প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ব্যক্তিগত সচিবের বিরুদ্ধে শিক্ষার্থী, শিক্ষক, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও সাংবাদিকদের সঙ্গে অসহযোগিতা, রূঢ় আচরণ এবং উপাচার্যের সাক্ষাতের সময়সূচি পেতে হয়রানির অভিযোগ উঠেছে। জকসুর এক প্রতিনিধির সাম্প্রতিক অভিযোগের পর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরাও একই ধরনের অভিজ্ঞতার কথা জানিয়েছেন।
