শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬১৭ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

শিক্ষা

ইবি ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, তদন্ত কমিটি গঠন

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২০, ০:২০

শেয়ার করুনঃ
ইবি ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, তদন্ত কমিটি গঠন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রলীগের দুইগ্রুপের মধ্যে কয়েক দফায় সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার (২১জানুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে প্রথম দফায় এ সংঘর্ষের সূত্রপাত ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে, বর্তমান কেন্দ্রীয় ছাত্রলীগের দায়িত্বে থাকা জয়-লেখক পরিষদের নির্দেশনা মোতাবেক ইবি শাখা ছাত্রলীগের সভাপতি ও সম্পাদক মঙ্গলবার সাংগঠনিক কর্যক্রম পরিচালনার জন্য ক্যাম্পাসে প্রবেশ করবে এ খবর পেয়ে সকাল থেকে ছাত্রলীগের পদবঞ্চিত বিদ্রোহী গ্রুপের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের দলীয় টেন্টে এসে জড়ো হয়। বেলা ১১ টার দিকে বিদ্রোহী গ্রুপের নেতাকর্মীরা পলাশ-রাকিবের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে একটি মিছিল বের করে। মিছিলটি প্রধান ফটকের সামনে গেলে সেখানে বিদ্রোহী গ্রুপের কয়েকজন কর্মী দাড়িয়ে থাকতে দেখে তাদের উপর প্রথম দফায় হামলা চালানো হয়। এ হামলায় পলাশ-রাকিবের দুই জন কর্মী ইংরেজি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আমীন হাসান ও শামস গুরুতর আহত হয়ে বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে ভর্তি করা হয়। 

আরও

জবি তরুণ লেখক সংঘে নতুন নেতৃত্ব, সভাপতি রিমি সম্পাদক মোসাব্বীর

জবি তরুণ লেখক সংঘে নতুন নেতৃত্ব, সভাপতি রিমি সম্পাদক মোসাব্বীর

পরে দুপুর ২ টার দিকে দ্বিতীয় দফায় বর্তমান কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক ২৫/৩০ জন নেতাকর্মী নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করতে চাইলে ইবি থানার ওসি জাহাঙ্গীর আরিফ তাদের কে বাঁধা দেয়। পলাশ-রাকিব নেতাকর্মী নিয়ে প্রধান ফটোকের সামনে এসে পৌছালেই তাদের সাথে বিদ্রোহী গ্রুপের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভায় গ্রুপের নেতাকর্মীদের হাতে লাঠিশোটা এবং দেশী অস্ত্র দেখতে পাওয়া যায়। এ সময় বিদ্রোহী গ্রুপের নেতাকর্মীরা শাখা ছাত্রলীগের সভাপতি-সম্পাদক এবং নেতাকর্মীদের উপর হামলা চালায়। পরে হামলার এক পর্যায়ে সংঘর্ষটি পার্শ্ববর্তী গ্রামের দিকেও ছড়িয়ে পড়ে। এ হামলায় সভাপতি-সম্পাদকের ১০ জন নেতাকর্মী এবং বিদ্রোহী গ্রুপের ৪ জন নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি করেছে দুই গ্রুপের নেতারা। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দায়িত্বে থাকা সহকারী প্রক্টর ড. আনিচুর রহমান, সহকারী প্রক্টর প্রভাষক আরিফুল ইসলাম এবং প্রভাষক শহিদুল ইসলাম দায়িত্ব পালনের সময় আহত হয়েছেন। এর মধ্যে সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবকে গুরুতর অবস্থায় কুষ্টিয়া মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া বাকিদেরও বিশ্ববিদ্যালয়ের মেডিকেল, কুষ্টিয়া মেডিকেল ও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়ও ঘটে। পরে ছাত্রলীগের বিদ্রোহী গ্রুপের নেতাকর্মীরা প্রশাসনের উপর চড়াও হয়ে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক আধাঘন্টা অবরোধ করে রাখেন। সাধারণ জনগণের ভোগান্তির কথা চিন্তা করে মহাসড়ক অবরোধ উঠিয়ে তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটোক বিকাল ৪ টা পর্যন্ত বন্ধ করে রাখেন। ককটেল বিস্ফোরণ সহ আহত হওয়ার ঘটনায় পুলিশ প্রশাসনের উপস্থিত থাকার শর্তেও কোন গ্রেপ্তার না করে নিরব ভুমিকা পালন করতে দেখা গেছে। 

শিক্ষা
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

এবিষয়ে ইবি শাখা ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম পলাশ বলেন, আমরা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে তাঁর প্রতিকৃতিতে ফুল দিয়ে অনুষ্ঠান শুরু করতে চাচ্ছিলাম। এজন্য তারাও এক হয়েছিল কিন্তু সেখানে তারা অতর্কিত হামলা চালিয়ে আমাদের কর্মীর মাথা ফাটিয়ে দেয়। আর তার প্রতিবাদে আমরা মিছিল দিলে সেই মিছিলে পুনরায় হামলা চালিয়ে আমাদের সাধারন সম্পাদক সহ বেশ কয়েকজনের মাথা ফাটিয়ে দেয় এবং অনেকেই আহত হয়। তাই তদন্ত সাপেক্ষে আমি এর সুষ্ঠু বিচার দাবি করছি।

বিদ্রোহী গ্রুপের নেতা মিজানুর রহমান লালন বলেন, পলাশ ও রাকিব বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করে এবং ককটেল বিস্ফোরণ ঘটালে আমাদের গ্রুপের কমপক্ষে কয়েকজন আহত হয়েছে। তাদের বিচারের দাবি জানাচ্ছি।

আরও

জবির উপাচার্যের পিএসের বিরুদ্ধে রূঢ় আচরণে ক্ষোভ শিক্ষার্থীদের

জবির উপাচার্যের পিএসের বিরুদ্ধে রূঢ় আচরণে ক্ষোভ শিক্ষার্থীদের

এ ঘটনায় ইবি থানার (ভারপ্রাপ্ত) ওসি জাহাঙ্গীর আরিফ বলেন, সকাল হতে একটা টান টান উত্তেজনা বিরাজ করছে। ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পলাশ-রাকিব গ্রুপ দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে অবাঞ্ছিত। লোকজন নিয়ে তারা আজ ক্যাম্পাসে আসার জন্য চেষ্টা করেছিল। পদবঞ্চিত গ্রুপ লালন-আরাফাতরা তাদের ক্যাম্পাসে ঢুকতে না দেয়ার জন্য প্রতিরোধ গড়ে তোলে। এসময় দু'পক্ষের মুখোমুখি সংঘর্ষ হয়, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। মনে হয় কয়েকজন আহত হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক। তিনটা ককটেল বিস্ফোরণের শব্দ আমি পেয়েছি, তবে অস্ত্রের ব্যবহারের কোনো খবর আমি পাইনি।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দায়িত্বে থাকা সহকারী প্রক্টর ড. আনিচুর রহমান বলেন, মূলত ছাত্রলীগের সভাপতি এবং সম্পাদক তাদের অনুসারীদের নিয়ে ক্যাম্পাসে আসতে চেষ্টা করে। এসময় বিদ্রোহীদের ধাওয়ায় ছাত্রলীগের সেক্রেটারি আহত হয়। আমরা প্রক্টরিয়াল বডি এবং পুলিশের সহযোগিতায় তাদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠিয়ে দিই। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এখন শান্ত রয়েছে। প্রথমত তারা হাইওয়ে বন্ধ করে দেয়, পরে আমরা কথা বললে তারা হাইওয়ে ছেড়ে দেয়। এরপর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে দেয়, এখন আমরা কথা বলছি, আশা করি দ্রুতই তারা প্রধান ফটক খুলে দেবে।

উল্লেখ্য, গত কয়েক মাস ধরে ইবি শাখার ছাত্রলীগের মধ্যে গ্রুপিং সৃষ্টি হয়েছে। বর্তমান কমিটির একটি গ্রুপ এবং অপর দিকে ক্যাম্পাসে দীর্ঘ দিনের ছাত্র রাজনীতির সাথে জড়িত থাকার শর্তেও পদ না পেলে এ গ্রুপিং সৃষ্টি হয়। কেন্দ্রীয় ছাত্রলীগের সদ্য বিদায়ী কমিটি শোভন-রাব্বানী পরিষদ ইবি শাখা ছাত্রলীগের এ কমিটি দেন। এতে ইংরেজি বিভাগের শিক্ষার্থী রবিউল ইসলাম পলাশ কে সভাপতি এবং ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী রাকিবুল ইসলাম রাকিব কে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেন। শোভন-রব্বানীর দেয়া কমিটির মেয়াদ দুই মাস না গড়াতেই সাধারণ সম্পাদক রাকিবের বিরুদ্ধে ৪০ লাখ টাকার বিনিময়ে কমিটি আনার অভিযোগ উঠে।  এরই জের ধরে বিদ্রোহী গ্রুপ শক্তিশালী হয়ে ওঠে এবং ক্যাম্পাস থেকে তাদের কে অবাঞ্ছিত ঘোষণা করে বিতাড়িত করেন। ক্যাম্পাস থেকে  বিতাড়িত হওয়ার পর থেকে বর্তমান কমিটির পলাশ-রাকিব বেশ কয়েকবার প্রবেশের চেষ্টা করলে তাদের ধাওয়া দিয়ে ক্যাম্পাস থেকে বের করে দেয় বিদ্রোহী গ্রুপ। এই ঘটনার জের ধরেই সংঘর্ষ ঘটেছে বলে জানা যায়। 

সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছেন। সংঘর্ষের কারণ উদঘাটন করে দোষী ব্যক্তিদের চিহ্নিত করে শাস্তির জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী এ তদন্ত কমিটি গঠন করে দিয়েছেন। আগামী ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রকাশ করতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা যায়। 

তদন্ত কমিটিতে হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. শেলীনা নাসরিনকে আহ্বায়ক করে ইনফরমেশন এ্যান্ড কমিউনিকেশন বিভাগের অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার এবং বায়োটেকনোলজি এ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ আবু হেনা মোস্তফা কামালকে সদস্য করা হয়েছে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব

জনপ্রিয় সংবাদ

মিরপুরে ফুটপাত উচ্ছেদ ঘিরে আগুন, ভাঙচুরে উত্তপ্ত পরিস্থিতি

মিরপুরে ফুটপাত উচ্ছেদ ঘিরে আগুন, ভাঙচুরে উত্তপ্ত পরিস্থিতি

ইরান ইস্যুতে ট্রাম্পের অনাগ্রহে আবার বাড়ল তেলের দাম

ইরান ইস্যুতে ট্রাম্পের অনাগ্রহে আবার বাড়ল তেলের দাম

প্রধানমন্ত্রীর ভারত সফরে তাড়াহুড়ো নেই, দিনক্ষণও হয়নি চূড়ান্ত: দীনেশ ত্রিবেদী

প্রধানমন্ত্রীর ভারত সফরে তাড়াহুড়ো নেই, দিনক্ষণও হয়নি চূড়ান্ত: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশিদের জন্য চার বছর পর খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

বাংলাদেশিদের জন্য চার বছর পর খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

জেলা হাসপাতালে ১০টি, মেডিকেলে ৫০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের সিদ্ধান্ত

জেলা হাসপাতালে ১০টি, মেডিকেলে ৫০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের সিদ্ধান্ত

সর্বশেষ সংবাদ

ডিজিটাল অপরাধ দমনে যাত্রা শুরু সাইবার পুলিশ ইউনিট

ডিজিটাল অপরাধ দমনে যাত্রা শুরু সাইবার পুলিশ ইউনিট

পদত্যাগপত্র পেয়েই মিষ্টির আসন শূন্য ঘোষণা করলেন স্পিকার

পদত্যাগপত্র পেয়েই মিষ্টির আসন শূন্য ঘোষণা করলেন স্পিকার

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য

শাহপরী দ্বীপে কোস্ট গার্ডের অভিযান: ৩০ হাজার ইয়াবা উদ্ধার

শাহপরী দ্বীপে কোস্ট গার্ডের অভিযান: ৩০ হাজার ইয়াবা উদ্ধার

ভূরুঙ্গামারীতে মহাসমারোহে নদ থেকে বালু উত্তোলন, ঝুঁকিতে নির্মাণাধীন সেতু ও তীর রক্ষা বাঁধ

ভূরুঙ্গামারীতে মহাসমারোহে নদ থেকে বালু উত্তোলন, ঝুঁকিতে নির্মাণাধীন সেতু ও তীর রক্ষা বাঁধ

এ সম্পর্কিত আরও পড়ুন

জাল সনদের অভিযোগে মতিঝিলের ২৩ শিক্ষককে দুদকের তলব

জাল সনদের অভিযোগে মতিঝিলের ২৩ শিক্ষককে দুদকের তলব

ভুয়া ও জাল সনদ ব্যবহার করে চাকরি করার অভিযোগে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ২৩ শিক্ষককে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী ১ অক্টোবর কলেজের অধ্যক্ষের কার্যালয়ে এসব শিক্ষককে উপস্থিত থাকতে বলা হয়েছে। একই সঙ্গে তাদের বিএড সনদের মূল কপি, এক সেট ফটোকপি এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে নির্দেশ দেওয়া হয়েছে। গত ২৪ সেপ্টেম্বর অধ্যক্ষ বরাবর পাঠানো এক

জাবির নতুন উপাচার্য হলেন অধ্যাপক ড. নূরুল ইসলাম

জাবির নতুন উপাচার্য হলেন অধ্যাপক ড. নূরুল ইসলাম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম। একই সঙ্গে তাকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর ১১(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড.

জেলা কল্যাণের আড়ালে জবিতে সক্রিয় হচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগ!

জেলা কল্যাণের আড়ালে জবিতে সক্রিয় হচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগ!

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) খুলনা জেলা ছাত্রকল্যাণ সংসদের কার্যক্রম ও নির্বাচন ঘিরে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের প্রভাব এবং ভোটে অনিয়মের অভিযোগ উঠেছে। শিক্ষার্থীদের একাংশের অভিযোগ, সংগঠনটির সভাপতি পদপ্রার্থী রাশেদুজ্জামান রাশেদের সঙ্গে ছাত্রলীগের সংশ্লিষ্টতা রয়েছে এবং তাকে নির্বাচনে সহযোগিতা করেছেন সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ও সংগঠনের সাবেক দপ্তর সম্পাদক রাফিদ আদ-দ্বীন রাঈম। তবে এসব অভিযোগের স্বাধীন যাচাই বা সংশ্লিষ্টদের পূর্ণাঙ্গ বক্তব্য পাওয়া যায়নি।

জবি তরুণ লেখক সংঘে নতুন নেতৃত্ব, সভাপতি রিমি সম্পাদক মোসাব্বীর

জবি তরুণ লেখক সংঘে নতুন নেতৃত্ব, সভাপতি রিমি সম্পাদক মোসাব্বীর

জগন্নাথ বিশ্ববিদ্যালয় তরুণ লেখক সংঘের ২০২৬-২৭ কার্যবর্ষের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে সাদিয়া সুলতানা রিমি এবং সাধারণ সম্পাদক পদে মো. মোসাব্বীর হোসেন মনোনীত হয়েছেন। নতুন কমিটির নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের তরুণ লেখকদের সাহিত্যচর্চা ও সৃজনশীল কার্যক্রম এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। সংগঠনটির নতুন কার্যবর্ষের কমিটি গঠনের তথ্য বিভিন্ন প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে। ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. নাসির উদ্দিন আহমেদ, বিশ্ববিদ্যালয়ের

জবির ১৩ শিক্ষক পদে নিয়োগ কার্যক্রম হাইকোর্টে স্থগিত

জবির ১৩ শিক্ষক পদে নিয়োগ কার্যক্রম হাইকোর্টে স্থগিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ১৩টি শিক্ষক পদে নিয়োগ কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। নিয়োগ বিজ্ঞপ্তিতে স্নাতক ও স্নাতকোত্তরের ফলাফলের তুলনায় এসএসসি ও এইচএসসির ফলাফলকে বেশি গুরুত্ব দেওয়ার অভিযোগে করা রিটের প্রাথমিক শুনানি শেষে মঙ্গলবার এ আদেশ দেওয়া হয়।  বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি শেখ তাহসিন আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল জারির পাশাপাশি নিয়োগ কার্যক্রম স্থগিতের নির্দেশ দেন। গত ২৫ আগস্ট বিশ্ববিদ্যালয়