রবিবার, ২৮ জুন, ২০২৬১৪ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

শিক্ষা

রাবিতে জঙ্গিবাদ ও মাদক বিরোধী চলচ্চিত্র প্রদর্শন

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ মার্চ ২০১৯, ৩:৫৭

শেয়ার করুনঃ
রাবিতে জঙ্গিবাদ ও মাদক বিরোধী চলচ্চিত্র প্রদর্শন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের মাঝে জঙ্গিবাদ ও মাদকের ভয়াবহতা বিষয়ক সচেতন চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়। রাবি ক্যারিয়ার ক্লাবের সহযোগিতায় ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান এক্সপ্রেশন লিমিটেড এই প্রদর্শনীর আয়োজন করে। প্রধান অতিথি বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বলেন, নিউজল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক। উগ্রবাদ ও চরমপন্থা একটি সমাজের জন্য কখনোই সুখকর নয় এবং তা ব্যক্তি জীবনেও ভাল কিছু বয়ে আনে না। এসব বিশৃঙ্খলা প্রতিরোধের জন্য প্রত্যেকের সচেতনতা জরুরি। পরে প্রজন্মওয়েভ নির্মিত মাদকের ভয়াবহতা বিষয়ক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চোরাবালি’, জঙ্গিবাদ সংক্রান্ত ‘ফেরা’ এবং নারীর স্বাধীনতা বিষয়ক ‘ঘরের ভিতর ঘর’ প্রদর্শিত হয়। প্রদর্শনী শেষে চলচ্চিত্র বিষয়ে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রদূতের স্ত্রী মিশেল অ্যাডেলম্যান, রাবি প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান, সহকারী প্রক্টর শিবলী ইসলাম, টিএসসিসি পরিচালক হাসিবুল আলম প্রধান প্রমুখ। এদিন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন। পরে শহীদ স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন করেন। এর আগে, আর্ল রবার্ট মিলার রাজশাহীতে বেসরকারি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আমেরিকান কর্নার উদ্বোধন করেন। পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন করেন। এসময় রাষ্ট্রদূত সেখানে সংরক্ষিত পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান, উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া এবং বরেন্দ্র গবেষণা জাদুঘরের পরিচালক অধ্যাপক এ আর এম আব্দুল মজিদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও সিলেটে আমেরিকান কর্নার রয়েছে। রাজশাহীতেও এটি চালু করা হলো। এর মাধ্যমে রাজশাহীর শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রের বিভিন্ন তথ্য খুব সহজে পাবে। শিক্ষা এবং ক্যারিয়ারের জন্য এ কর্নার শিক্ষার্থীদের জন্য বেশ উপকারী হবে। রাষ্ট্রদূত বলেন, প্রধানত শিক্ষার্থীদের কথা চিন্তা করে কর্নারগুলো চালু করা হলেও এগুলো সব শ্রেণি-পেশার মানুষেরই কাজে লাগবে। শিক্ষার্থীরা এখান থেকেই তথ্য পাবে কীভাবে যুক্তরাষ্ট্রে পড়াশোনার জন্য যাওয়া যেতে পারে। এটা একটা তথ্যকেন্দ্র। আমেরিকার সব তথ্যই এখানে পাওয়া যাবে। স্বাগত বক্তব্য দেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা অধ্যাপক সাইদুর রহমান খান।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
শিক্ষা
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

জাতীয় বিশ্ববিদ্যালয়ে সম্মান প্রথম বর্ষে ভর্তির লড়াই আজ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে সম্মান প্রথম বর্ষে ভর্তির লড়াই আজ শুরু

ইনিউজ ৭১/টি.টি. রাকিব

জনপ্রিয় সংবাদ

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

রামনাবাদ চ্যানেলে ট্রলারে বজ্রপাত, আহত পাঁচ জেলে

রামনাবাদ চ্যানেলে ট্রলারে বজ্রপাত, আহত পাঁচ জেলে

টেকনাফে ব্রিজে ধাক্কা খেয়ে বাস ছিটকে পড়ল খালে, আহত ১২

টেকনাফে ব্রিজে ধাক্কা খেয়ে বাস ছিটকে পড়ল খালে, আহত ১২

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

নাশকতা পরিকল্পনা ভেস্তে দেওয়ার দাবি ডিএমপির

নাশকতা পরিকল্পনা ভেস্তে দেওয়ার দাবি ডিএমপির

সর্বশেষ সংবাদ

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার সামনে শেষ লড়াই, আত্মবিশ্বাসী জর্ডান

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার সামনে শেষ লড়াই, আত্মবিশ্বাসী জর্ডান

স্বাধীন পররাষ্ট্রনীতিতে হস্তক্ষেপ কখনো মেনে নেবো না: সংসদে শফিকুর

স্বাধীন পররাষ্ট্রনীতিতে হস্তক্ষেপ কখনো মেনে নেবো না: সংসদে শফিকুর

স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকার পথেই কেন আসে মাদকের বড় চালান, প্রশ্ন গয়েশ্বরের

স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকার পথেই কেন আসে মাদকের বড় চালান, প্রশ্ন গয়েশ্বরের

প্রধানমন্ত্রীর সফরে নতুন উচ্চতায় চীন-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক

প্রধানমন্ত্রীর সফরে নতুন উচ্চতায় চীন-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক

সিরাজগঞ্জে আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য আটক, আহত পুলিশ সদস্য

সিরাজগঞ্জে আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য আটক, আহত পুলিশ সদস্য

এ সম্পর্কিত আরও পড়ুন

ভুল শূন্যপদ তথ্য জমায় প্রতিষ্ঠান প্রধানদের বিরুদ্ধে ব্যবস্থা

ভুল শূন্যপদ তথ্য জমায় প্রতিষ্ঠান প্রধানদের বিরুদ্ধে ব্যবস্থা

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের জন্য শূন্যপদের ভুল তথ্য জমা দেওয়ার ঘটনায় কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। এ ঘটনায় সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এক সহকারী পরিচালক স্বাক্ষরিত নোটিশে এ নির্দেশনা দেওয়া হয়। নোটিশে বলা হয়েছে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ থেকে পাওয়া তথ্য যাচাইয়ের পর দেখা গেছে, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে

পাঁচ বিশ্ববিদ্যালয়ে নতুন প্রো-ভিসি নিয়োগ দিল সরকার

পাঁচ বিশ্ববিদ্যালয়ে নতুন প্রো-ভিসি নিয়োগ দিল সরকার

জাতীয়, চট্টগ্রাম, নোয়াখালী, ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়সহ পাঁচটি বিশ্ববিদ্যালয়ে নতুন প্রো-ভিসি নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (১০ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ এ তথ্য জানায়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ পৃথক প্রজ্ঞাপন জারি করে এসব নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে। নতুন নিয়োগ অনুযায়ী জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ আলী জিন্নাহকে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে চট্টগ্রাম

উচ্চশিক্ষায় বড় সংস্কার, বাতিল হচ্ছে একাধিক অনার্স বিষয়

উচ্চশিক্ষায় বড় সংস্কার, বাতিল হচ্ছে একাধিক অনার্স বিষয়

দেশের উচ্চশিক্ষাকে কর্মমুখী ও দক্ষতাভিত্তিক করার লক্ষ্যে বড় ধরনের শিক্ষা কাঠামো সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের নতুন খসড়া মডেল অনুযায়ী বাংলা, ইতিহাস, দর্শনসহ প্রায় ছয়টি অনার্স বিষয় বাতিল করে সেগুলোকে অন্যান্য বিষয়ের সঙ্গে সমন্বয় করার পরিকল্পনা করা হচ্ছে। নতুন পরিকল্পনায় তথ্যপ্রযুক্তি (আইটি), কারিগরি শিক্ষা এবং দক্ষতাভিত্তিক বিষয়গুলোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার সিকিউরিটি,

অনুমোদন বাতিলের হুঁশিয়ারিতে চাপে দেশের ১৪৭ শিক্ষাপ্রতিষ্ঠান

অনুমোদন বাতিলের হুঁশিয়ারিতে চাপে দেশের ১৪৭ শিক্ষাপ্রতিষ্ঠান

দেশের ১৪৭টি ডিপ্লোমা শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান অনুমোদন কেন বাতিল বা প্রত্যাহার করা হবে না—এ বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। দীর্ঘদিন ধরে শিক্ষার্থী ভর্তি না নেওয়ায় এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) বোর্ডের পরিদর্শক (অতিরিক্ত দায়িত্ব) ও সচিব মো. আল মাসুদ করিম স্বাক্ষরিত চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিতে বলা হয়, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা

প্রযুক্তিনির্ভর শিক্ষা বদলে দিচ্ছে স্কুল-কলেজের চিত্র

প্রযুক্তিনির্ভর শিক্ষা বদলে দিচ্ছে স্কুল-কলেজের চিত্র

দেশের বিভিন্ন স্কুল ও কলেজে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পাওয়ায় শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের শেখার আগ্রহ বাড়ছে বলে জানিয়েছেন শিক্ষা সংশ্লিষ্টরা। ডিজিটাল বোর্ড, মাল্টিমিডিয়া প্রজেক্টর, অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম এবং কম্পিউটার ল্যাব ব্যবহারের মাধ্যমে পাঠদান আরও সহজ ও কার্যকর হচ্ছে। শিক্ষা কর্মকর্তারা জানান, সরকারের ডিজিটাল শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে স্মার্ট ক্লাসরুম স্থাপন করা হয়েছে। এর ফলে শিক্ষকরা ছবি, ভিডিও ও