বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬২০ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

শিক্ষাবাংলাদেশ

হাকিমপুরে অনুমতি ছাড়াই প্রধান শিক্ষকের স্কুল ছুটির ঘোষণা!

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ মার্চ ২০২৪, ২৩:৫৩

শেয়ার করুনঃ
হাকিমপুরে অনুমতি ছাড়াই প্রধান শিক্ষকের স্কুল ছুটির ঘোষণা!

দিনাজপুরের হাকিমপুর হিলি উপজেলার আলিহাট ইউনিয়নের কোকতাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কুমার সরকারি নির্দেশনা উপেক্ষা করে ও সংশ্লিষ্ট কতৃপক্ষকে না জানিয়েছে সংরক্ষিত ছুটিসহ রমজান উপলক্ষে তিন দিন পূর্বে গত বৃহস্পতিবার এর পর থেকে বিদ্যালয় ছুটি ঘোষণা দিয়েছেন। 

রবিবার (২৪ মার্চ) সকাল ১১ঃ১৫ মিনিটে সরেজমিনে বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, বিদ্যালয়টির প্রধান গেটে তালা ঝুলছে। 

আরও

বিদ্যুৎ-পানি বিচ্ছিন্ন, তালাবদ্ধ ভবনে নির্ঘুম রাত কাটালেন চুয়েট উপাচার্য

বিদ্যুৎ-পানি বিচ্ছিন্ন, তালাবদ্ধ ভবনে নির্ঘুম রাত কাটালেন চুয়েট উপাচার্য

খোঁজ নিয়ে জানা যায় সরকারি নির্দেশনা উপেক্ষা করে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসকে না জানিয়ে রমজান উপলক্ষে গত বৃহস্পতিবার থেকে সংরক্ষিত ছুটিসহ রমজান উপলক্ষে বিদ্যালয়টি ছুটি ঘোষণা করেছেন প্রধান শিক্ষক রতন কুমার সরকার। বিদ্যালয়ের সভাপতি ও দাতা সদস্যদের অভিযোগ প্রধান শিক্ষক তার নিজ ইচ্ছা মতো সব কিছু করেন আমরা কিছুই জানি না। অন্য দিকে সংশ্লিষ্ট কতৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস। 

হাকিমপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের তথা মতে, চলতি বছরে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক এবারে পবিত্র রমজান মাসে ১৫ রমজান (২৫ মার্চ) পর্যন্ত বিদ্যালয়ের শ্রেণী কক্ষে পাঠ দানের নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু সেই নির্দেশনা উপেক্ষা করে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসকে কোন কিছু অবগত না করে প্রধান শিক্ষক নিজের ইচ্ছা মতো সংরক্ষিত ছুটিসহ রমজান উপলক্ষে বিদ্যালয় ছুটি ঘোষণা দিয়েছেন।

আরও

এইচএসসিতে পাসের হারে এগিয়ে ছাত্রীরা, জিপিএ-৫-এ ছাত্ররা

এইচএসসিতে পাসের হারে এগিয়ে ছাত্রীরা, জিপিএ-৫-এ ছাত্ররা
স্কুল ছুটি
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

কোকতাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থী মনি আক্তার এর বাবা মিজানুর রহমান বলেন, গত বৃহস্পতিবার আমাদের কোকতাড়া হাইস্কুলের কমিটির সভাপতির ভোট হয়েছে এবং নতুন সভাপতি হয়েছে। আজকে আমার মেয়ে স্কুলে গিয়ে শুনে স্কুল না  কি বন্ধ দিয়েছে। পরে খোঁজ নিয়ে জানত পারি স্কুল না কি সংরক্ষিত ছুটিসহ রমজান উপলক্ষে ছুটি দিয়েছে। 

বিদ্যালয়ের দাতা সদস্য ও অভিভাবক মোঃ মনিরুজ্জামান (মানিক) বলেন, প্রধান শিক্ষক রতন কুমার তার ইচ্ছা মতো সব কিছু করেন। গত বৃহস্পতিবার নতুন কমিটির সভাপতি নির্বাচন হয়েছে। পরে শুনলাম সংরক্ষিত ছুটিসহ স্কুল রমজানের ছুটি দিয়েছে। আমি এ বিষয়ে কিছু জানি না। 

তিনি আরও বলেন, বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটি গঠনে প্রধান শিক্ষক বিভিন্ন অনিয়ম ও স্বজনপ্রীতি করায় তার বিরুদ্ধে আজ ২৪ মার্চ জেলা শিক্ষা অফিসার এর নিকট লিখিত অভিযোগ দিয়েছি।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

সংরক্ষিত ছুটিসহ বিদ্যালয় ছুটির বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কুমার সরকার মুঠো ফোনে জানান, সরকারি নির্দেশনা মোতাবেক আগামী ২৫ মার্চ পর্যন্ত শ্রেনী কক্ষে পাঠদান কার্যক্রম চালু রাখতে হবে। তবে যেহেতু ২৫ মার্চ বিদ্যালয় ঐচ্ছিক ছুটি রয়েছে। তাই আমি রবিবার ২৪ মার্চ সংরক্ষিত ছুটি দিয়ে রমজান উপলক্ষে বিদ্যালয় ছুটি দিয়েছি।

তিনি আরও বলেন, এবিষয়ে আমি বিদ্যালয়ের বর্তমান সভাপতি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসকে অবগত করেছি। 

বিদ্যালয়ের সভাপতি সুমন মন্ডল বলেন, বিদ্যালয়টির আমি বর্তমান সভাপতি হিসেবে দ্বায়িত্ব পালন করে আসছি। গত বৃহস্পতিবার নতুন কমিটির সভাপতি নির্বাচন হয়েছে সেখানে নতুন সভাপতি হয়েছে। বিদ্যালয় ছুটির বিষয়ে প্রধান শিক্ষক আমাকে মৌখিক ভাবে ও বলেনি এবং এবিষয়ে আমি কিছুই জানি না। 

তিনি আরও বলেন, প্রধান শিক্ষক ইতিপূর্বে ও বিদ্যালয়ের বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত একাই নিয়েছেন এবং তার বিষয়ে আরও অভিযোগ ও কথা আছে সাক্ষাৎ এ বলবো। 

এবিষয়ে জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহমদ আহসান হাবিব বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক আগামী ২৫ মার্চ পর্যন্ত শ্রেণী কক্ষে পাঠদান কার্যক্রম চালু রাখার কথা বলা হয়েছে। কিন্তু কেন গত বৃহস্পতিবার এর পরে সংরক্ষিত ছুটিসহ বিদ্যালয় ছুটি দিয়েছে বিষয়টি আমি অবশ্যই খতিয়ে দেখবো এবং উর্ধতন কতৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি। 

সংরক্ষিত ছুটির বিষয়ে তিনি বলেন, নিয়ম অনুযায়ী প্রতিষ্ঠান প্রধান সংরক্ষিত ছুটি দিলে অবশ্যই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসকে জানাতে হবে। তবে এবিষয়ে প্রতিষ্ঠান প্রধান আমাকে ব্যক্তিগত বা অফিসে অবগত করেন নাই। আমি প্রথম আপনার মারুফত জানতে পারলাম এবং বিষয়টি খতিয়ে দেখবো। 

জনপ্রিয় সংবাদ

নবাবগঞ্জে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ১২৫৭ শিক্ষার্থী

নবাবগঞ্জে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ১২৫৭ শিক্ষার্থী

সরকারি বাসা ভাড়া দিলে বরাদ্দ বাতিল, কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার

সরকারি বাসা ভাড়া দিলে বরাদ্দ বাতিল, কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার

নবাবগঞ্জে বন বিভাগের গাছের টেন্ডারে নাম-দাম পরিবর্তনের অভিযোগ

নবাবগঞ্জে বন বিভাগের গাছের টেন্ডারে নাম-দাম পরিবর্তনের অভিযোগ

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

এলএনজি সরবরাহ কমছে, জাতীয় গ্রিডে গ্যাসের চাপ কমার শঙ্কা

এলএনজি সরবরাহ কমছে, জাতীয় গ্রিডে গ্যাসের চাপ কমার শঙ্কা

সর্বশেষ সংবাদ

মোংলা বন্দরের আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

মোংলা বন্দরের আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

কুলাউড়া পৃথক অভিযানে চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৪

কুলাউড়া পৃথক অভিযানে চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৪

৮ হাজার কিলোমিটার নৌপথ খননে ১৬১ জলযান সংগ্রহ করছে সরকার

৮ হাজার কিলোমিটার নৌপথ খননে ১৬১ জলযান সংগ্রহ করছে সরকার

কুমিল্লায় এনআইডি করতে গিয়ে প্রবাসী যুবককে মারধরের অভিযোগ, ভিডিও ভাইরাল

কুমিল্লায় এনআইডি করতে গিয়ে প্রবাসী যুবককে মারধরের অভিযোগ, ভিডিও ভাইরাল

২০৩০ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী

২০৩০ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী

এ সম্পর্কিত আরও পড়ুন

এইচএসসিতে অকৃতকার্যদের জন্য সুখবর, ২ ডিসেম্বর থেকে পুনঃপরীক্ষা

এইচএসসিতে অকৃতকার্যদের জন্য সুখবর, ২ ডিসেম্বর থেকে পুনঃপরীক্ষা

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষা আগামী ২ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে। একই সময়ের মধ্যেই এসব পরীক্ষার ফলাফল প্রকাশের পরিকল্পনা রয়েছে। সোমবার (২ নভেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষা গ্রহণ এবং ফল প্রকাশের

এইচএসসিতে পাসের হারে এগিয়ে ছাত্রীরা, জিপিএ-৫-এ ছাত্ররা

এইচএসসিতে পাসের হারে এগিয়ে ছাত্রীরা, জিপিএ-৫-এ ছাত্ররা

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে পাসের হারে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে থাকলেও সর্বোচ্চ ফল জিপিএ-৫ অর্জনে এগিয়ে রয়েছেন ছাত্ররা। এবার সারা দেশে গড় পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশ। মোট ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। প্রকাশিত ফলাফল অনুযায়ী, ছাত্রদের পাসের হার ৪৭ দশমিক ৭৫ শতাংশ। অন্যদিকে ছাত্রীদের পাসের হার ৫৬ দশমিক ৩১ শতাংশ। সে হিসাবে পাসের হারে ছাত্রদের

এইচএসসিতে শূন্য পাস ২৯৩ শিক্ষা প্রতিষ্ঠানে

এইচএসসিতে শূন্য পাস ২৯৩ শিক্ষা প্রতিষ্ঠানে

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে দেশের ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি। গত বছর শূন্য পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২০২টি। অর্থাৎ, এক বছরের ব্যবধানে শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৯১টি। শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টা ৪০ মিনিটে দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠান

এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন

এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার পরীক্ষায় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। মোট ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানে ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। উদ্বোধনের সঙ্গে সঙ্গেই অনলাইন ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ফলাফল প্রকাশ করা

এইচএসসি ও সমমানে পাসের হার ৫২.১২ শতাংশ

এইচএসসি ও সমমানে পাসের হার ৫২.১২ শতাংশ

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় গড় পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশ। শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টার দিকে একযোগে ফল প্রকাশ করা হয়। শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠান এবং মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে শিক্ষার্থীরা ফল জানতে পারছে। এর আগে, ২০২৫ সালে ১১টি শিক্ষা বোর্ডে