রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬১৪ অগ্রহায়ণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

শিক্ষা

শিক্ষা জাতীয়করণের দাবীতে বরিশালে শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ মার্চ ২০২১, ১৭:৫৪

শেয়ার করুনঃ
শিক্ষা জাতীয়করণের দাবীতে বরিশালে শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন

শিক্ষা জাতীয়করণের দাবিতে বরিশালে মানববন্ধন করেছে শিক্ষক-কর্মচারীরা।  রবিবার (২১ মার্চ) সকাল ১০ টা থেকে বেলা ১২টা পর্যন্ত বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) বরিশাল বিভাগীয় কমিটি। এতে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস), বাংলাদেশ শিক্ষক সমিতি (ফেডারেশন), বাংলাদেশ শিক্ষক সমিতি(কারুজ্জামান) ও বাংলাদেশ বেসরকারি তৃতীয় শ্রেণির কর্মচারি ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মিসহ সাধারণ শিক্ষক কর্মচারিরা অংশ নেন। 

আরও

এইচএসসিতে শূন্য পাস ২৯৩ শিক্ষা প্রতিষ্ঠানে

এইচএসসিতে শূন্য পাস ২৯৩ শিক্ষা প্রতিষ্ঠানে

বাকশিস কেন্দ্রিয় কমিটির সদস্য অধ্যাপক মোঃ মোশাররেফ হোসেন খানের পরিচালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন বাকশিস বরিশাল বিভাগীয় কমিটির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল। 

বক্তব্য রাখেন বাকশিস বরিশাল বিভাগীয় কমিটির যুগ্ম-আহ্বায়ক অধ্যক্ষ আমিনুর রহমান খোকন, যুগ্ম-আহ্বায়ক ও মহানগর কমিটির সভাপতি অধ্যক্ষ মোঃ হানিফ হোসেন তালুকদার, বাংলাদেশ শিক্ষক সমিতি(ফেডারেশন) সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম, বাংলাদেশ শিক্ষক সমিতি (কারুজ্জামান) বরিশাল বিভাগীয় কমিটির সহ সভাপতি অধ্যক্ষ প্রনব বেপারি,

আরও

এইচএসসিতে পাসের হারে এগিয়ে ছাত্রীরা, জিপিএ-৫-এ ছাত্ররা

এইচএসসিতে পাসের হারে এগিয়ে ছাত্রীরা, জিপিএ-৫-এ ছাত্ররা
শিক্ষা জাতীয়করণের দাবী
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

শিক্ষক নেত্রী মানিক মিয়া মহিলা কলেজ অধ্যাপক শিবানী রায় চৌধুরী ও প্রধান শিক্ষক সফিউল আজম, বাকশিস পটুয়াখালী জেলা আহ্বায়ক অধ্যক্ষ আব্দুস ছালাম ও বাংলাদেশ বেসরকারি তৃতীয় শ্রেণির কর্মচারি ইউনিয় কেন্দ্রীয় সহ সভাপতি জিয়া শাহীন। 

এসময় শিক্ষক নেতৃবৃন্দ বলেন, আমরা বেসরকারি, স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রায় ৫ লক্ষ শিক্ষক-কর্মচারী দীর্ঘ দিন যাবৎ নানা অব্যবস্থা ও অপ্রাপ্তির কারণে পাহাড় সমান বৈষম্যের শিকার হয়ে শিক্ষাকতার মতো মহান পেশায় থেকে জাতি গড়ার জন্যে সুচারুরূপে দায়িত্ব পালন করে যাচ্ছি। আমাদের নানা অপ্রাপ্তির মাঝেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর বিভিন্ন সুবিধা দিয়েছেন। যার কারণে আমরা ৮ম পে স্কেলে অর্ন্তভূক্ত হয়ে বেতন ভাতার মূল অংশ পাচ্ছি। 

বক্তারা বলেন, ২০১৮ সালে প্রধানমন্ত্রী আমাদের ৫% বার্ষিক ইনক্রিমেন্ট ও ২০%  বৈশাখী ভাতার ব্যবস্থাও করেছেন। তবে এখনও আমরা উৎসভ ভাতা পাচ্ছি মাত্র মূল বেতনের ২৫%, ঘরভাড়া পাচ্ছি মাত্র ১ হাজার টাকা, চিকিৎসা ভাতা পাচ্ছি মাত্র ৫ শত টাকা। আর বৃদ্ধ বয়সে নিরাপত্তার জন্য নাই পেনশন বা গ্রাচুইটির কোনো ব্যবস্থা; নাই কোন সামাজিক মর্যাদা।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে এ বৈষম্য, লাঞ্চনা ও অবহেলার শিকার হয়েও শিক্ষকতার পেশায় থেকে দেশের শিক্ষা ব্যবস্থার প্রায় ৯৬% শিক্ষা বেসরকারিরাই প্রদান করে আসছি। 

বক্তারা বলেন, ১৯৭৩ সালে যুদ্ধ বিধ্বস্ত স্বাধীন বাংলাদেশে দাড়িয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোটা বাংলাদেশের প্রাথমিক শিক্ষাকে জাতীয়করণ করেছিলেন। তার ধারাবাহিকতায় ও অনুপ্রেরণায় বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি সকল রেজিস্ট্রার প্রাথমিক বিদ্যালয়কে সরকারিকরণ করেছেন।

এজন্য প্রধানমন্ত্রীকে প্রানঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বক্তারা বলেন, আজ দেশের সকল জনগণের প্রাণের ও সময়ের দাবি হচ্ছে শিক্ষা জাতীয়করণ করা, যা একমাত্র জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রীই পারেন। তিনি আমাদের দু:খ ও দুর্দশা লাগব করতে পারেন। 

জাতির শিক্ষা উন্নয়নের স্বার্থে এবং দেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব শতবর্ষকে চির স্মরণীয় করে রাখতে একযোগে সকল এমপিওভূক্ত বেসরকারি শিক্ষা জাতীয়করণ করার ঘোষনার দাবি জানান বক্তরা। সেইসাথে এমপিওভূক্ত বেসরকারি শিক্ষা জাতীয়করণের এক দফা দাবী মেনে নিতে ও এই ঈদেই ১০০% উৎসব বোনাস প্রদানে জোর দাবি জানান। 

পরে অশ্বিনী কুমার হলের সামনে থেকে একটি মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এক দফা দাবি আদায়ে বিভিন্ন যৌক্তিকতা তুলে ধরে একটি স্মারকলিপি প্রদান করেন শিক্ষক নেতারা।

সর্বশেষ সংবাদ

মোরগ পোলাও খেয়ে অচেতন নিরাপত্তাকর্মীরা, ধানমন্ডিতে জুয়েলার্স থেকে ২ হাজার ভরি গয়না লুট

মোরগ পোলাও খেয়ে অচেতন নিরাপত্তাকর্মীরা, ধানমন্ডিতে জুয়েলার্স থেকে ২ হাজার ভরি গয়না লুট

আইনশৃঙ্খলা বাহিনী আস্থা অর্জন করেছে, অস্থিরতা ঠেকাতে প্রস্তুত: স্বরাষ্ট্রমন্ত্রী

আইনশৃঙ্খলা বাহিনী আস্থা অর্জন করেছে, অস্থিরতা ঠেকাতে প্রস্তুত: স্বরাষ্ট্রমন্ত্রী

চা-বাগানে ভোট উৎসব, দুপুরে অর্ধেক ভোটগ্রহণ সম্পন্ন

চা-বাগানে ভোট উৎসব, দুপুরে অর্ধেক ভোটগ্রহণ সম্পন্ন

রাজাপুরে আগুনে ব্যবসায়ীর দোকান গোডাউন পুড়ে ছাই

রাজাপুরে আগুনে ব্যবসায়ীর দোকান গোডাউন পুড়ে ছাই

কুলাউড়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় তামাক উদ্ধার

কুলাউড়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় তামাক উদ্ধার

জনপ্রিয় সংবাদ

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

ডিসেম্বরে পাঁচ শিশু হাসপাতাল চালু, বাড়বে দেশে চিকিৎসাসুযোগ

ডিসেম্বরে পাঁচ শিশু হাসপাতাল চালু, বাড়বে দেশে চিকিৎসাসুযোগ

এ সম্পর্কিত আরও পড়ুন

ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছাবে

ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছাবে

বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে শতভাগ নতুন পাঠ্যবই তুলে দেওয়ার পরিকল্পনা করছে সরকার। এ লক্ষ্যে আগামী ২৪ থেকে ২৭ ডিসেম্বরের মধ্যে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে বই বিতরণের প্রস্তুতি চলছে। ২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের মানসম্মত বই দিতে শিক্ষাবর্ষ শুরুর আগেই মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের কাজ শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ফখরুল মাওলা এক

পুনর্মূল্যায়নে বদলে গেল তেত্রিশ হাজার তিনশ ঊনপঞ্চাশ খাতার ফল

পুনর্মূল্যায়নে বদলে গেল তেত্রিশ হাজার তিনশ ঊনপঞ্চাশ খাতার ফল

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। এতে মোট ৩৩ হাজার ৩৪৯টি উত্তরপত্রের ফলাফলে পরিবর্তন এসেছে। সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৩টার পর দেশের ১১টি শিক্ষা বোর্ড একযোগে এ ফল প্রকাশ করে। পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণের ফলে নতুন করে কতজন অকৃতকার্য শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন এবং কতজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন, তার পূর্ণাঙ্গ পরিসংখ্যান বোর্ডভিত্তিক বিস্তারিত

হাইকোর্টের নিষেধাজ্ঞা স্থগিত, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আয়োজনে বাধা নেই

হাইকোর্টের নিষেধাজ্ঞা স্থগিত, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আয়োজনে বাধা নেই

বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা আয়োজনের ওপর হাইকোর্টের দেওয়া নিষেধাজ্ঞা স্থগিত করেছেন আপিল বিভাগ। ফলে এইচএসসির পুনঃপরীক্ষা ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশের আগেই নির্ধারিত সময়ে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা আয়োজনের ক্ষেত্রে আর কোনো আইনি বাধা থাকছে না। সোমবার (২৩ নভেম্বর) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন। আদেশ অনুযায়ী, আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা আয়োজনের ক্ষেত্রে হাইকোর্টের দেওয়া নিষেধাজ্ঞা

এইচএসসি পুনর্নিরীক্ষণে প্রায় এগারো লাখ আবেদন, ফল ২৩ নভেম্বর

এইচএসসি পুনর্নিরীক্ষণে প্রায় এগারো লাখ আবেদন, ফল ২৩ নভেম্বর

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জন্য ১১টি শিক্ষা বোর্ডে ব্যাপক আবেদন জমা পড়েছে। মোট ২ লাখ ৯১ হাজার ২০৯ জন পরীক্ষার্থী ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি বিষয়ের ফল নতুন করে যাচাইয়ের আবেদন করেছেন। আবেদন গ্রহণের শেষ সময় ছিল ৮ নভেম্বর দুপুর ১২টা। আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বাসসকে এ

এইচএসসিতে অকৃতকার্যদের জন্য সুখবর, ২ ডিসেম্বর থেকে পুনঃপরীক্ষা

এইচএসসিতে অকৃতকার্যদের জন্য সুখবর, ২ ডিসেম্বর থেকে পুনঃপরীক্ষা

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষা আগামী ২ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে। একই সময়ের মধ্যেই এসব পরীক্ষার ফলাফল প্রকাশের পরিকল্পনা রয়েছে। সোমবার (২ নভেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষা গ্রহণ এবং ফল প্রকাশের