রবিবার, ১২ জুলাই, ২০২৬২৯ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

শিক্ষাবাংলাদেশ

হিলিতে প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব পেয়ে খুশি স্কুলশিক্ষার্থীরা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ মে ২০২৩, ১:২৫

শেয়ার করুনঃ
হিলিতে প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব পেয়ে খুশি স্কুলশিক্ষার্থীরা

স্মার্ট বাংলাদেশ গঠনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে দিনাজপুরের হাকিমপুর হিলি উপজেলার ১৮ টি প্রতিষ্ঠানের ১১৮ জন নবম-দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ করা হয়েছে। এসব ট্যাব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে শিক্ষার্থীরা।

বুধবার (১০ মে) সকাল এগারোটায় উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অধিদপ্তর আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে শিক্ষার্থীদের মাঝে এসব ট্যাব বিতরণ করা হয়।

আরও

ভুল শূন্যপদ তথ্য জমায় প্রতিষ্ঠান প্রধানদের বিরুদ্ধে ব্যবস্থা

ভুল শূন্যপদ তথ্য জমায় প্রতিষ্ঠান প্রধানদের বিরুদ্ধে ব্যবস্থা

হাকিমপুর( হিলি) উপজেলার ১১৮ জন মেধাবী শিক্ষার্থীর হাতে আনুষ্ঠানিকভাবে এসব ট্যাব তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি দিনাজপুর -৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক এমপি। 

উপজেলা সদরের বাংলাহিলি পাইলট স্কুল অ্যান্ড কলেজের ১০ম শ্রেণির শিক্ষার্থী নাদিয়া আক্তার মৌ ও তাশফিয়া আক্তার নুহা বলে, এই ট্যাব পাওয়ায় তাদের লেখাপড়ায় অনেক গতি আসবে। অনলাইন ক্লাসে অংশগ্রহণসহ ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে এই ট্যাব তাদের অনেক সহযোগিতা করবে। বিনা মূল্যে ট্যাব প্রদান করায় তারা প্রধানমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য শিবলী সাদিককে ধন্যবাদ জানায়।

আরও

উচ্চশিক্ষায় বড় সংস্কার, বাতিল হচ্ছে একাধিক অনার্স বিষয়

উচ্চশিক্ষায় বড় সংস্কার, বাতিল হচ্ছে একাধিক অনার্স বিষয়

প্রধানমন্ত্রীর উপহার
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

পাউশগাড়া স্কুল এন্ড কলেজ এর নবম  শ্রেণির শিক্ষার্থী আইরিন কবির ও আঞ্জুমান আরা বলে, বর্তমানে আমাদের শিক্ষার্থীদের অনলাইনে ক্লাস করার জন্য ডিজিটাল ডিভাইসের প্রয়োজন হয়। এখন থেকে আমরা যেকোনো কাজ এই ট্যাবের সাহায্যে করতে পারব। প্রধানমন্ত্রীর দেয়া এই ট্যাব পেয়ে আমরা খুবই আনন্দিত। সে জন্য আমরা প্রধানমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য শিবলী সাদিককে মন থেকে ধন্যবাদ জানাই।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ- আলম এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন। জেলা পরিষদের সদস্য আব্দুর রহমান লিটন, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু সায়েম মিয়া, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী, উপজেলা পরিসংখ্যান অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তোবারক আলী, সহকারী শিক্ষা অফিসার আরিফ ইকবাল, একাডেমিক সুপার ভাইজার সাখাওয়াত হোসেন, উপজেলা আ'লীগের সহ-সভাপতি শাহেদ মল্লিক বাবু, আশরাফ আলী প্রধানসহ অনেকে।

অনুষ্ঠানের প্রধান অতিথি দিনাজপুর-৬ আসনের জাতীয় সংসদ সদস্য শিবলী সাদিক বলেন, জাতির পিতা বলেছিলেন, বাঙালিকে দাবায়া রাখতে পারবা না। আজকের খুদে শিক্ষার্থীরা ট্যাবকে ব্যবহার করে একেকজন ভালো উদ্যোক্তা হবে। ভারী বইয়ের ব্যাগ বহন থেকে সহায়ক হবে। পাশাপাশি তাদের প্রতিদিনের পড়ালেখার কাজেও গতি আসবে। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাই স্কুলের মেধাবী শিক্ষার্থীদের এসব ট্যাব দেওয়ার জন্য। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  মোহাম্মদ নূর- এ আলম বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক উপজেলাপরিসংখ্যান অধিদপ্তর কর্তৃক আয়োজিত প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্প ১৮ টি প্রতিষ্ঠানের ১১৮ জন নবম - দশম শ্রেণীর মেধাবী শিক্ষার্থীদের 

মাঝে এসব ট্যাব বিতরণ করা হয়েছে। 

সর্বশেষ সংবাদ

পরিবেশ সুরক্ষায় ঢাকার বর্জ্য হবে শক্তি ও সম্পদের উৎস: প্রধানমন্ত্রী

পরিবেশ সুরক্ষায় ঢাকার বর্জ্য হবে শক্তি ও সম্পদের উৎস: প্রধানমন্ত্রী

ভারতে ফের করোনার সংক্রমণ, অন্ধ্রপ্রদেশে দুই মৃত্যু

ভারতে ফের করোনার সংক্রমণ, অন্ধ্রপ্রদেশে দুই মৃত্যু

প্রকাশিত হলো প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল, জানুন সহজ উপায়ে

প্রকাশিত হলো প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল, জানুন সহজ উপায়ে

প্রবীণ রাজনীতিক হারিয়ে শোকাহত দেশ বললেন প্রধানমন্ত্রী

প্রবীণ রাজনীতিক হারিয়ে শোকাহত দেশ বললেন প্রধানমন্ত্রী

টেকনাফের পাহাড়ি দুর্ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেল হাতিটি

টেকনাফের পাহাড়ি দুর্ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেল হাতিটি

জনপ্রিয় সংবাদ

শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি বাহিনীর সক্ষমতা বাড়াতে জাতিসংঘে ফলপ্রসূ আলোচনা

শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি বাহিনীর সক্ষমতা বাড়াতে জাতিসংঘে ফলপ্রসূ আলোচনা

পাঁচ বছরের শিশুকে ধর্ষণ-হত্যা, আদালতের রায়ে মৃত্যুদণ্ড

পাঁচ বছরের শিশুকে ধর্ষণ-হত্যা, আদালতের রায়ে মৃত্যুদণ্ড

জামালপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, খালাস পেলেন একজন

জামালপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, খালাস পেলেন একজন

হাকিমপুরে মাদক সেবনের দায়ে নারীসহ চারজনের ছয় মাসের কারাদণ্ড

হাকিমপুরে মাদক সেবনের দায়ে নারীসহ চারজনের ছয় মাসের কারাদণ্ড

জলাবদ্ধতায় আটকাল পর্যটক এক্সপ্রেস, ভোগান্তিতে যাত্রীরা

জলাবদ্ধতায় আটকাল পর্যটক এক্সপ্রেস, ভোগান্তিতে যাত্রীরা

এ সম্পর্কিত আরও পড়ুন

প্রকাশিত হলো প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল, জানুন সহজ উপায়ে

প্রকাশিত হলো প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল, জানুন সহজ উপায়ে

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। রোববার (১২ জুলাই) দুপুর ১২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উপস্থিত ছিলেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, শিক্ষার্থীরা অনলাইন

বন্যা দুর্যোগে চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা

বন্যা দুর্যোগে চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা

বৈরী আবহাওয়া ও চলমান বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলার শনিবার (১১ জুলাই) অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। ওই দিন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরীক্ষার্থীদের নিরাপত্তা ও চলাচলের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পারভেজ সাজ্জাদ চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো

অনিবার্য কারণে বাউবির পাঁচটি পরীক্ষা স্থগিত

অনিবার্য কারণে বাউবির পাঁচটি পরীক্ষা স্থগিত

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) বিভিন্ন প্রোগ্রামের আগামী ১০ ও ১১ জুলাই অনুষ্ঠিতব্য পাঁচটি পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। বুধবার (৮ জুলাই) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে। স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন তারিখ ও সময়সূচি পরে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, স্থগিত হওয়া পরীক্ষাগুলোর মধ্যে রয়েছে এমএ ও এমএসএস (প্রিলিমিনারি) প্রোগ্রামের টার্ম-২৪২-এর

অফিসিয়াল ই-মেইল ছাড়া আবেদন গ্রহণ করবে না জাতীয় বিশ্ববিদ্যালয়

অফিসিয়াল ই-মেইল ছাড়া আবেদন গ্রহণ করবে না জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানকে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ই-মেইলভিত্তিক দাপ্তরিক যোগাযোগে শুধুমাত্র বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া অফিসিয়াল ই-মেইল আইডি (কলেজ কোড@nu.ac.bd) ব্যবহার করার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে, ব্যক্তিগত বা অন্য কোনো ই-মেইল আইডি থেকে পাঠানো আবেদন, তথ্য কিংবা বার্তা আর গ্রহণ করা হবে না। সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শন দপ্তর থেকে জারি করা এক প্রজ্ঞাপনে

একই প্রশ্নে কাল শুরু এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১২ লাখের বেশি শিক্ষার্থী

একই প্রশ্নে কাল শুরু এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১২ লাখের বেশি শিক্ষার্থী

বৃহস্পতিবার (২ জুলাই) থেকে শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবার দেশের সব শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রশ্নফাঁস রোধে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড জানিয়েছে, প্রশ্নফাঁসের কোনো সুযোগ নেই এবং নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছেন মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী।