
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯

রাজশাহীর পদ্মা সরকারি কলেজে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের সংঘর্ষের জেরে পাল্টাপাল্টি হুমকিতে উত্তেজনা ছড়িয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে সংঘর্ষে উভয় পক্ষের পাঁচজন আহত হন। পরে সন্ধ্যায় বিক্ষোভ সমাবেশ থেকে ছাত্রদলকে ‘কুত্তার মতো পিটিয়ে’ রাজশাহী ছাড়া করার হুমকি দেন মহানগর ছাত্রশিবিরের সভাপতি ইমরান নাজির। তাঁর বক্তব্যের জবাবে রাতে পাল্টা হুঁশিয়ারি দেন রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্যসচিব এমদাদুল হক (লিমন)।
