
প্রকাশ: ১ মার্চ ২০২০, ২১:৪

ভারতের দিল্লিতে সাম্প্রদায়িক সহিংসতার এবং সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছে ইবি শাখা ছাত্র ইউনিয়ন। রবিবার (১লা মার্চ) বেলা সাড়ে ১১ টায় ইবি ছাত্র ইউনিয়নের দলীয় টেন্ডের সামনে সমাবেশটি অনুষ্ঠিত হয়। সমাবেশে ইবি শাখা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক জি কে সাদিকের সঞ্চালনায় উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন ইবি শাখা সভাপতি নরুন্নবী সবুজসহ অনান্য কর্মীবৃন্দ।
আমরা দেখেছি অসাম্প্রদায়িক বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে এই সাম্প্রদায়িক নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ করা হয়েছে। এটা আমাদের জন্য ঘৃণা এবং ধিক্কারের বিষয়। সারা বাংলার ছাত্রসমাজ ঘোষণা দিয়েছে যেভাবে হোক নরেন্দ্র মোদীকে বাংলাদেশ আসলে প্রতিহত করা হবে। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের নিয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশে সাম্প্রদায়িক নরেন্দ্র মোদিকে কখনো আসতে দেওয়া হবে না বরং তাকে প্রতিহত করতে সর্বদা প্রস্তুত থাকবে।
