
প্রকাশ: ১৪ নভেম্বর ২০১৯, ২২:৭

পরিবার পরিকল্পনা অনুযায়ী জন্মের হার কমে যাওয়ায় প্রাথমিক সমাপনী ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার্থীর সংখ্যা কমেছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। তিনি বলেন, আগামী ১৭ নভেম্বর শুরু হচ্ছে প্রাথমিক সমাপনী ও মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা। এবার এ দুই মাধ্যম থেকে ২৯ লাখ ৩ হাজার ৬৩৮ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।
প্রাথমিক সমাপনীতে কেন শিক্ষার্থী কমেছে- জানতে চাইলে জাকির হোসেন বলেন, পরিবার পরিকল্পনার তথ্য অনুযায়ী আমাদের জন্মের হার কিছুটা কমেছে। সেই কারণে আস্তে আস্তে আমাদের ছাত্র-ছাত্রী কমে যাচ্ছে।

তিনি বলেন, প্রতিবছরের মতো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ে প্রতিটি জেলার পরীক্ষা কার্যক্রম পরিদর্শনের জন্য ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা এবং সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের অনুরোধ জানানো হয়েছে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব