রবিবার, ১ নভেম্বর, ২০২৬১৬ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

শিক্ষাবাংলাদেশ

বরিশালে প্রাথমিকের সব বই পাওয়া নিয়ে সংশয়ে শিক্ষার্থীরা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২২, ০:২

শেয়ার করুনঃ
বরিশালে প্রাথমিকের সব বই পাওয়া নিয়ে সংশয়ে শিক্ষার্থীরা

আসছে নতুন বছরে নতুন বইয়ের ঘ্রাণ পাওয়ার অপেক্ষায় আছে বরিশালের কোমলমতি শিক্ষার্থীরা। তবে বছর শেষের আর ৯ দিন বাকি থাকলেও অনেক বিষয়ের নতুন বই এখনো এসে পৌঁছায়নি বরিশালে। ফলে বছর প্রথম দিনে নতুন বই পাওয়া নিয়ে সংশয়ে রয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। এ বছর জেলায় প্রাথমিক স্তরে নতুন বইয়ের চাহিদা প্রায় ১৩ লাখ ২১ হাজার। 

বরিশাল জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্যমতে, জেলায় নতুন বইয়ের মোট চাহিদা ১৩ লাখ ২১ হাজার ২০টি। এর মধ্যে বরিশাল সদর উপজেলায় ২ লাখ ৮৬ হাজার ৮০০টি, আগৈলঝাড়া উপজেলায় ৮৮ হাজার ৮৪৮টি, উজিরপুরে ১ লাখ ৩ হাজার ৫১২টি, গৌরনদীতে ৮৬ হাজার ৭০০টি, বাকেরগঞ্জে ১ লাখ ৮১ হাজার ১৪০টি, বানারীপাড়ায় ৮৫ হাজার ২০টি, বাবুগঞ্জে ৬৭ হাজার ৮০০টি, মুলাদীতে ১ লাখ ১৬ হাজার ২৫০টি, মেহেন্দীগঞ্জ ২ লাখ ১০ হাজার ৬০০টি এবং হিজলায় ৯৪ হাজার ৩৫০টি নতুন বইয়ের চাহিদা রয়েছে।

আরও

এইচএসসিতে শূন্য পাস ২৯৩ শিক্ষা প্রতিষ্ঠানে

এইচএসসিতে শূন্য পাস ২৯৩ শিক্ষা প্রতিষ্ঠানে

বাকেরগঞ্জ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুজাহিদুল ইসলাম জানান, প্রাক্-প্রাথমিকের সব নতুন বই পেয়েছেন। আগামী সপ্তাহে প্রথম শ্রেণি ও দ্বিতীয় শ্রেণির বই দেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির বইয়ের বিষয়ে তাঁরা কিছুই জানেন না।

মেহেন্দীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহাদাত হোসেন জানান, তাঁর উপজেলায় নতুন বইয়ের চাহিদা দুই লাখের বেশি। এখন পর্যন্ত কেবল প্রাক্-প্রাথমিকের দুটি বই এসেছে। বাকি বই কবে আসবে, তা বলা যাচ্ছে না। একই ধরনের তথ্য পাওয়া গেছে জেলার বাবুগঞ্জ, হিজলা, মুলাদী, বানারীপাড়া উপজেলা থেকে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
প্রাথমিক
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

বিদ্যুৎ-পানি বিচ্ছিন্ন, তালাবদ্ধ ভবনে নির্ঘুম রাত কাটালেন চুয়েট উপাচার্য

বিদ্যুৎ-পানি বিচ্ছিন্ন, তালাবদ্ধ ভবনে নির্ঘুম রাত কাটালেন চুয়েট উপাচার্য

উজিরপুরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীর অভিভাবক হাবিবুর রহমান জানান, তাঁর মেয়ে দ্বিতীয় শ্রেণি থেকে তৃতীয় শ্রেণিতে উত্তীর্ণ হয়েছে। নতুন বছরে নতুন বইয়ের অপেক্ষায় তার সন্তানের মতো কোমলমতি শিক্ষার্থীরা। ওই বিদ্যালয়ের শিক্ষক সালমান আজিম জানান, বার্ষিক পরীক্ষা শেষ। এখন শিশুশিক্ষার্থীরা খেলাধুলায় ব্যস্ত। তারা নতুন বছরে নতুন বই পাওয়ার আশায় আছে।

বরিশাল জেলা শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাস বলেন, কিছু কিছু শ্রেণির বই আসছে। বিশেষ করে প্রাক্-প্রাথমিক, প্রথম ও পঞ্চম শ্রেণির কোনো কোনো বিষয়ের নতুন বই পৌঁছেছে, বাকিগুলোও এসে পড়বে। ২৭ ডিসেম্বরের মধ্যে নতুন বইয়ের প্রকৃত চিত্র বোঝা যাবে।

সর্বশেষ সংবাদ

১৩ সিটি করপোরেশনে ই-রিকশা নিবন্ধন শুরু কাল, চালকদের নিতে হবে লাইসেন্স

১৩ সিটি করপোরেশনে ই-রিকশা নিবন্ধন শুরু কাল, চালকদের নিতে হবে লাইসেন্স

সিলেট সীমান্তে বিএসএফের গুলি, পাল্টা গুলি ছুড়ল বিজিবি

সিলেট সীমান্তে বিএসএফের গুলি, পাল্টা গুলি ছুড়ল বিজিবি

তাহসিফ হত্যা মামলা: উত্তরার বারে একসঙ্গে সময় কাটানো তরুণী দিশার চার দিনের রিমান্ড

তাহসিফ হত্যা মামলা: উত্তরার বারে একসঙ্গে সময় কাটানো তরুণী দিশার চার দিনের রিমান্ড

মিরপুরে আগুন নেভাতে গিয়ে হামলার শিকার ফায়ার সার্ভিস, আহত চালক

মিরপুরে আগুন নেভাতে গিয়ে হামলার শিকার ফায়ার সার্ভিস, আহত চালক

মিথ্যা বয়ানের প্রতিবাদেই ‘আমার দেশ’ ছিঁড়েছি: রাশেদ খাঁন

মিথ্যা বয়ানের প্রতিবাদেই ‘আমার দেশ’ ছিঁড়েছি: রাশেদ খাঁন

জনপ্রিয় সংবাদ

পিতা-মাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি, সদ্ব্যবহার সন্তানের অপরিহার্য কর্তব্য

পিতা-মাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি, সদ্ব্যবহার সন্তানের অপরিহার্য কর্তব্য

মাদক থেকে টাকা না পেলেই পুলিশকে অকার্যকর বলেন সাংবাদিকেরা: আইজিপি

মাদক থেকে টাকা না পেলেই পুলিশকে অকার্যকর বলেন সাংবাদিকেরা: আইজিপি

দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি, যোগদানের শেষ সময় ২৯ অক্টোবর

দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি, যোগদানের শেষ সময় ২৯ অক্টোবর

২০ শতাংশ জমিতে কেরালা শিম চাষে দেড় লাখ টাকা লাভের স্বপ্ন

২০ শতাংশ জমিতে কেরালা শিম চাষে দেড় লাখ টাকা লাভের স্বপ্ন

বিদেশে বাংলাদেশিদের কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট

বিদেশে বাংলাদেশিদের কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট

এ সম্পর্কিত আরও পড়ুন

এইচএসসিতে পাসের হারে এগিয়ে ছাত্রীরা, জিপিএ-৫-এ ছাত্ররা

এইচএসসিতে পাসের হারে এগিয়ে ছাত্রীরা, জিপিএ-৫-এ ছাত্ররা

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে পাসের হারে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে থাকলেও সর্বোচ্চ ফল জিপিএ-৫ অর্জনে এগিয়ে রয়েছেন ছাত্ররা। এবার সারা দেশে গড় পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশ। মোট ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। প্রকাশিত ফলাফল অনুযায়ী, ছাত্রদের পাসের হার ৪৭ দশমিক ৭৫ শতাংশ। অন্যদিকে ছাত্রীদের পাসের হার ৫৬ দশমিক ৩১ শতাংশ। সে হিসাবে পাসের হারে ছাত্রদের

এইচএসসিতে শূন্য পাস ২৯৩ শিক্ষা প্রতিষ্ঠানে

এইচএসসিতে শূন্য পাস ২৯৩ শিক্ষা প্রতিষ্ঠানে

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে দেশের ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি। গত বছর শূন্য পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২০২টি। অর্থাৎ, এক বছরের ব্যবধানে শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৯১টি। শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টা ৪০ মিনিটে দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠান

এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন

এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার পরীক্ষায় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। মোট ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানে ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। উদ্বোধনের সঙ্গে সঙ্গেই অনলাইন ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ফলাফল প্রকাশ করা

এইচএসসি ও সমমানে পাসের হার ৫২.১২ শতাংশ

এইচএসসি ও সমমানে পাসের হার ৫২.১২ শতাংশ

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় গড় পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশ। শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টার দিকে একযোগে ফল প্রকাশ করা হয়। শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠান এবং মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে শিক্ষার্থীরা ফল জানতে পারছে। এর আগে, ২০২৫ সালে ১১টি শিক্ষা বোর্ডে

সংস্কৃতি থেকে প্রযুক্তি, নতুন বইয়ে দক্ষ শিক্ষার্থী গড়ার উদ্যোগ

সংস্কৃতি থেকে প্রযুক্তি, নতুন বইয়ে দক্ষ শিক্ষার্থী গড়ার উদ্যোগ

২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য নতুন চারটি পাঠ্যবই যুক্ত হচ্ছে। মুখস্থবিদ্যা ও পরীক্ষাকেন্দ্রিক পড়াশোনার বাইরে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, সৃজনশীলতা, নৈতিকতা এবং বাস্তবমুখী দক্ষতা বাড়ানোর লক্ষ্যে বইগুলো প্রণয়ন করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। বইগুলো হলো চতুর্থ শ্রেণির ‘খেলাধুলা’ ও ‘বাংলাদেশের সংস্কৃতি’ এবং ষষ্ঠ শ্রেণির ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ ও ‘আমার কারিগরি শিক্ষা’। আগামী ২৫ অক্টোবর জাতীয়