
প্রকাশ: ২৯ অক্টোবর ২০১৯, ১৭:৩৫
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ব্লাস্টের উদ্যোগে প্রীতি প্রজেক্টের সেফ স্পেস গ্রুপ সদস্যদের জন্য দিনব্যাপী পোস্টার কমপিটিশন- ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে কমপিটিশনটি অনুষ্ঠিত হয়। সংগঠনটি পোস্টার কমপিটিশন সহ দিনব্যাপী নানা আয়োজন করে। পরে কমপিটিশনে অংশ নেয়া বিজয়ীদের ক্রেস্ট ও পুরষ্কার বিতরণ করা হয়। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুন উর রশিদ আসকারী বলেন, বিশ্ববিদ্যালয় আজ মেয়ে শিক্ষার্থীদের জন্য অভয়ারান্য। আজ বাংলাদেশে নারীর ক্ষমতায়নের সূচক পৃথিবীর অনেক দেশের থেকে এগিয়ে। মেয়েরা প্রকৃতিগতভাবে পুরুষের অনেক উর্দ্ধে। কারণ তারা মায়ের জাতি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে উপ উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান বলেন, আমাদের প্রধানমন্ত্রী যে আলোকে দেশ পরিচালনা করে যাচ্ছেন সেখানে নারীর ক্ষমতায়নে আজ বৈপ্লবিক পরিবর্তন এসেছে। কোন কাজে আজ আমাদের মেয়েরা পিছিয়ে নেই। তারা পুরুষের সাথে কাধে কাধ মিলিয়ে ভিশন ২০-২১ ও রুপকল্প-২০৪১ বাস্তবায়নে অবদান রেখে চলেছে। এর আগে উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ সেলিম তোহা বলেন, "আইনের দৃষ্টিতে সকলের অধিকার সমান তাই আইনের প্রয়োগ সমবন্টিত হলে সমাজ থেকে দ্রুত লিঙ্গ বৈষম্য অপসারন করা সম্ভব। একটি সুখী সমৃদ্ধ দেশ গড়তে হলে আইনের সমতা সবার জন্য নিশ্চিত করতে হবে। তিনি ব্লাস্টের এ উদ্যোগকে সাধুবাদ জানান। তিনি আরো বলেন, এ ধরনের অনুষ্ঠান কেবল আইনের শিক্ষার্থীদের জন্যই নয় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে সমৃদ্ধ করবে।"
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোঃ জহুরুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লাস্টের কুষ্টিয়া ইউনিটের সমন্বয়কারী ও ব্লাস্টের উপদেষ্টা কমিটির সদস্য এ্যাডভোকেট শংকর মজুমদার। তিনি কমপিটিশনে বিচারক ও স্পিকারের দায়িত্ব পালন করেন। এ ছাড়া আরো বক্তব্য রাখেন ব্লাস্টের প্রীতি প্রজেক্টের কো-অর্ডিনেটর শারমিন সেতু, ল’ এন্ড ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক বনানী আফরিন ও মেহেদী হাসান এবং সমাজকল্যান বিভাগের প্রভাষক আসমা সাদিয়া রুনা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মোঃ মাহবুবর রহমান ও এডিশোনাল রেজিস্ট্রার ড. নওয়াব আলী খানসহ প্রমুখ।

ইনিউজ ৭১/এম.আর