সোমবার, ১২ অক্টোবর, ২০২৬২৭ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বিনোদন

বিটিভি’র সফল প্রযোজক ও নির্মাতা অরিন্দম মুখার্জি

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৬ এপ্রিল ২০২১, ২১:৩৪

শেয়ার করুনঃ
বিটিভি’র সফল প্রযোজক ও নির্মাতা অরিন্দম মুখার্জি

অরিন্দম মুখার্জী একজন বাঙালি, বাংলাদেশি বংশোদ্ভূত অভিনেতা, নাট্য নির্দেশক, লেখক ও তথ্যচিত্র নির্মাতা। এ সময়ের আলোচিত মুখ চট্টগ্রামসহ সারা বাংলাদেশের টিভি মিডিয়াতে সমানতালে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) চট্টগ্রাম কেন্দ্রের প্রযোজক অরিন্দম মুখার্জি বিংকু।

১৯৭৮ সালে ৩১ ডিসেম্বরে তার জন্ম। বাবা বিনয় কুমার মুখার্জী ও মাতা দিপালী মুখার্জীর প্রথম সন্তান অরিন্দম মুখার্জী বিংকু। দুই ভাইয়ের মধ্যে বিংকু বড় তার ছোট ভাইয়ের নাম অনিরুদ্ধ মুখার্জী লাল্টু। বিংকু গ্রামের স্কুল থেকে মাধ্যমিক ও নওগাঁ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। সেখান থেকে তিনি ২০০৬ সালে থিয়েটার এন্ড ভিডিও প্রডাকশন নিয়ে এমএ পাশ করেন।

আরও

বিয়ের গুঞ্জনে কৌশানির সাফ কথা, এখনই বিয়ে নয়

বিয়ের গুঞ্জনে কৌশানির সাফ কথা, এখনই বিয়ে নয়

পারিবারিকভাবে সাংস্কৃতিক পরিমন্ডলের মধ্যে বড় হয়েছেন বিংকু। ১৯৯৪ সালে মহাদেবপুরে থাকা অবস্থাতেই বাংলাদেশ উদীচি শিল্পী গোষ্ঠীর শাখা খোলেন। সেখানে বেশ কিছু পথ নাটকেও অভিনয় করেন তিনি। সেখান থেকেই উৎপল দত্ত, মনোজ মিত্র, রূদ্রোপ্রসাদ সেন গুপ্ত ও ঋত্ত্বিক কুমার ঘটকের সাথে পরিচয়। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে পাঠ গ্রহণ অবস্থায় ২০০৪ সালে অসিত সেনের নির্দেশনায় উৎপল দত্তের লেখা ‘রাইফেলে’ অভিনয়ের মাধ্যমে ভারতের অভিনয় জগতে পা রাখেন।

এরপরেই সুযোগ আসে ফিল্মে, গুলশান কুমার প্রযোজিত ও প্রদীপ্ত ভট্টাচার্য পরিচালিত ডবল ভার্সন প্রভু আমার লোকনাথ ও জয়বাবা লোকনাথ চরিত্রে তিনি অভিনয় করেন। এরপর কলকাতায় থেকেই কাজ শুরু করেন মঞ্চ নাটকে। শুরু হল অভিনয়, সীমা মুখার্জী, সোহীনি হালদার, পৌলমী চট্টপাধ্যায়, বিপ্লব বন্দোপাধ্যায়সহ আরো অনেকের সাথে। সেই সাথে শুরু হল টেলিভিশন ধারাবাহিক। ইটিভি বাংলায় ‘সেনার হরিণ’, আকাশ বাংলায় ‘নগর দর্পন’, তিথির অতিথী, বহ্নিশিখা, প্রসেনজিতের প্রডাকশন থেকে ‘রেজিস্ট্রার জেনারেল অফ ম্যারেজেস’ এবং ইন্দ্রানী হালদারের প্রডাকশন থেকে অর্নব ব্যানার্জী রিঙ্গো পরিচালনায় জাফর ইকবালের গল্প নিয়ে দুই বাংলা মিলে তৈরি ‘নিশা তান্ত্রীক’ এ অভিনয় করেন।

আরও

বিয়ের গুঞ্জনে কৌশানির সাফ কথা, এখনই বিয়ে নয়

বিয়ের গুঞ্জনে কৌশানির সাফ কথা, এখনই বিয়ে নয়

তিনি বাংলাদেশের চলচ্চিত্রের খ্যাতনামা অভিনেত্রী কবরী সারোয়ারের জীবনী নিয়ে লিখেন। কলকাতায় নাট্য শোধ সংস্থানের উপরে ‘২৫ বছরের নাট্যশোধ সংস্থান’ শিরোনামে প্রথম তথ্যচিত্র নির্মাণ করেন অরিন্দম।

আকাশ বাংলায় এসএস প্রোকাশনের ব্যানারে সমসাময়িক সমস্যা নিয়ে বন্ধু বিশ্বজিৎ চক্রর্তীকে সাথে নিয়ে শুরু করলেন টেলিফিল্ম নির্মাণ। পাশাপাশি তুলসী চক্রর্তী ফিল্ম এন্ড টেলিভিশন এন্ড টেকনিশিয়ান্স ইনস্টিটিউটে পার্টটাইম শিক্ষক হিসাবে শুরু করেন শিক্ষকতা।

সেই সাথে বিক্ষিপ্তভাবে শুরু হয় টেলিফিল্ম ও ধারাবাহিকের শিল্প নির্দেশনা। পড়া শেষ করে দেশে ফিরে শুরু হল সিনেমা। গোলাম মোস্তফা পরিচালিত বেঙ্গল এন্টার প্রাইজের ছবি ভালোবাসার সাদাকালো, সেখানেই মাহাফুজ আহমেদের সাথে পরিচয়ের পর তাকে সাথে নিয়ে তৈরি করেন বাণীচিত্র প্রডাকশন। চলতে থাকে নির্মাণ ও অভিনয়। পিযুষ বন্দোপাধ্যায় ও রইসুল ইসলাম আসাদের এক রকম চাপে পড়েই টেলিভিশনে কাজ শুরু করেন বিংকু। তিনি তথ্যচিত্রের একটা নতুন ধারা নিয়ে আসলেন। একজনের পাসপেক্টটিভে গল্প বলা, ফিকশন ও ননফিকশন নিয়ে তথ্যচিত্রের এক নতুন ধারাতেই নির্মিত হতে থাকল ‘বাঙালি বিশ্বময়’। ‘বাঙালি বিশ্বময়’ অনুষ্ঠানের মাধ্যমে সেই সব মানুষের বংশ পরিচয়, বেড়ে ওঠা, জীবন-চরিত্র, কর্ম, সাফল্যগাঁথা দর্শকদের সামনে তুলে ধরা হয়। যাদের জন্ম ও বেড়ে ওঠা বাংলাদেশে। এরা বাংলাদেশের সন্তান। বাংলাদেশের গর্ব।

অরিন্দম মুখার্জি বিংকু দুই বাংলায় একই সাথে নির্মাতা ও অভিনেতা হিসেবে ব্যাপক পরিচিত। তিনি কলকাতা ঋত্ত্বিক সিনে সোসাইটির একজন সদস্য। তিনি ইন্টান্যশনাল ব্রডকাস্টিং মিডিয়ার (আইবিএম) সদস্য। এছাড়াও তিনি একজন আন্তর্জাতিক সহকারী পরিচালক হিসাবে হলিউডে কাজ করার অনুমোদন প্রাপ্ত একজন নির্মাতা।

অরিন্দম মুখার্জি বিংকু ২০১৯ সালের ১ এপ্রিলে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে যোগদান করেন। তার আগমনের ফলে চট্টগ্রাম টেলিভিশনে শুরু হয় এক নতুন অধ্যায়। কেন্দ্রের জেনারেল ম্যানেজার (জিএম) নিতাই কুমার আচার্য্যের সার্বিক সহযোগিতায় কাজ পাগল বিংকু একের পর এক চমক উপহার দিতে থাকেন বিটিভি চট্টগ্রাম কেন্দ্রকে। স্থানীয় প্রবীণ ও নবীন থিয়েটার কর্মীদের নিয়ে কাজ করতে থাকেন। তিনই প্রথম প্রযোজক যিনি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে হতে প্রথম টেলিভিশন ধারাবাহিক নির্মাণ করেন।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

তার প্রথম টেলিফিল্ম ‘গল্পটা তাদের’ ২০১৯ সালের কোরবানী ঈদের অনুষ্ঠানমালায় প্রচার হয়। ওই বছরেই তার নির্মিত প্রথম ধারাবাহিক ‘স্বপ্ন’ রোজার ঈদের তৃতীয় দিনের অনুষ্ঠানমালায় প্রচারিত হয়েছিল। এছাড়া প্রথম সাত পর্বের ধারাবাহিক ‘আলেয়ার পিছে’ প্রথম ১৩ পর্বের ধারাবাহিক ‘কখনো রোদ কখনো বৃষ্টি’ প্রথম ১৫ পর্বের ‘ছায়া স্বাপদ’ বিটিভ চট্টগ্রাম কেন্দ্র থেকে প্রচারিত হয়। প্রথম ৫২ পর্বের মেঘা ধারাবাহিক ‘খড় কুটোর আখ্যান’ বর্তমানে প্রচারিত হচ্ছে। যা বাংলাদেশ টেলিভিশন চট্রগ্রাম কেন্দ্রের অনুষ্ঠানমালায় যুক্ত করেছে নব যাত্রা।

বিংকুর নির্মিত ও প্রচারিত টেলিফিল্মের মধ্যে বোধনের দিন, প্রিতিলতা, মহাকাব্য, কালরাত্রী, সমসাময়িক, ৬৯ এর চিঠি, একুশের একুশ, যেখানে গল্পই হয়েছে বিষয়বস্তু, নায়ক সর্বস্ব নয়, জাদুর বাক্স, ধূসর বর্তমান, সমুদ্রস্নান, ইত্যাদি উল্লেখযোগ্য।

আগে বিটিভি চট্টগ্রাম কেন্দ্র হতে বাচ্চাদের নিয়ে কালেভদ্রে একটা কি দুটো কাজ হত। অরিন্দম মুখার্জি বিংকুই প্রথম বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে শিশুদের নিয়ে টেলিফিল্ম নির্মাণ শুরু করেন। যা আগে স্টুডিওতে হত। তিনি নিজ উদ্যোগে বাইরে শুটিং শুরু করেন। যাতে করে শিশুরাও হয়ে উঠতে পারে আগামীর অভিনেতা।

বিংকুর মতে, শিশুদের নিয়ে কেউ তেমনভাবে না। বড়দের নিয়ে ছবি হয়, টেলিফিল্ম হয়, তাতে বড়রাই প্রধান্য পায়, ইউনিভার্সিটিতে সবাই পড়ার সুযোগ পায় না, তাছাড়া চট্টগ্রামে ঢাকার মত তেমন কোন ট্রেনিং সেন্টার নেই, তাই তিনি ছোটদের নিয়ে আউট ডোরে কাজ করছেন, এতে তাদের হাতে কলমে ট্রনিং হচ্ছে, কে বলতে পারে আগামীতে এখান থেকেই বড় শিল্পী তৈরি হতেও পারে…। সেই ভাবনা থেকে ২০১৯ সালের মাঝামাঝি থেকে তিনি প্রতি মাসে দুইটা করে শিশুতোষ টেলিফিল্ম বানানো শুরু করেন।

বিংকুই প্রথম ২০২০ সালে বিটিভি চট্টগ্রাম কেন্দ্র হতে হতে ‘জনতার মুখোমুখী মেয়র’ শিরোনামে লাইভ অনুষ্ঠান শুরু করেন। এমনকি কবিগানের অনুষ্ঠানও স্টুডিও থেকে বের করে নিয়ে খোলা আকাশের নিচে নির্মাণ শুরু করেন তিনি।

বিংকু চান, চট্টগ্রামে শিল্পীরা সবাই কাজ করুক, সবাই নিজেকে প্রেজেন্ট করুক। তারা যেন বলতে পারেন বা স্থানীয় শিল্পীরা তার কাজ দেখাতে পারেন। চট্টগ্রামের চ্যানেলে চট্টগ্রামের শিল্পীরাই কাজ করবে, এটাই তো স্বাভাবিক।

বিংকু ২০২০ সালের ১৩ মার্চ কক্সবাজারে চন্দ্রিমা ভট্টাচার্যকে বিবাহ করেন। তার সহধর্মিণী এক সময়ের নৃত্যশিল্পী হলেও বর্তমানে একজন চাকুরীজীবী।

অরিন্দম মুখার্জি বিংকু একজন বহুময় প্রতিভার অধিকারী। বিটিভি চট্টগ্রাম কেন্দ্রর একজন সফল প্রয়োজক হিসাবে বিংকু চট্টগ্রামের গর্ব। আর তাই তার কাছে চট্টগ্রামের সাংস্কৃতিক কর্মীদের প্রাপ্তি ও প্রত্যাশাও অনেক। আর এ প্রাপ্তি ও প্রত্যাশার সফল প্রতিফলন হোক- এটাই সকলের কাম্য।

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

জনপ্রিয় সংবাদ

জ্বালানি নিরাপত্তায় সৌরশক্তির মহাযাত্রা, বড় লক্ষ্যে সরকার এগোচ্ছে

জ্বালানি নিরাপত্তায় সৌরশক্তির মহাযাত্রা, বড় লক্ষ্যে সরকার এগোচ্ছে

ক্যানসারের সঙ্গে লড়ে বুশরার এসএসসিতে অবিশ্বাস্য জিপিএ-৫ অর্জন

ক্যানসারের সঙ্গে লড়ে বুশরার এসএসসিতে অবিশ্বাস্য জিপিএ-৫ অর্জন

নির্বাচনের প্রতিটি ধাপে নারীর অংশগ্রহণ চান সিইসি

নির্বাচনের প্রতিটি ধাপে নারীর অংশগ্রহণ চান সিইসি

টুম্পা থেকে ইধিকা, নাম বদলেই বদলে গেল ক্যারিয়ার

টুম্পা থেকে ইধিকা, নাম বদলেই বদলে গেল ক্যারিয়ার

বাংলাদেশে স্টারলিংক চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের

বাংলাদেশে স্টারলিংক চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের

সর্বশেষ সংবাদ

ইসি সভায় আজ চূড়ান্ত হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি

ইসি সভায় আজ চূড়ান্ত হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি

রুদ্ধশ্বাস লড়াইয়ে ভারতকে তিন রানে হারাল বাংলাদেশ

রুদ্ধশ্বাস লড়াইয়ে ভারতকে তিন রানে হারাল বাংলাদেশ

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.২১ বিলিয়ন ডলার

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.২১ বিলিয়ন ডলার

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, অর্থ লেনদেন না করার আহ্বান

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, অর্থ লেনদেন না করার আহ্বান

২০ অক্টোবর থেকে ব্যাংক-শেয়ারবাজার বন্ধ

২০ অক্টোবর থেকে ব্যাংক-শেয়ারবাজার বন্ধ

এ সম্পর্কিত আরও পড়ুন

নানা পাটেকারের মৃত্যু, থেমে গেল ৭৫ বছর বয়সের বর্ণাঢ্য চলচ্চিত্র জীবন

নানা পাটেকারের মৃত্যু, থেমে গেল ৭৫ বছর বয়সের বর্ণাঢ্য চলচ্চিত্র জীবন

ভারতের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা নানা পাটেকার আর নেই। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে গোয়ায় নিজ বাসভবনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। হাসপাতাল সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভোরে বাসভবনে অচেতন অবস্থায় পাওয়া যায় নানা পাটেকারকে। পরে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা প্রায় ৪৫ মিনিট ধরে তাকে বাঁচানোর চেষ্টা

বিয়ের গুঞ্জনে কৌশানির সাফ কথা, এখনই বিয়ে নয়

বিয়ের গুঞ্জনে কৌশানির সাফ কথা, এখনই বিয়ে নয়

টালিউডের অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায় বেশ কয়েক বছর ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন। জন্মদিন কিংবা অন্য কোনো বিশেষ দিন—বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের একসঙ্গে ছবি ও ভিডিও দেখা যায়। তাদের সম্পর্কের ঘনিষ্ঠতাও প্রকাশ্যে এসেছে নানা অনুষ্ঠানে। তবে সম্পর্ক দীর্ঘ হলেও এখনই বিয়ের পিঁড়িতে বসার পরিকল্পনা নেই কৌশানির। খুব শিগগির বড় পর্দায় আসছে কৌশানি অভিনীত ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’। ছবিটির প্রচারের

টুম্পা থেকে ইধিকা, নাম বদলেই বদলে গেল ক্যারিয়ার

টুম্পা থেকে ইধিকা, নাম বদলেই বদলে গেল ক্যারিয়ার

টালিউড থেকে ঢালিউড—দুই বাংলার চলচ্চিত্রে নিজের অবস্থান তৈরি করেছেন অভিনেত্রী ইধিকা পাল। ছোটপর্দায় অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করলেও বর্তমানে বড় পর্দায় ব্যস্ত সময় পার করছেন তিনি। মেগাস্টার শাকিব খানের ‘প্রিয়তমা’ ছবির সাফল্যের পর সুপারস্টার দেবের নায়িকা হিসেবেও দর্শকদের সামনে এসেছেন এই অভিনেত্রী। তবে পর্দায় যে নামে পরিচিতি পেয়েছেন, সেটি তার অভিনয়জীবনের শুরুর নাম নয়। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ছোটপর্দায় অভিনয়ের

মা হওয়ার আগেই মায়ের যন্ত্রণা ফুটিয়েছেন পরিণীতি চোপড়া

মা হওয়ার আগেই মায়ের যন্ত্রণা ফুটিয়েছেন পরিণীতি চোপড়া

অভিনয়ের চরিত্রের যন্ত্রণা আর নিজের জীবনের বাস্তব অভিজ্ঞতা একসঙ্গে মিশে গেলে সেই আবেগ সামলানো কতটা কঠিন হতে পারে, তারই ব্যতিক্রমী অভিজ্ঞতার কথা জানিয়েছেন অভিনেত্রী পরিণীতি চোপড়া। আসন্ন ওয়েব সিরিজ ‘শক’-এর শুটিংয়ের সময় তিনি অন্তঃসত্ত্বা ছিলেন। তবে তখনও মা হওয়ার বাস্তব অভিজ্ঞতা হয়নি তাঁর। অভিনেত্রীর মতে, ওই সময় যদি সন্তানের জন্ম হয়ে যেত, তাহলে সিরিজের চরিত্রটির গভীর মানসিক যন্ত্রণা সামলে অভিনয়

বিয়ের তাড়া নেই, আগেই নিজের ডিম্বাণু সংরক্ষণ রাইমার

বিয়ের তাড়া নেই, আগেই নিজের ডিম্বাণু সংরক্ষণ রাইমার

অভিনেত্রী রাইমা সেন জানিয়েছেন, বিয়ে নিয়ে তাঁর কোনো তাড়াহুড়া নেই। সংসার করার প্রয়োজনীয়তাও তিনি তেমন অনুভব করেন না। কলকাতার সংবাদমাধ্যম ‘এই সময়’-কে দেওয়া সাক্ষাৎকারে ব্যক্তিজীবন, বিয়ে ও মাতৃত্ব নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন সুচিত্রা সেনের নাতনি ও মুনমুন সেনের কন্যা। রাইমার ভাষ্য, এই বয়সে বিয়ের তাগিদ অনুভব করছেন না। সম্পর্কের সঙ্গে তৈরি হওয়া আবেগের বন্ধন বা অ্যাটাচমেন্ট নিয়েও তাঁর চিন্তা রয়েছে।