেটা সায়েন্টিস্ট হিসাবে কাজ করেন জেডিডিয়া। ২০০৮ সালে বিয়ে নিয়ে মতান্তর হওয়ায় মা-বাবার সংস্পর্শ ছাড়লে আবার তাদের সঙ্গে দেখা হয়েছিল তার। এ বার অবশ্য আদালতে।

২০১৩ সালে পলিনের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়েছিল পেং-এর। সে সময় আদালতে গিয়ে সাক্ষ্য দিতে হয়েছিল অ্যাঞ্জেলিনকে। আদালতে মায়ের পক্ষেই সাক্ষ্য দিয়েছিলেন পেং-কন্যা। সংবাদমাধ্যমের কাছে অ্যাঞ্জেলিন জানিয়েছিলেন, পাঁচ সন্তানের জন্য কখনও সময় ব্যয় করেননি তার বাবা। তাদের একার হাতেই মানুষ করেছেন মা।

৬ কোটি ৪ লক্ষ পাউন্ডের সেই আইনি লড়াইয়ে পর পেং এব‌ং পলিনের বিচ্ছেদ হয়ে যায়। পরে বাবার সম্পর্কে কটাক্ষ করে অ্যাঞ্জেলিন বলেছিলেন, বাবার কাছে সব ছিল। বিশ্বস্ত, সুন্দরী এবং বুদ্ধিমতী স্ত্রী, বাবাকে মনপ্রাণ দিয়ে ভালবাসে এমন পাঁচ সন্তান। তবে যখন আপনার কাছে বেঁচে থাকার জন্য বেশি দিন হাতে নেই, সে সময় শেষের কয়টা দিন রাগ বা ঘৃণা নিয়ে কাটানো উচিত নয়। সূত্র: আনন্দবাজার

জনপ্রিয় সংবাদ

নবাবগঞ্জে গাছ কেটে ডাকাতি, আন্তঃজেলা চক্রের আট সদস্য গ্রেপ্তার

নবাবগঞ্জে গাছ কেটে ডাকাতি, আন্তঃজেলা চক্রের আট সদস্য গ্রেপ্তার

পাঁচবিবিতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, কারাগারে অভিযুক্ত

পাঁচবিবিতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, কারাগারে অভিযুক্ত

বিশ্বযোগ প্রকল্প নারীদের আত্মনির্ভরশীল ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলবে: হাসনাত আব্দুল্লাহ

বিশ্বযোগ প্রকল্প নারীদের আত্মনির্ভরশীল ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলবে: হাসনাত আব্দুল্লাহ

যেদিন ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

যেদিন ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

পিএইচপির নিরাপত্তাত্রুটিতে বিশ্বজুড়ে ওয়েবসাইট বন্ধ, সাইবার হামলার আশঙ্কা

পিএইচপির নিরাপত্তাত্রুটিতে বিশ্বজুড়ে ওয়েবসাইট বন্ধ, সাইবার হামলার আশঙ্কা

সর্বশেষ সংবাদ

পিএইচপিতে গুরুতর নিরাপত্তা ত্রুটি, বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

পিএইচপিতে গুরুতর নিরাপত্তা ত্রুটি, বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

এনআইডি সংশোধনের ৬৪ লাখ আবেদন নিষ্পত্তি, অপেক্ষায় আরও ১ লাখ ২৮ হাজার

এনআইডি সংশোধনের ৬৪ লাখ আবেদন নিষ্পত্তি, অপেক্ষায় আরও ১ লাখ ২৮ হাজার

আল-আকসার খতিবকে আটক করল ইসরায়েলি বাহিনী

আল-আকসার খতিবকে আটক করল ইসরায়েলি বাহিনী

রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষা শেষ, অনুমোদনের অপেক্ষা

রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষা শেষ, অনুমোদনের অপেক্ষা

৪৮ ঘণ্টায় ঘূর্ণিঝড়ের আশঙ্কা, উপকূলকে সতর্ক থাকার পরামর্শ

৪৮ ঘণ্টায় ঘূর্ণিঝড়ের আশঙ্কা, উপকূলকে সতর্ক থাকার পরামর্শ

এ সম্পর্কিত আরও পড়ুন

আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি

আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার এলাকায় এ ঘটনা ঘটে। তবে ঘটনার সময় গাড়িতে ছিলেন না আসিফ আকবর। ফলে এ ঘটনায় কেউ হতাহত হননি। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান গুলির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোরবেলায় মগবাজার এলাকায় আসিফ

এআইয়ের ভুয়া ভিডিও নিয়ে পরীমণি বললেন সাহস পাচ্ছি

এআইয়ের ভুয়া ভিডিও নিয়ে পরীমণি বললেন সাহস পাচ্ছি

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি আপত্তিকর ভুয়া ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন চিত্রনায়িকা পরীমণি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানানোর পর এবার গণমাধ্যমের সামনেও বিষয়টি নিয়ে কথা বলেছেন তিনি। অভিনেত্রীর মতে, এ ধরনের ঘটনা শুধু ব্যক্তিগত সমস্যা নয়, সাধারণ নারীদের জন্যও বড় ধরনের মানসিক চাপের কারণ হতে পারে। সম্প্রতি এআই প্রযুক্তির সাহায্যে পরীমণির একটি ভুয়া আপত্তিকর ভিডিও তৈরি করে অন্তর্জালে

৬১৭ কোটি টাকার হীরাখচিত ব্রায় নজর কাড়লেন কাইলি

৬১৭ কোটি টাকার হীরাখচিত ব্রায় নজর কাড়লেন কাইলি

বিশ্ব ফ্যাশনের আলোচিত আয়োজন ভিক্টোরিয়াস সিক্রেটের র‍্যাম্পে আবারও ফিরেছে ‘ফ্যান্টাসি ব্রা’। দীর্ঘ আট বছর পর ফিরে আসা এই বিশেষ নকশার ব্রাটি পরে র‍্যাম্পে হেঁটেছেন মার্কিন রিয়েলিটি টিভি তারকা ও সৌন্দর্যপণ্য উদ্যোক্তা কাইলি জেনার। হীরা ও মূল্যবান রত্নে তৈরি ব্রাটির মূল্য ৫ কোটি মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬১৭ কোটি টাকারও বেশি। মার্কিন ফ্যাশন সাময়িকী ভোগের রোববার (১৮ অক্টোবর) প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী,

রাখি সাওয়ান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

রাখি সাওয়ান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

২০১০ সালের একটি পুরোনো মৃত্যুর মামলায় বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্তের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ভারতের উত্তর প্রদেশের ঝাঁসির একটি আদালত। দীর্ঘ ১৬ বছর আগের একটি বিতর্কিত ঘটনাকে কেন্দ্র করে তাঁর বিরুদ্ধে এ আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস এন্টারটেইনমেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১০ সালে ঝাঁসির প্রেমনগর এলাকার বাসিন্দা লক্ষ্মণ নামের এক যুবক স্ত্রীর সঙ্গে পারিবারিক বিরোধের জেরে

এআই দিয়ে মিথ্যা কনটেন্ট তৈরি অপরাধ, ক্ষোভ মেহজাবীনের

এআই দিয়ে মিথ্যা কনটেন্ট তৈরি অপরাধ, ক্ষোভ মেহজাবীনের

কয়েকটি ভিউ, লাইক কিংবা সামান্য অর্থ উপার্জনের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে কারও নামে মিথ্যা কনটেন্ট তৈরি ও ছড়িয়ে দেওয়ার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তাঁর মতে, কাউকে হেয় করার উদ্দেশ্যে এ ধরনের কনটেন্ট তৈরি ও প্রচার কোনো বিনোদন নয়, বরং অপরাধ। একই সঙ্গে এসব কনটেন্ট শেয়ার করে ছড়িয়ে দেওয়ার প্রবণতাকেও বড় সামাজিক সমস্যা হিসেবে দেখছেন তিনি। বৃহস্পতিবার