শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬৩ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

শিক্ষাবাংলাদেশ

স্কুল প্রতিষ্ঠারও তিন বছর পূর্বে শিক্ষক নিয়োগ ! তুঘলকি কান্ড

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৩, ০:২

শেয়ার করুনঃ
স্কুল প্রতিষ্ঠারও তিন বছর পূর্বে শিক্ষক নিয়োগ ! তুঘলকি কান্ড

স্কুলের অস্তিত্ব নেই, অথচ নিয়োগ হয়েছে প্রধান শিক্ষক। এমন এক অবিশ্বাস্য ভৌতিক ও জালিয়াতিপুর্ন নিয়োগ নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে হরিণাকুন্ডু উপজেলায়। এ নিয়ে সর্বত্র চলছে আলোচনা সমালোচনার ঝড়। স্কুলই প্রতিষ্ঠা হয়নি অথচ অস্তিত্ববিহীন প্রতিষ্ঠানের নিয়োগ নিয়ে দিব্যি চাকরী করে যাচ্ছেন শাহনাজ পারভীন শেফালী নামে এক শিক্ষক। তিনি হরিণাকুন্ডু উপজেলার চাঁদপুর পশ্চিমপাড়ার আসমত বিশ্বাসের মেয়ে।

 দূর্নীতি দমন কমিশনের মহাপরিচালক বরাবর পাঠানো এক লিখিত অভিযোগ সুত্রে জানা গেছে, ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার চাঁদপুর জোয়ারদার পাড়ায় ২০১০ সালের ২২ ডিসেম্বর একটি বেসরকারী প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা হয়। তিন বছর পর ২০১৩ সালে স্কুলটি জাতীয়করণ করা হয়। অথচ স্কুল প্রতিষ্ঠার তিন বছর আগে ২০০৭ সালে একটি জালিয়াতিপুর্ন নিয়োগ নিয়ে চাকরী করে যাচ্ছেন শাহনাজ পারভীন শেফালী। নিয়মিত তিনি স্কুলের ক্লাস নিচ্ছেন, কোন বাধা ছাড়াই তুলছেন সরকারী বেতন ভাতা।

আরও

প্রশ্নফাঁসের অপচেষ্টা কঠোরভাবে দমন করবে সরকার: শিক্ষামন্ত্রী

প্রশ্নফাঁসের অপচেষ্টা কঠোরভাবে দমন করবে সরকার: শিক্ষামন্ত্রী

 লিখিত অভিযোগ উল্লেখ করা হয়, ২০১০ সালে স্কুল প্রতিষ্ঠার সময় শাহনাজ পারভীন শেফালীর বয়স ছিল ৩২ বছর। ফলে এ সময়ে তার চাকরী হওয়ার কথা নয়। তার জন্ম তারিখ ২৪/০৭/১৯৭৮। অভিযোগে বলা হয়েছে, বয়স জালিয়াতি করার জন্যই শাহনাজ পারভীন শেফালী স্কুল প্রতিষ্ঠার তিন বছরের আগের ভুয়া নিয়োগ ও রেজুলেশন দেখাচ্ছেন। 

স্কুলের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান মুকুল জানান, স্কুলে রেজিষ্ট্রি হয় ২০১০ সালের ২২ ডিসেম্বর। ওই তারিখেই স্কুলটি প্রতিষ্ঠা দেখানো হয়। স্কুলের শিক্ষকদের যোগদানের তারিখ যথাক্রমে ২০১০ সালের ২৭ ডিসেম্বর ও ২০১১ সালের ৪ সেপ্টম্বর। ফলে ২০০৭ সালের নিয়োগ সম্পুর্ন অগ্রহনযোগ্য। স্কুলটির তৎকালীন সভাপতি দেখানো হয়েছে নুরো। কিন্তু ওই গ্রামে নুরুল ইসলাম জর্দ্দার নামে এক ব্যক্তি আছেন। 

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

একই প্রশ্নে কাল শুরু এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১২ লাখের বেশি শিক্ষার্থী

একই প্রশ্নে কাল শুরু এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১২ লাখের বেশি শিক্ষার্থী

তিনি জানান, ২০০৭ সালে চাঁদপুর জোয়ারদার পাড়ায় সরকারী বা বেসরকারী স্কুলের কোন অস্তিত্ব ছিল না। তাছাড়া শিক্ষক নিয়োগ তো দুরের কথা, আমি কোনদিন স্কুলের সভাপতি ছিলাম না। তিনি আরো জানান, ২০১০ সালে স্কুলটি প্রতিষ্ঠা করার পর ফজলুর রহমান মালিতাকে সভাপতি করা হয় এবং তিনিই শিক্ষক নিয়োগ দেন। 

হরিণাকুন্ডু উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রহমান লিখিত অভিযোগের খবর নিশ্চত করে জানান, চাঁদপুর জোয়ারদার পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহনাজ পারভীন শেফালীর বিরুদ্ধে জেলা শিক্ষা অফিসে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি এ বিষয়ে তদন্ত করে কাগজপত্র বাছাই করে ব্যবস্থা গ্রহন করবেন বলেও তিনি জানান।    

শিক্ষক নিয়োগ
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

সর্বশেষ সংবাদ

বেলুচিস্তানে নিরাপত্তা বহরে হামলা, বহু সেনা নিহতের দাবি

বেলুচিস্তানে নিরাপত্তা বহরে হামলা, বহু সেনা নিহতের দাবি

অর্থ পাচার মামলায় হরিদাস তরণী দাস কারাগারে, জামিন নামঞ্জুর

অর্থ পাচার মামলায় হরিদাস তরণী দাস কারাগারে, জামিন নামঞ্জুর

ব্যাটে-বলে দাপট, জিম্বাবুয়েকে উড়িয়ে সিরিজে ফিরল টাইগাররা

ব্যাটে-বলে দাপট, জিম্বাবুয়েকে উড়িয়ে সিরিজে ফিরল টাইগাররা

১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা, কমবে জ্বালানি আমদানি

১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা, কমবে জ্বালানি আমদানি

সংবিধান সংস্কার নয়, সংশোধন করতে চায় সরকার: মির্জা ফখরুল

সংবিধান সংস্কার নয়, সংশোধন করতে চায় সরকার: মির্জা ফখরুল

এ সম্পর্কিত আরও পড়ুন

এইচএসসি পরীক্ষা শেষে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে শিক্ষার্থীদের লংমার্চ

এইচএসসি পরীক্ষা শেষে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে শিক্ষার্থীদের লংমার্চ

পরীক্ষা স্থগিতের দাবিতে টানা আন্দোলনের মধ্যেও বুধবার (১৫ জুলাই) দেশের ১০টি শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমানের পাঁচ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। একই দিনে পরীক্ষা শেষে রাজধানীর উত্তরা থেকে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশে লংমার্চ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আন্তঃশিক্ষা বোর্ডের প্রকাশিত সূচি অনুযায়ী, সকাল ১০টা থেকে দেশের আটটি সাধারণ শিক্ষা বোর্ডে পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র এবং যুক্তিবিদ্যা দ্বিতীয়

ফলজ বনজ ঔষধি গাছে সবুজ হবে বিদ্যালয় প্রাঙ্গণ, নির্দেশ জারি

ফলজ বনজ ঔষধি গাছে সবুজ হবে বিদ্যালয় প্রাঙ্গণ, নির্দেশ জারি

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙিনায় আগামী ১৫ জুলাই পাঁচটি করে গাছের চারা রোপণের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সংহতি রেখে এ উদ্যোগ বাস্তবায়নের জন্য সম্প্রতি অধিদপ্তরের সেকশন-২ থেকে একটি নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনায় সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. সাজ্জাদ হোসেন স্বাক্ষর করেছেন। এতে বলা হয়েছে, আগামী ১৫ জুলাই বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রাথমিক শিক্ষা পদক-২০২৬

প্রকাশিত হলো প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল, জানুন সহজ উপায়ে

প্রকাশিত হলো প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল, জানুন সহজ উপায়ে

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। রোববার (১২ জুলাই) দুপুর ১২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উপস্থিত ছিলেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, শিক্ষার্থীরা অনলাইন

বন্যা দুর্যোগে চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা

বন্যা দুর্যোগে চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা

বৈরী আবহাওয়া ও চলমান বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলার শনিবার (১১ জুলাই) অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। ওই দিন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরীক্ষার্থীদের নিরাপত্তা ও চলাচলের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পারভেজ সাজ্জাদ চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো

অনিবার্য কারণে বাউবির পাঁচটি পরীক্ষা স্থগিত

অনিবার্য কারণে বাউবির পাঁচটি পরীক্ষা স্থগিত

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) বিভিন্ন প্রোগ্রামের আগামী ১০ ও ১১ জুলাই অনুষ্ঠিতব্য পাঁচটি পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। বুধবার (৮ জুলাই) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে। স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন তারিখ ও সময়সূচি পরে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, স্থগিত হওয়া পরীক্ষাগুলোর মধ্যে রয়েছে এমএ ও এমএসএস (প্রিলিমিনারি) প্রোগ্রামের টার্ম-২৪২-এর

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বিভাগে বন্যা ও পাহাড়ধসে প্রাণহানি বেড়ে ৩৯, ক্ষতিগ্রস্ত প্রায় সাড়ে ৯ লাখ মানুষ

চট্টগ্রাম বিভাগে বন্যা ও পাহাড়ধসে প্রাণহানি বেড়ে ৩৯, ক্ষতিগ্রস্ত প্রায় সাড়ে ৯ লাখ মানুষ

বন্যার্ত এগারো জেলায় চিকিৎসকদের ছুটি বাতিল

বন্যার্ত এগারো জেলায় চিকিৎসকদের ছুটি বাতিল

বাবার হত্যার প্রতিশোধের অঙ্গীকার মোজতবা খামেনির, জাতীয় ঐক্যের বার্তা

বাবার হত্যার প্রতিশোধের অঙ্গীকার মোজতবা খামেনির, জাতীয় ঐক্যের বার্তা

যমুনার প্রবল স্রোতে টাঙ্গাইলে বাড়ছে ভাঙন আতঙ্ক

যমুনার প্রবল স্রোতে টাঙ্গাইলে বাড়ছে ভাঙন আতঙ্ক

সরাইলে কিশোরকে কুপিয়ে হত্যা, জড়িতদের ধরতে পুলিশের অভিযান

সরাইলে কিশোরকে কুপিয়ে হত্যা, জড়িতদের ধরতে পুলিশের অভিযান