বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬২৫ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

শিক্ষা

রাবিতে শেষ হলো খুদে কূটনৈতিকদের সম্মেলন

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০১৯, ০:২২

শেয়ার করুনঃ
রাবিতে শেষ হলো খুদে কূটনৈতিকদের সম্মেলন

‘পলিমারিক উপাদান মুক্ত সবুজ ভবিষ্যৎ নির্মাণে তরুণদের সম্পৃক্তায়ণ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অনুষ্ঠিত হয়ে গেল চার দিনব্যাপী আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন ইউনিস্যাব মডেল ইউনাইটেড ন্যাশনস ২০১৯। রবিবার বিকেলে বিশ্ববিদ্যলয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) চার দিনব্যাপী এ সম্মেলনের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়।

বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে আগত শিক্ষার্থীরা মোট ৫টি কমিটিতে বিভিন্ন আলোচ্যসূচিতে আলোচনা করে একটা সমাধানপত্র পাস করবেন। কমিটিগুলো হলো -জাতিসংঘ নিরাপত্তা পরিষদ (ইউএনএসসি), জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি), জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্পর্কিত ফ্রেমওয়ার্ক কনভেনশন (ইউএনএফসিসিসি), বাংলাদেশ বিষয়ক বিশেষায়িত কমিটি (এসসিবিএ) এবং আন্তর্জাতিক প্রেস (আইপি)।

আরও

প্রযুক্তিনির্ভর শিক্ষা বদলে দিচ্ছে স্কুল-কলেজের চিত্র

প্রযুক্তিনির্ভর শিক্ষা বদলে দিচ্ছে স্কুল-কলেজের চিত্র

কমিটিগুলোর মধ্যে -জাতিসংঘ নিরাপত্তা পরিষদ (ইউএনএসসি) “জম্মু ও কাশ্মির সংকটে মানবকেন্দ্রিক বিশ্লেষণ ও সমাধান", জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) “কার্বন প্রবণতার তীব্রতার উপর অর্থনৈতিক প্রবৃদ্ধি, শিল্প কাঠামো ও নগরায়নের প্রভাব" ও “কার্যকরী জবাবদিহিতামূলক স্থানীয় প্রশাসন, শান্তি, ন্যায়বিচার এবং অন্তর্ভুক্ত সমাজ নিশ্চিতকরণ", জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্পর্কিত ফ্রেমওয়ার্ক কনভেনশন (ইউএনএফসিসিসি) “দূষণমুক্ত বিশ্বায়ণ:বিশ্বকে দূষণমুক্ত করার জন্য একটি চুক্তি সরবরাহকরণ" ও “জলবায়ু পরিবর্তনের প্রভাব হ্রাস করার জন্য টেকসই কৃষি সংস্কৃতির অনুশীলনকে বাস্তবে রূপায়ণ" এবং  বাংলাদেশ বিষয়ক বিশেষায়িত কমিটি (এসসিবিএ) “মৎস ও প্রাণিসম্পদে বিনিয়োগ: টেকসই উন্নয়ন ও ভারসাম্য পরিবেশ" ও “জীববৈচিত্র ও বনভূমি সংরক্ষণের আরেকটি ধাপ" আলোচ্যসূচিতে সমস্যাবলির সম্ভাব্য  সমাধান বের করেন বিভিন্ন দেশের প্রতিনিধি শিক্ষার্থীরা।

উক্ত অনুষ্ঠানে ইউনিস্যাব-বাংলাদেশের সভাপতি ও ইউনিস্যাব মডেল ইউনাইটেড ন্যাশনস ২০১৯ এর মহাসচিব শ্যামী ওয়াদুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকুল আরেফিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবি উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা, প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. লাইলা আরজুমান বানু, সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌস। উপস্থিত ছিলেন ইউনিস্যাবের বর্তমান ও সাবেক সদস্যগণ। 

শিক্ষা
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

শ্যামী ওয়াদুদ জানান, চলমান বিশ্বে যে আলোচিত সমস্যা রয়েছে সেই বিষয়ে তরুণ প্রজন্মের ভাবনাগুলো বিকাশের জন্য এই সম্মেলনের আয়োজন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ সম্মেলনে অংশ নেয়ার মাধ্যমে তাদের মধ্যে এক ধরনের নেটওয়ার্কিং তৈরি হবে এবং শিক্ষার্থীদের সৃজনশীলতা বৃদ্ধি পাবে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

একই প্রশ্নে কাল শুরু এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১২ লাখের বেশি শিক্ষার্থী

একই প্রশ্নে কাল শুরু এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১২ লাখের বেশি শিক্ষার্থী

এই সম্মেলনের অংশগ্রহণকারীরা আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে বিভিন্ন দেশের প্রতিনিধিত্ব করে। এ সম্মেলন শিক্ষার্থীদের কূটনৈতিক হিসেবে দায়িত্ব সম্পর্কে সচেতন করে তুলবে এবং সৃজনশীলতা বৃদ্ধির মাধ্যমে তাদেরকে বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে তুলতে ভ‚মিকা রাখবে বলে প্রত্যাশা আয়োজকদের। 

সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের হাতে সার্টিফিকেট ও সনদ প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে এক জমকালো নৈশভোজের মধ্য দিয়ে শেষ হয় আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন ইউনিস্যাব মডেল ইউনাইটেড নেশনস।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব

জনপ্রিয় সংবাদ

আত্রাইয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার

আত্রাইয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার

পাঁচ বছরের শিশুকে ধর্ষণ-হত্যা, আদালতের রায়ে মৃত্যুদণ্ড

পাঁচ বছরের শিশুকে ধর্ষণ-হত্যা, আদালতের রায়ে মৃত্যুদণ্ড

হাকিমপুরে মাদক সেবনের দায়ে নারীসহ চারজনের ছয় মাসের কারাদণ্ড

হাকিমপুরে মাদক সেবনের দায়ে নারীসহ চারজনের ছয় মাসের কারাদণ্ড

জামালপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, খালাস পেলেন একজন

জামালপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, খালাস পেলেন একজন

শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি বাহিনীর সক্ষমতা বাড়াতে জাতিসংঘে ফলপ্রসূ আলোচনা

শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি বাহিনীর সক্ষমতা বাড়াতে জাতিসংঘে ফলপ্রসূ আলোচনা

সর্বশেষ সংবাদ

ধলাই বাঁধ ভেঙে কমলগঞ্জে প্লাবিত পঁচিশ গ্রামের হাজারো মানুষ

ধলাই বাঁধ ভেঙে কমলগঞ্জে প্লাবিত পঁচিশ গ্রামের হাজারো মানুষ

রায়গঞ্জে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে স্কুলশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

রায়গঞ্জে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে স্কুলশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

খানাখন্দে ভরা গোপালপুর সড়ক, ঝুঁকিতে প্রতিদিন হাজারো মানুষের চলাচল

খানাখন্দে ভরা গোপালপুর সড়ক, ঝুঁকিতে প্রতিদিন হাজারো মানুষের চলাচল

নতুন রেল নেটওয়ার্কে যুক্ত হচ্ছে দেশের আরও দশ জেলা

নতুন রেল নেটওয়ার্কে যুক্ত হচ্ছে দেশের আরও দশ জেলা

ভারী বর্ষণে বান্দরবানে পর্যটন কার্যক্রম স্থগিত, সতর্ক প্রশাসন

ভারী বর্ষণে বান্দরবানে পর্যটন কার্যক্রম স্থগিত, সতর্ক প্রশাসন

এ সম্পর্কিত আরও পড়ুন

অফিসিয়াল ই-মেইল ছাড়া আবেদন গ্রহণ করবে না জাতীয় বিশ্ববিদ্যালয়

অফিসিয়াল ই-মেইল ছাড়া আবেদন গ্রহণ করবে না জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানকে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ই-মেইলভিত্তিক দাপ্তরিক যোগাযোগে শুধুমাত্র বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া অফিসিয়াল ই-মেইল আইডি (কলেজ কোড@nu.ac.bd) ব্যবহার করার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে, ব্যক্তিগত বা অন্য কোনো ই-মেইল আইডি থেকে পাঠানো আবেদন, তথ্য কিংবা বার্তা আর গ্রহণ করা হবে না। সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শন দপ্তর থেকে জারি করা এক প্রজ্ঞাপনে

একই প্রশ্নে কাল শুরু এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১২ লাখের বেশি শিক্ষার্থী

একই প্রশ্নে কাল শুরু এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১২ লাখের বেশি শিক্ষার্থী

বৃহস্পতিবার (২ জুলাই) থেকে শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবার দেশের সব শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রশ্নফাঁস রোধে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড জানিয়েছে, প্রশ্নফাঁসের কোনো সুযোগ নেই এবং নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছেন মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী।

প্রাকৃতিক দুর্যোগ হলে সারাদেশের এইচএসসি পরীক্ষা স্থগিত

প্রাকৃতিক দুর্যোগ হলে সারাদেশের এইচএসসি পরীক্ষা স্থগিত

করোনাভাইরাস মহামারির পর পাঁচ বছর বিরতির অবসান ঘটিয়ে এবার পূর্ণাঙ্গ সিলেবাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। একই সঙ্গে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে দেশের কোনো অঞ্চলে ঘূর্ণিঝড়, বন্যা বা অন্য কোনো বড় প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে প্রয়োজন হলে শুধু ওই অঞ্চলে নয়, সারা দেশেই পরীক্ষা স্থগিত করা হতে পারে বলে জানিয়েছে

প্রশ্নফাঁসের অপচেষ্টা কঠোরভাবে দমন করবে সরকার: শিক্ষামন্ত্রী

প্রশ্নফাঁসের অপচেষ্টা কঠোরভাবে দমন করবে সরকার: শিক্ষামন্ত্রী

আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা শতভাগ নকলমুক্ত, প্রভাবমুক্ত এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কেন্দ্রপ্রধানদের সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, পরীক্ষায় কোনো ধরনের অনিয়ম, প্রশ্নফাঁস কিংবা অসাধু উপায়ে পরীক্ষার পরিবেশ নষ্ট করার অপচেষ্টা কোনোভাবেই বরদাশত করা হবে না। রোববার (২৮ জুন) সিলেট শিক্ষা বোর্ড এবং সিলেট

ভুল শূন্যপদ তথ্য জমায় প্রতিষ্ঠান প্রধানদের বিরুদ্ধে ব্যবস্থা

ভুল শূন্যপদ তথ্য জমায় প্রতিষ্ঠান প্রধানদের বিরুদ্ধে ব্যবস্থা

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের জন্য শূন্যপদের ভুল তথ্য জমা দেওয়ার ঘটনায় কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। এ ঘটনায় সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এক সহকারী পরিচালক স্বাক্ষরিত নোটিশে এ নির্দেশনা দেওয়া হয়। নোটিশে বলা হয়েছে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ থেকে পাওয়া তথ্য যাচাইয়ের পর দেখা গেছে, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে