
প্রকাশ: ৬ আগস্ট ২০২৬, ১২:৩৯

দেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিক, প্রযুক্তিনির্ভর এবং আন্তর্জাতিক মানে উন্নীত করতে একগুচ্ছ নতুন উদ্যোগ নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন, প্রশাসনিক সংস্কার, প্রযুক্তির ব্যবহার, শিক্ষক বদলি ও নিয়োগে স্বচ্ছতা, জলবায়ু অভিযোজন, শিক্ষার্থীদের নিরাপত্তা এবং বিনামূল্যে স্কুল পোশাকসহ বিভিন্ন বিষয়ে নতুন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
