বুধবার, ১৭ জুন, ২০২৬৩ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

শিক্ষাবাংলাদেশ

মোরেলগঞ্জে শিক্ষক-কর্মচারী সংকটে ব্যাহত পাঠদান

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২২, ৩:৩৩

শেয়ার করুনঃ
মোরেলগঞ্জে শিক্ষক-কর্মচারী সংকটে ব্যাহত পাঠদান

শিক্ষক-কর্মচারী সংকট সহ নানা সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরে চলছে মোরেলগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। ১৯ জন শিক্ষকের বিপরীতে আছে মাত্র ৬জন। অন্যদিকে ৭জন কর্মচারীর পদ দীর্ঘদিন ধরেই খালি  রয়েছে। 

শিক্ষকদের মধ্যে বাংলা বিষয়ের শিক্ষক ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন প্রায় ৬ বছর ধরে। বাংলা বিষয়ে আর একটি পদ ১ বছরেরও বেশি সময় ধরে খালি  রয়েছে। চলতি বছরের এপ্রিলের মাঝামাঝিতে এ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পিএলআর এ চলে যাবেন। দাপ্তরিক কাজ সামলে নিয়মিত ক্লাস  নেওয়া  তার পক্ষে বেশিরভাগ  সময়ই সম্ভব  হয়ে ওঠে  না। অর্ধযুগ ধরে সহকারী  প্রধানের পদটিও খালি পড়ে আছে। সবচেয়ে বড় সমস্যা  গণিত বিষয়ের  পদটিই দীর্ঘদিন ধরে খালি।  ফলে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির সাধারণ গণিত এবং ৯ম-১০ম শ্রেণির বিজ্ঞান বিভাগের উচ্চতর গণিত বিষয়ের পাঠদান চলছে গোঁজামিল দিয়ে। 

আরও

ভুল শূন্যপদ তথ্য জমায় প্রতিষ্ঠান প্রধানদের বিরুদ্ধে ব্যবস্থা

ভুল শূন্যপদ তথ্য জমায় প্রতিষ্ঠান প্রধানদের বিরুদ্ধে ব্যবস্থা

জীববিজ্ঞানের একমাত্র পদটিও শূন্য। সামাজিক বিজ্ঞানের ৩টি পদের বিপরীতে নেই কোন শিক্ষক। দীর্ঘদিন ধরে নেই ভূগোলের শিক্ষকও। গার্হস্থ্য বিষয়ের ২ টি পদের বিপরীতে নেই কোন শিক্ষক। ফলে  মহিলা শিক্ষক দিয়ে পাঠদানের এ বিষয়টি পুরুষ শিক্ষক পাঠদান করতে গিয়ে  পড়ে যান বিপাকে। কৃষিশিক্ষা বিষয়ের পদটিও শূন্য  রয়েছে। হিন্দু ধর্মের নেই কোনই শিক্ষক। উচ্চমান সহকারী ও নিম্নমান সহকারী কাম মুদ্রাক্ষরিক ২টি পদ শুন্য পড়ে আছে ৬ বছরেরও বেশি সময় ধরে। ৫ জন ৪র্থ শ্রেণির কর্মচারীদের মধ্যে নেই কেউ-ই। মাস্টার রোলে ২ জন মহিলাকে নিয়োগ দিয়ে চলছে কাজ কোন রকমে। অর্ধযুগ ধরে চলে আসছে বিদ্যালয়ের এ নাজুক অবস্থা। ফলে বিদ্যালয়টির শিক্ষার্থীর সংখ্যা কমে ৮০০ থেকে এখন ৪৯১ জনে নেমে এসেছে। 

এমন পরিস্থিতিতেও শিক্ষক পুরণ না করে শিক্ষক বদলি করছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর। এতে মুখ থুবড়ে পড়েছে মোরেলগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা।

শিক্ষক-কর্মচারী সংকটব্যাহত পাঠদান
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

২০২৭ সালের এসএসসি পরীক্ষা ৩১ ডিসেম্বর শুরুর পরিকল্পনা

২০২৭ সালের এসএসসি পরীক্ষা ৩১ ডিসেম্বর শুরুর পরিকল্পনা

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

মানসম্মত শিক্ষা  তো দূরের কথা নূন্যতম শিক্ষাও পাচ্ছে না এই বিদ্যালয়ের ছাত্রীরা। বিজ্ঞান পড়ুয়া শিক্ষার্থীদের অবস্থা আরও বেগতিক। সন্তানকে সুশিক্ষিত করতে চরম বিপাকে পড়েছেন অভিভাবকরা। প্রধানমন্ত্রীর দ্রুত হস্তক্ষেপ কামনা করেন স্থানীয়রা।

 ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত হয়ে ১৯৮৪ সালে জাতীয়করণ হয় মোরেলগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। সেই থেকে পরিপূর্ণ শিক্ষক-কর্মচারী নিয়ে সুনামের সাথে পরিচালিত হয়ে আসছিল বিদ্যালয়টি। বিদ্যালয়ের সুনাম ও ঐতিহ্যে অন্য উপজেলা থেকে একসময় শিক্ষার্থীরা পড়তে আসতো এখানে। মূলত ২০১৬ সালের পর থেকে শিক্ষক-কর্মচারী সংকটে শিক্ষার পরিবেশে ব্যাপক ধস নামতে শুরু করে এখানে। বিজ্ঞান, মানবিক, বাণিজ্য বিভাগসহ বর্তমানে প্রায় ৫’শ ছাত্রী রয়েছে এ বিদ্যালয়ে। চলতি বছরে ২৩ টি জিপিএ-৫ সহ প্রায় শতভাগ পাশ করেছে এখান থেকে।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মমতাজ বেগম বলেন, বার বার উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চাহিদাপত্র দিয়েও কাজ হচ্ছে না। ফলে সব সময় ভালো ফলাফল এবং বিভিন্ন প্রতিযোগিতায়  কৃতিত্বের সাথে সাফল্যের স্বাক্ষর রাখা মফস্বলের এ বালিকা বিদ্যালয়টি চরম সংকটের মধ্যে পড়ে  যাচ্ছে। 

এদিকে স্থানীয় অভিভাবক সহ সচেতন মহলের দাবি এলাকার নারী শিক্ষার বাতিঘর এ স্কুলটির শিক্ষক-কর্মচারী সংকট কাটিয়ে স্কুলটির স্বাভাবিক  অবস্থা  ফিরিয়ে  আনার ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষ সহ  সব মহলের  আশু সুদৃষ্টি প্রয়োজন।

সর্বশেষ সংবাদ

মুসলিম জনগোষ্ঠীকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে ভারত

মুসলিম জনগোষ্ঠীকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে ভারত

প্রশ্নফাঁস কাণ্ডে আবেদ আলীর পরিবারের বিচার শুরু

প্রশ্নফাঁস কাণ্ডে আবেদ আলীর পরিবারের বিচার শুরু

শিশু আয়াত হত্যা ও লাশ ছয় টুকরো মামলায় মৃত্যুদণ্ড

শিশু আয়াত হত্যা ও লাশ ছয় টুকরো মামলায় মৃত্যুদণ্ড

শ্রীমঙ্গলে পরিবার কার্ড তৃতীয় ধাপ উদ্বোধন করলেন সরকারপ্রধান

শ্রীমঙ্গলে পরিবার কার্ড তৃতীয় ধাপ উদ্বোধন করলেন সরকারপ্রধান

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের মিশনে বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের মিশনে বাংলাদেশ

জনপ্রিয় সংবাদ

কনটেন্ট নির্মাতা, ফ্রিল্যান্সার ও স্টার্টআপে ভ্যাট ছাড়ের প্রস্তাব

কনটেন্ট নির্মাতা, ফ্রিল্যান্সার ও স্টার্টআপে ভ্যাট ছাড়ের প্রস্তাব

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

শুল্ক পরিবর্তনে যে সকল পণ্যের দাম বাড়বে-কমবে

শুল্ক পরিবর্তনে যে সকল পণ্যের দাম বাড়বে-কমবে

রাতেই খার্গ দ্বীপ দখলের হুমকি, ইরানকে নতুন বার্তা ট্রাম্পের

রাতেই খার্গ দ্বীপ দখলের হুমকি, ইরানকে নতুন বার্তা ট্রাম্পের

দৌলতদিয়ায় তীব্র নদীভাঙনে আতঙ্ক

দৌলতদিয়ায় তীব্র নদীভাঙনে আতঙ্ক

এ সম্পর্কিত আরও পড়ুন

ভুল শূন্যপদ তথ্য জমায় প্রতিষ্ঠান প্রধানদের বিরুদ্ধে ব্যবস্থা

ভুল শূন্যপদ তথ্য জমায় প্রতিষ্ঠান প্রধানদের বিরুদ্ধে ব্যবস্থা

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের জন্য শূন্যপদের ভুল তথ্য জমা দেওয়ার ঘটনায় কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। এ ঘটনায় সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এক সহকারী পরিচালক স্বাক্ষরিত নোটিশে এ নির্দেশনা দেওয়া হয়। নোটিশে বলা হয়েছে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ থেকে পাওয়া তথ্য যাচাইয়ের পর দেখা গেছে, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে

পাঁচ বিশ্ববিদ্যালয়ে নতুন প্রো-ভিসি নিয়োগ দিল সরকার

পাঁচ বিশ্ববিদ্যালয়ে নতুন প্রো-ভিসি নিয়োগ দিল সরকার

জাতীয়, চট্টগ্রাম, নোয়াখালী, ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়সহ পাঁচটি বিশ্ববিদ্যালয়ে নতুন প্রো-ভিসি নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (১০ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ এ তথ্য জানায়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ পৃথক প্রজ্ঞাপন জারি করে এসব নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে। নতুন নিয়োগ অনুযায়ী জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ আলী জিন্নাহকে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে চট্টগ্রাম

উচ্চশিক্ষায় বড় সংস্কার, বাতিল হচ্ছে একাধিক অনার্স বিষয়

উচ্চশিক্ষায় বড় সংস্কার, বাতিল হচ্ছে একাধিক অনার্স বিষয়

দেশের উচ্চশিক্ষাকে কর্মমুখী ও দক্ষতাভিত্তিক করার লক্ষ্যে বড় ধরনের শিক্ষা কাঠামো সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের নতুন খসড়া মডেল অনুযায়ী বাংলা, ইতিহাস, দর্শনসহ প্রায় ছয়টি অনার্স বিষয় বাতিল করে সেগুলোকে অন্যান্য বিষয়ের সঙ্গে সমন্বয় করার পরিকল্পনা করা হচ্ছে। নতুন পরিকল্পনায় তথ্যপ্রযুক্তি (আইটি), কারিগরি শিক্ষা এবং দক্ষতাভিত্তিক বিষয়গুলোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার সিকিউরিটি,

অনুমোদন বাতিলের হুঁশিয়ারিতে চাপে দেশের ১৪৭ শিক্ষাপ্রতিষ্ঠান

অনুমোদন বাতিলের হুঁশিয়ারিতে চাপে দেশের ১৪৭ শিক্ষাপ্রতিষ্ঠান

দেশের ১৪৭টি ডিপ্লোমা শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান অনুমোদন কেন বাতিল বা প্রত্যাহার করা হবে না—এ বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। দীর্ঘদিন ধরে শিক্ষার্থী ভর্তি না নেওয়ায় এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) বোর্ডের পরিদর্শক (অতিরিক্ত দায়িত্ব) ও সচিব মো. আল মাসুদ করিম স্বাক্ষরিত চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিতে বলা হয়, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা

প্রযুক্তিনির্ভর শিক্ষা বদলে দিচ্ছে স্কুল-কলেজের চিত্র

প্রযুক্তিনির্ভর শিক্ষা বদলে দিচ্ছে স্কুল-কলেজের চিত্র

দেশের বিভিন্ন স্কুল ও কলেজে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পাওয়ায় শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের শেখার আগ্রহ বাড়ছে বলে জানিয়েছেন শিক্ষা সংশ্লিষ্টরা। ডিজিটাল বোর্ড, মাল্টিমিডিয়া প্রজেক্টর, অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম এবং কম্পিউটার ল্যাব ব্যবহারের মাধ্যমে পাঠদান আরও সহজ ও কার্যকর হচ্ছে। শিক্ষা কর্মকর্তারা জানান, সরকারের ডিজিটাল শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে স্মার্ট ক্লাসরুম স্থাপন করা হয়েছে। এর ফলে শিক্ষকরা ছবি, ভিডিও ও