মঙ্গলবার, ২৬ মে, ২০২৬১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

শিক্ষাবাংলাদেশ

দেবীদ্বারে মাদ্রাসা শিক্ষার্থীকে অমানবিক নির্যাতনের অভিযোগ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২ এপ্রিল ২০২৩, ১:৫৯

শেয়ার করুনঃ
দেবীদ্বারে মাদ্রাসা শিক্ষার্থীকে অমানবিক নির্যাতনের অভিযোগ

দেবীদ্বারে হেফজ মাদ্রাসার এক ছাত্রকে বুকের উপর পারা দিয়ে ধরে ২টি জালি বেত দিয়ে পিটিয়ে মারাত্মক আহত করেছে ওই মাদ্রাসার মোহতামিম (বড়হুজুর)। বিকেলে নির্যাতিত শিশু শিক্ষার্থী জুবায়ের ও তার মা’ সাকিলা আক্তার দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবে এসে ওই অভিযোগ করেন। দেবীদ্বার পৌর এলাকার বড়আলমপুর গ্রামের ‘নূরে মদীনা রওজাতুল উলুম মাদ্রাসা’য় শনিবার (১এপ্রিল) তারাবিহ নামাজের পর ওই ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, দেবীদ্বার পৌর এলাকা বড়আলমপুর গ্রামের প্রবাসী আক্তারুজ্জামানের পুত্র, ‘নূরে মদীনা রওজাতুল উলুম মাদ্রাসা’র হেফজুল কোরান বিভাগের ছাত্র মো. জুবায়ের (১২) একটি গাছের পাতা দিয়ে ছবি বানিয়ে খেলা করছিল। এসময় একই শ্রেণীর ছাত্র বিনাইপাড় গ্রামের সালাহউদ্দিনের পুত্র মো. সামিউল(১২) জুবায়েরের হাত থেকে পাতাটা নিয়ে গেলে এ নিয়ে বাকবিতন্ডা ও হাতাহাতি হয়। ধস্তাধস্থির একপর্যায়ে দু’জনই মাটিতে পড়ে যায়। এসময় জুবায়েরের পায়ের আঘাতে সামিউল এর বাম চোখে আঘাত প্রাপ্ত হয়। ওই ঘটনায় সামিউল বাড়িতে এসে তার বাবার কাছে নালিশ করলে, শনিবার রাতে তারাবিহ নামাজের পর সামিউলের বাবা লোকজন নিয়ে মাদ্রাসায় হাজির হয়ে বড়হুজুরের নিকট বিচার দাবী করলে, বড়হুজুর কর্তৃক ওই মারধরের ঘটনা ঘটে।

আরও

প্রকাশিত হলো ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হলো ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি

আহত জুবায়ের জানায়, বড়হুজুর আমার বুকের উপর পারা দিয়ে ২টি বেত দিয়ে পিটিয়ে সারা শরীর ফুলাজখম করে দিয়ে বলেন, এ কথা যেন পরিবারের কাউকে না বলি।

জুবায়েরের মা’ সাকিলা আক্তার বলেন, শনিবার ভোররাতে সেহেরী খেতে ছেলে বাড়ি আসে। সে জানায় সেহেরী খাবেনা রোজা থাকবে। জিজ্ঞাসাবাদে বলে হাতে ব্যাথা পেয়েছে। সকালে মাদ্রাসায় যেতে বললে জুবায়ের জানায় তার খারাপ লাগছে। তার হাতের ব্যাথা দেখতে যেয়ে দেখি শরীরে প্রচুর জ্বর, জামা খুলে দেখি সারা শরীরে বেতের আঘাতের খত। এ ঘটনা কেন জানায়নি জানতে চাইলে সে জানায় বড় হুজুর নিষেধ করছে। বিকেলে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ছেলেকে চিকিৎসা সেবা দেই।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
নির্যাতন
https://enews71.com/storage/ads/01KQAG1VP3BB73V7HDE2DKRZ1X.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

রমজান উপলক্ষে আজ থেকে কলেজে দীর্ঘ ছুটি

রমজান উপলক্ষে আজ থেকে কলেজে দীর্ঘ ছুটি

এ ব্যাপারে সন্ধ্যায় পৌর সহায়তা কমিটির ৪নং ওয়ার্ডের সহায়ক মো, সহিদুল ইসলাম বলেন, মাদ্রাসার মোহতামিম এতো রুক্ষ বিচার না করে লঘু বিচার করতে পারতেন। তার পরও আমরা সালিসে বিষয়টি নিষ্পত্তি করে দিয়েছি। 

এ ব্যপারে অভিযুক্ত ‘নূরে মদীনা রওজাতুল উলুম মাদ্রাসা’র মোতামিম (বড়হুজুর) হাফেজ মাওলানা ওবায়দুল হক নোমান বলেন, তারাবিহ নামাজ শেষে মসজিদের বাহিরে অনেক লোকজন নিয়ে জুবায়েরের বিরুদ্ধে সামিউলের বাবা বিচার দাবী করেন। জুবায়েরের আঘাতে সামিউলের চোখ নষ্ট হয়ে যেত। এধরনের ভয়ঙ্কর অপরাধ যাতে আর না করে তার জন্য ভয় দেখাতে এবং উপস্থিত লোকজনকে শান্ত করতে তাকে শাসন করেছি। শাসনটা এতো বড় হয়ে যাবে ভাবিনি।

সন্ধ্যায় দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ কমল কৃষ্ণ ধর’র সাথে যোগাযোগ করলে তিনি জানান, মাদ্রাসার হুজুর কর্তৃক শিক্ষক নির্যাতনের বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে ব্যবস্থা নেব। তবে এ বিষয়ে রাতেই খোঁজ খবর নেব।

সর্বশেষ সংবাদ

বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার সহায়তা দেবে এডিবি

বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার সহায়তা দেবে এডিবি

গোয়ালন্দে ভিজিএফ চাল বিতরণে অনিয়ম, ফেসবুকে তোলপাড়

গোয়ালন্দে ভিজিএফ চাল বিতরণে অনিয়ম, ফেসবুকে তোলপাড়

ঈদ সামনে রেখে শ্রীমঙ্গলে বাজার মনিটরিং অভিযান

ঈদ সামনে রেখে শ্রীমঙ্গলে বাজার মনিটরিং অভিযান

অন্তর্বর্তী সরকারের ‘কিচেন কেবিনেট’ নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ

অন্তর্বর্তী সরকারের ‘কিচেন কেবিনেট’ নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ

ইরানের সর্বোচ্চ নেতা আত্মগোপনে, বাড়ছে নিরাপত্তা শঙ্কা

ইরানের সর্বোচ্চ নেতা আত্মগোপনে, বাড়ছে নিরাপত্তা শঙ্কা

জনপ্রিয় সংবাদ

খাগড়াছড়িতে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু

খাগড়াছড়িতে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু

রাজাপুরে পেন গান উদ্ধার অভিযান

রাজাপুরে পেন গান উদ্ধার অভিযান

সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্তিতে জামায়াতের তীব্র ক্ষোভ প্রকাশ

সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্তিতে জামায়াতের তীব্র ক্ষোভ প্রকাশ

১৬ ডিসেম্বর চালু হচ্ছে বহুল প্রতীক্ষিত তৃতীয় টার্মিনাল

১৬ ডিসেম্বর চালু হচ্ছে বহুল প্রতীক্ষিত তৃতীয় টার্মিনাল

সরকার চাইলে মাঠে কাজ চালিয়ে যাবে সেনাবাহিনী: সেনাপ্রধান

সরকার চাইলে মাঠে কাজ চালিয়ে যাবে সেনাবাহিনী: সেনাপ্রধান

এ সম্পর্কিত আরও পড়ুন

২০২৭ সালের এসএসসি পরীক্ষা ৩১ ডিসেম্বর শুরুর পরিকল্পনা

২০২৭ সালের এসএসসি পরীক্ষা ৩১ ডিসেম্বর শুরুর পরিকল্পনা

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর শুরু করে ৭ ফেব্রুয়ারির মধ্যে শেষ করার প্রাথমিক পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয় বাংলাদেশ। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে মন্ত্রণালয়। বুধবার (১৪ মে) শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা–সংশ্লিষ্ট অংশীজনদের মতামত বিবেচনায় নিয়ে এই প্রাথমিক সময়সূচি নির্ধারণ করা হয়। আগামী দুই–এক দিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হতে পারে। সংশ্লিষ্ট সূত্র

জাতীয় বিশ্ববিদ্যালয়ে সম্মান প্রথম বর্ষে ভর্তির লড়াই আজ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে সম্মান প্রথম বর্ষে ভর্তির লড়াই আজ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা আজ শনিবার (২৫ এপ্রিল) অনুষ্ঠিত হচ্ছে। দেশের বিভাগীয় ও জেলা শহরের নির্বাচিত ১৩৮টি কেন্দ্রে একযোগে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা বেলা ১১টা থেকে শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত চলবে। এ বছর ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন প্রায় ৪ লাখ ৫৩ হাজার শিক্ষার্থী। সারাদেশের মোট ৮৮০টি কলেজে ভর্তি হওয়ার জন্য শিক্ষার্থীরা প্রতিযোগিতায়

প্রকাশিত হলো ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হলো ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে শিক্ষা বোর্ড। বুধবার (২২ এপ্রিল) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে আনুষ্ঠানিকভাবে এই রুটিন প্রকাশ করা হয়। প্রকাশিত সময়সূচি অনুযায়ী, আগামী ২ জুলাই সকাল ১০টায় আবশ্যিক বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে এবারের এইচএসসি পরীক্ষা শুরু হবে। ধারাবাহিক লিখিত পরীক্ষা শেষে ৮ আগস্ট ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্র পরীক্ষার

এসএসসি পরীক্ষায় ফিরছে ‘নীরব বহিষ্কার’ ব্যবস্থা, কার্যকর যেদিন থেকে

এসএসসি পরীক্ষায় ফিরছে ‘নীরব বহিষ্কার’ ব্যবস্থা, কার্যকর যেদিন থেকে

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় শৃঙ্খলা, স্বচ্ছতা ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে আবারও ‘নীরব বহিষ্কার’ বা সাইলেন্ট এক্সপেল ব্যবস্থা কার্যকর করা হচ্ছে। সম্প্রতি প্রকাশিত এসএসসি পরীক্ষা পরিচালনা সংক্রান্ত নীতিমালায় এ নির্দেশনা অন্তর্ভুক্ত করা হয়েছে। নীতিমালা অনুযায়ী, পরীক্ষার্থীকে হাতেনাতে নকল করতে ধরা না হলেও পরীক্ষার হলে নিয়ম ভঙ্গ করলে তাকে নীরবে বহিষ্কার করা যাবে। কথা বলা, ঘাড় ঘোরানো, অন্যের খাতা

১৬ বছর পর শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা, শিক্ষাঙ্গন উৎসবমুখর

১৬ বছর পর শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা, শিক্ষাঙ্গন উৎসবমুখর

দীর্ঘ ১৬ বছর পর আজ বুধবার (১৫ এপ্রিল) সারাদেশে একযোগে শুরু হয়েছে স্থগিত থাকা ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা। সকাল ১০টায় শুরু হওয়া প্রথম দিনের বাংলা বিষয়ের পরীক্ষা চলে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত। বিষয়টি নিশ্চিত করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এর আগে গত ৫ মার্চ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আয়োজিত জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় পরীক্ষার সূচি অনুমোদন দেওয়া হয়। পরে অধিদপ্তর