সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬১৩ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

শিক্ষা

শিক্ষক ও শ্রেণিকক্ষ সংকটে রাবির ক্রীড়াবিজ্ঞান বিভাগ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৬ সেপ্টেম্বর ২০১৯, ২:১৭

শেয়ার করুনঃ
শিক্ষক ও শ্রেণিকক্ষ সংকটে রাবির ক্রীড়াবিজ্ঞান বিভাগ

প্রতিষ্ঠার প্রায় চার বছর পরেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগ (পিইএসসি) বিভাগে কোনো শিক্ষক নিয়োগ দিতে পারেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়া এখানে নেই কোনো পর্যাপ্ত শ্রেণিকক্ষ।  তাই ধার করা শিক্ষক ও শ্রেণিকক্ষ নিয়েই বছরের পর বছর চলছে শ্রেণি কার্যক্রম। শিক্ষক ছাড়াও এখানে কোনো গ্রন্থাগার ও কম্পিউটার ল্যাব নেই। ফলে ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। তবে শিক্ষকসংকট ও অপ্রতুল শ্রেণীকক্ষের বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান বলেন, ‘বিভাগ সংক্রান্ত কিছু জটিলতার কারণে এতদিন ধরে শিক্ষক নিয়োগের প্রক্রিয়াটা আটকে আছে। এ কারণে অন্য বিভাগের শিক্ষক দিয়েই শ্রেণি কার্যক্রম চালানো হচ্ছে। তবে কর্তৃপক্ষ খুব শীঘ্রই সম্ভাব্য শিক্ষকদের কাছ থেকে আবেদন চেয়ে বিজ্ঞাপন প্রকাশ করবে। 

শ্রেণিকক্ষ বরাদ্দের বিষয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের কিছু ভবনের বর্ধিতকরণ এর কাজ চলছে এগুলোর কাজ শেষ হলেই আশা করছি পিইএসসি বিভাগের শ্রেণিকক্ষ সংকট আর থাকবে না।  নাম প্রকাশ না করার শর্তে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদ সিনেটের এক সদস্য ও জ্যেষ্ঠ শিক্ষক বলেন, ‘ধার করা শিক্ষক নিয়ে বিভাগ চলতে পারে না। উদ্যোগ নিয়েও এখন পর্যন্ত শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ দেওয়া হয়নি। এছাড়া চার বছরের মাথায় শিক্ষার্থীদের অপ্রতুল শ্রেণিকক্ষ, খন্ডকালীন শিক্ষক, একাডেমিক সরঞ্জামাদির সংকটের মধ্যে বিভাগ চলতে থাকে তাহলে শেষ পর্যন্ত শিক্ষার্থীরাই ক্ষতিগ্রস্ত হবেন। তাই সংকট কাটিয়ে উঠতে স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ দেওয়ার দাবি জানান তিনি।’

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমোদন নিয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে খোলা হয় শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগ। বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামের দুইটি কক্ষ শ্রেণিকক্ষ হিসেবে ব্যবহার করে যাত্রা শুরু করে বিভাগটি। বিভাগের চারটি ব্যাচের বর্তমান শিক্ষার্থী প্রায় ১২০জন। চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো রায়হানুল হক অভিযোগ করে বলেন, ‘শিক্ষক না থাকায় সঠিক নির্দেশনাও অনেক সময় পান না তাঁরা। আবার স্থায়ীভাবে নিয়োগ না হওয়ায় খন্ডকালীন শিক্ষকরা নিয়মিত ক্লাস নেন না। খেলার মাঠের পাশে শ্রেণি কক্ষের কারণে সবসময় একটি কোলাহলপূর্ণ পরিবেশ থাকে। এতে করে আমাদের পড়ালেখায় মনোযোগে বিঘ্ন ঘটে।   তিনি আরও বলেন, ‘আমরা বেশিকিছু চাইনা। আমাদের নিজস্ব ক্লাসরুম দিক প্রশাসন, এতবড় চারটে বিজ্ঞান ভবনে ছোট একটি বিভাগকে অন্তর্ভুক্ত করার দাবি জানান তিনি। 

শিক্ষা
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

১২ লাখের বেশি খাতার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ আজ, যেভাবে জানবেন

১২ লাখের বেশি খাতার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ আজ, যেভাবে জানবেন

এসব বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আশরাফুল ইসলাম বলেন, বিভাগ খোলার আগে একটি পরিকল্পনা থাকা উচিত। শিক্ষক, অবকাঠামো, কর্মকর্তা-কর্মচারীর বিষয়গুলো বিবেচনায় রেখে বিভাগ খোলা দরকার। তিনি বলেন, পরিকল্পনা না করে বিভাগ খুললে শিক্ষার্থীরাই ক্ষতিগ্রস্থ হবেন। তাই অবশ্যই এসব বিভাগে দ্রুত শিক্ষক নিয়োগ ও শ্রেণীকক্ষ সংকট দূর করতে হবে।  বিভাগের সভাপতি প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক কমল কৃষ্ণ বিশ্বাস সার্বিক বিষয়ে বলেন, ‘শিক্ষার্থী সংখ্যা কম হওয়ায় শুরুর দিকে তেমন সমস্যা হয়নি। তবে পরবর্তী সময়ে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা না বাড়ায় ভোগান্তিতে পড়তে হচ্ছে আমাদের। শিক্ষকের সংখ্যা অপ্রতুল হওয়ায় কোর্স শেষ করতে শিক্ষকদেরও বেগ পেতে হয়েছে। আমি এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে লিখিত ও মৌখিক ভাবে অনেকবার অবগত করেছি। আশা করছি  এসব সংকট খ্বু শিগগিরি কেটে যাবে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

ইনিউজ ৭১/টি.টি. রাকিব

জনপ্রিয় সংবাদ

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মরিয়মের মৃত্যুতে স্ত্রীসহ এমপি গাজী নজরুলের চার দিনের রিমান্ডে

মরিয়মের মৃত্যুতে স্ত্রীসহ এমপি গাজী নজরুলের চার দিনের রিমান্ডে

গোয়ালন্দের গুণী শিক্ষক সুলতান উদ্দিন আহমেদের ইন্তেকাল, দাফন সম্পন্ন

গোয়ালন্দের গুণী শিক্ষক সুলতান উদ্দিন আহমেদের ইন্তেকাল, দাফন সম্পন্ন

শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত অভিযানে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত অভিযানে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

এ সম্পর্কিত আরও পড়ুন

জাবির নতুন উপাচার্য হলেন অধ্যাপক ড. নূরুল ইসলাম

জাবির নতুন উপাচার্য হলেন অধ্যাপক ড. নূরুল ইসলাম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম। একই সঙ্গে তাকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর ১১(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড.

জেলা কল্যাণের আড়ালে জবিতে সক্রিয় হচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগ!

জেলা কল্যাণের আড়ালে জবিতে সক্রিয় হচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগ!

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) খুলনা জেলা ছাত্রকল্যাণ সংসদের কার্যক্রম ও নির্বাচন ঘিরে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের প্রভাব এবং ভোটে অনিয়মের অভিযোগ উঠেছে। শিক্ষার্থীদের একাংশের অভিযোগ, সংগঠনটির সভাপতি পদপ্রার্থী রাশেদুজ্জামান রাশেদের সঙ্গে ছাত্রলীগের সংশ্লিষ্টতা রয়েছে এবং তাকে নির্বাচনে সহযোগিতা করেছেন সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ও সংগঠনের সাবেক দপ্তর সম্পাদক রাফিদ আদ-দ্বীন রাঈম। তবে এসব অভিযোগের স্বাধীন যাচাই বা সংশ্লিষ্টদের পূর্ণাঙ্গ বক্তব্য পাওয়া যায়নি।

জবি তরুণ লেখক সংঘে নতুন নেতৃত্ব, সভাপতি রিমি সম্পাদক মোসাব্বীর

জবি তরুণ লেখক সংঘে নতুন নেতৃত্ব, সভাপতি রিমি সম্পাদক মোসাব্বীর

জগন্নাথ বিশ্ববিদ্যালয় তরুণ লেখক সংঘের ২০২৬-২৭ কার্যবর্ষের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে সাদিয়া সুলতানা রিমি এবং সাধারণ সম্পাদক পদে মো. মোসাব্বীর হোসেন মনোনীত হয়েছেন। নতুন কমিটির নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের তরুণ লেখকদের সাহিত্যচর্চা ও সৃজনশীল কার্যক্রম এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। সংগঠনটির নতুন কার্যবর্ষের কমিটি গঠনের তথ্য বিভিন্ন প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে। ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. নাসির উদ্দিন আহমেদ, বিশ্ববিদ্যালয়ের

জবির ১৩ শিক্ষক পদে নিয়োগ কার্যক্রম হাইকোর্টে স্থগিত

জবির ১৩ শিক্ষক পদে নিয়োগ কার্যক্রম হাইকোর্টে স্থগিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ১৩টি শিক্ষক পদে নিয়োগ কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। নিয়োগ বিজ্ঞপ্তিতে স্নাতক ও স্নাতকোত্তরের ফলাফলের তুলনায় এসএসসি ও এইচএসসির ফলাফলকে বেশি গুরুত্ব দেওয়ার অভিযোগে করা রিটের প্রাথমিক শুনানি শেষে মঙ্গলবার এ আদেশ দেওয়া হয়।  বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি শেখ তাহসিন আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল জারির পাশাপাশি নিয়োগ কার্যক্রম স্থগিতের নির্দেশ দেন। গত ২৫ আগস্ট বিশ্ববিদ্যালয়

৩০ নভেম্বরের মধ্যে সব উপজেলায় পৌঁছাবে নতুন পাঠ্যবই

৩০ নভেম্বরের মধ্যে সব উপজেলায় পৌঁছাবে নতুন পাঠ্যবই

২০২৭ শিক্ষাবর্ষ শুরুর আগেই দেশের প্রায় ৪ কোটি শিক্ষার্থীর হাতে পরিমার্জিত পাঠ্যবই পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েছে বর্তমান সরকার। এ লক্ষ্যে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) আগামী ৩০ নভেম্বরের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় শতভাগ মানসম্মত বই সরবরাহ নিশ্চিত করতে কাজ করছে। শিক্ষা মন্ত্রণালয় ও এনসিটিবি জানিয়েছে, প্রাক-প্রাথমিক, প্রাথমিক, ইবতেদায়ী, মাধ্যমিক, দাখিল, ভোকেশনাল ও কারিগরি স্তরের বই ছাপানোর কাজ বর্তমানে দেশের

সর্বশেষ সংবাদ

ভাঙতি টাকা না দেওয়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ভাঙতি টাকা না দেওয়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ধর্ষণ মামলায় সাজা নয়, আসামিকে স্বামী চান বাদী, আত্মহত্যার হুমকি

ধর্ষণ মামলায় সাজা নয়, আসামিকে স্বামী চান বাদী, আত্মহত্যার হুমকি

ভারতে মিগ-২৩ যুদ্ধবিমান ট্যাংকের ওপর উঠে শিক্ষার্থীদের তাণ্ডব

ভারতে মিগ-২৩ যুদ্ধবিমান ট্যাংকের ওপর উঠে শিক্ষার্থীদের তাণ্ডব

কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা : রাষ্ট্রপতি

কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা : রাষ্ট্রপতি

শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের দায়ে দুইজনের বিনাশ্রম কারাদণ্ড

শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের দায়ে দুইজনের বিনাশ্রম কারাদণ্ড