শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬১৩ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

অর্থনীতি

২ লাখ কোটি টাকা ঋণ নিয়েছেন ব্যাংক পরিচালকরাই!

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২০, ২২:৩৭

শেয়ার করুনঃ
২ লাখ কোটি টাকা ঋণ নিয়েছেন ব্যাংক পরিচালকরাই!

ব্যাংক খাত থেকে এক লাখ ৭৩ হাজার ২৩১ কোটি টাকার ঋণ নিয়েছেন পরিচালকরাই। আবার কেউ কেউ নিয়েছেন নিজেদের মালিকানা থাকা ব্যাংক থেকেও। বিশ্লেষকরা বলছেন, এ ধরনের ঘটনা ব্যাংক খাতের জন্য হুঁমকি। এতে কতিপয় পরিচালকরা লাভবান হলেও লোকসানে পরছে ব্যাংকের সাধারণ শেয়ার হোল্ডারসহ আমানতকারীরা। এজন্য কেন্দ্রীয় ব্যাংকের তদারকির অভাবসহ রাজনৈতিক বিবেচনায় ব্যাংকের অনুমতি দেয়াকে দায়ী করছেন বিশ্লেষকরা।

ব্যাংকগুলোর মোট ঋণ নয় লাখ ৬৯ হাজার ৮৮২ কোটি টাকা। যার ১১ দশমিক ২১ শতাংশই নিয়েছেন ব্যাংক পরিচালকরা। তারা অন্যান্য ব্যাংকের পাশাপাশি নিয়ম-নীতির তোয়াক্কা না করে নিজ ব্যাংক থেকেও নিয়েছেন এসব ঋণ। সম্প্রতি সংসদে অর্থমন্ত্রীর দেয়া তথ্য মতে ২৫টি ব্যাংকের পরিচালকেরা নিজেদের ব্যাংক থেকে ঋণ নিয়েছে প্রায় ১ হাজার ৬১৫ কোটি টাকা। আর অন্য ব্যাংক থেকে ঋণ নিয়েছেন, প্রায় ১ লাখ ৭১ হাজার ৬১৬ কোটি টাকা।

ব্যাংকের পরিচালকদের মধ্যে নিজ ব্যাংক থেকে সবচেয়ে বেশি ঋণ নিয়েছে এবি ব্যাংকের পরিচালকেরা। পরিচালকের কাছে ব্যাংকটির পাওনা রয়েছে প্রায় ৯০৭ কোটি ৪৮ লাখ টাকা। এর পরেই রয়েছে ব্র্যাক ব্যাংক। এ ব্যাংকটিতে পরিচালকদের দেনা ৩৬৩ কোটি টাকা।

আরও

গভর্নর অপসারণের গুঞ্জনে নীরবে অফিস ছাড়লেন মনসুর

গভর্নর অপসারণের গুঞ্জনে নীরবে অফিস ছাড়লেন মনসুর

ইসলামী ব্যাংকের অন্য ব্যাংকের পরিচালকদের ঋণের পরিমান প্রায় ১৯ হাজার ১৭৬ কোটি টাকা। এক্সিম ব্যাংকে এ ঋণের পরিমান প্রয় ১০ হাজার ৫১৪ কোটি টাকা। আর রাষ্ট্রি মালিকানাধীন জনতা ব্যংকে অন্য ব্যাংকের পরিচালকদের ঋণ প্রায় ১০ হাজার ১২৭ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গর্ভনর খোন্দকার ইব্রাহীম খালেদ মনে করেন, দেশের আইনে অন্য ব্যাংক থেকে ঋণ নেয়ার সুযোগ থাকলেও নিজের ব্যাংক থেকে ঋণ নেয়া বেআইনি। এতে ব্যাংকগুলোর শেয়ার হোল্ডারসহ হুমকিতে পড়েছে বিনিয়োগকারিদের অর্থ। বাংলাদেশ ব্যাংকের সাবেক এই গর্ভনর বলছেন, কেন্দ্রীয় ব্যাংকের তদারকির দুর্বলতার কারণেই ঘটছে এসব ঘটনা।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png
বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

রাজনৈতিক বিবেচনায় ব্যাংকের অনুমোদনের ফলাফলই হচ্ছে ব্যাংক পরিচালকদের নিয়ন্ত্রণহীন এমন ঋণ, এমনটাই মনে করছেন অর্থনীতিবিদ ড. আহসান এইচ মনসুর। তিনি বলেন, ব্যাংকের মালিকানা যাদেরকে দেওয়া হচ্ছে তাঁরা সেই জায়গার বিবেচনায় অতটা দক্ষ নয়। বর্তমান রাজনৈতিক যে প্রেক্ষাপট সেখানে এরাই রাজনীতিকে পরিচালনা করছেন। কাজেই এই প্রেক্ষাপটের পরিবর্তন না হলে, এটাকে যদি ভাঙ্গা না হয় তাহলে স্বাভাবিক প্রক্রিয়ায় এটি ভাঙবে না। ব্যাংকের পরিচালকদের অন্য ব্যাংক থেকে ঋণের বিষয়ে সুস্পষ্ট নীতিমালা থাকা দরকার বলেও মনে করেন তারা।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব

আরও

সংকটে নগদ, বিনিয়োগের পথ খুঁজছেন জামায়াত এমপি আরমান

সংকটে নগদ, বিনিয়োগের পথ খুঁজছেন জামায়াত এমপি আরমান
 

সর্বশেষ সংবাদ

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ

স্বাধীনতা দিবসে গোয়ালন্দে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

স্বাধীনতা দিবসে গোয়ালন্দে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

স্বাধীনতা দিবসে রাতেও উড়লো জাতীয় পতাকা, শ্রীমঙ্গলে সমালোচনা

স্বাধীনতা দিবসে রাতেও উড়লো জাতীয় পতাকা, শ্রীমঙ্গলে সমালোচনা

বাউফলে আদালতের নির্দেশ অমান্য করে পাকা ভবন নির্মাণের অভিযোগ

বাউফলে আদালতের নির্দেশ অমান্য করে পাকা ভবন নির্মাণের অভিযোগ

কাহারোলে পাম্পে পেট্রোল সংগ্রহ করতে গিয়ে একজনের মৃত্যু

কাহারোলে পাম্পে পেট্রোল সংগ্রহ করতে গিয়ে একজনের মৃত্যু

জনপ্রিয় সংবাদ

প্রত্যাশিত রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

প্রত্যাশিত রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

ছয় লাখ মুসল্লিতে পূর্ণ শোলাকিয়ার ১৯৯তম ঈদ জামাত

ছয় লাখ মুসল্লিতে পূর্ণ শোলাকিয়ার ১৯৯তম ঈদ জামাত

এবার ভারত মহাসাগরে ইরানের হামলা, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা

এবার ভারত মহাসাগরে ইরানের হামলা, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা

ঈদের ভোরে তেহরানে বিস্ফোরণ, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

ঈদের ভোরে তেহরানে বিস্ফোরণ, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে: আইনমন্ত্রী

ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে: আইনমন্ত্রী

এ সম্পর্কিত আরও পড়ুন

হিলি স্থলবন্দরে আট মাসে ২০৩ কোটি টাকার রাজস্ব ঘাটতি

হিলি স্থলবন্দরে আট মাসে ২০৩ কোটি টাকার রাজস্ব ঘাটতি

দিনাজপুরের হিলি স্থলবন্দরে চলতি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই–ফেব্রুয়ারি) রাজস্ব আহরণে বড় ধরনের ঘাটতি দেখা দিয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নির্ধারিত লক্ষ্যমাত্রার বিপরীতে এ সময়ে ২০৩ কোটি ২ লাখ টাকার ঘাটতি হয়েছে বলে জানিয়েছে হিলি স্থল শুল্ক স্টেশন কর্তৃপক্ষ। শুল্ক স্টেশনের তথ্যমতে, আট মাসে মোট রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ছিল ৫৭৬ কোটি ৩ লাখ টাকা। কিন্তু বাস্তবে আদায় হয়েছে ৩৭৩ কোটি

বিশ্ববাজারে দাম বাড়লেও দেশে কমলো সোনার মূল্য

বিশ্ববাজারে দাম বাড়লেও দেশে কমলো সোনার মূল্য

বিশ্ববাজারে সাম্প্রতিক বড় পতনের পর আবারও ঊর্ধ্বমুখী হয়েছে সোনার দাম। বুধবার (২৫ মার্চ) আন্তর্জাতিক বাজারে সোনার দাম ২ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। তবে এর বিপরীতে দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সংগঠনটি জানিয়েছে, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার দাম ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪১ হাজার ৪৪৫

দাম কমলেও তরমুজ কিনতে আগ্রহ কম ক্রেতাদের

দাম কমলেও তরমুজ কিনতে আগ্রহ কম ক্রেতাদের

রাজধানীতে তরমুজের দাম কমলেও আশানুরূপ ক্রেতা পাচ্ছেন না বিক্রেতারা। সদ্য শেষ হওয়া রমজান মাসের শুরুতে প্রতি কেজি তরমুজ ৯০ টাকায় বিক্রি হলেও পরে তা ৮০ টাকায় নামে। বর্তমানে বাজারে তরমুজ বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজিতে। তবে দাম কমলেও বিক্রি বাড়েনি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। বিক্রেতাদের ভাষ্য, রমজান মাসে বাজারে আগাম ফলনের তরমুজ ছিল, যার কারণে দাম তুলনামূলক বেশি ছিল। এখন মূল মৌসুমের

শ্রমিকদের বেতন ঋণ সুবিধা চালু করল বাংলাদেশ ব্যাংক

শ্রমিকদের বেতন ঋণ সুবিধা চালু করল বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক সচল রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীদের বেতন সময়মতো পরিশোধ নিশ্চিত করতে বিশেষ ঋণ সুবিধা চালু করেছে। বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক চাপের কারণে উৎপাদন ও রপ্তানি কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি হওয়ায় অনেক প্রতিষ্ঠানে তারল্য সংকট দেখা দিয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রীয় ব্যাংক মঙ্গলবার (৩ মার্চ) জারি করা সার্কুলারের মাধ্যমে তফসিলি ব্যাংকগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে। সার্কুলারের মাধ্যমে দেওয়া ঋণের অর্থ শুধুমাত্র ২০২৬

দেশে পর্যাপ্ত জ্বালানি মজুদ, দাম বাড়ার শঙ্কা নেই

দেশে পর্যাপ্ত জ্বালানি মজুদ, দাম বাড়ার শঙ্কা নেই

দেশে বর্তমানে ১ লাখ ৩৬ হাজার মেট্রিক টন জ্বালানি তেলের মজুত রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) চেয়ারম্যান মো. রেজানুর রহমান। মঙ্গলবার (৩ মার্চ) কারওয়ান বাজারে বিপিসি ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য দেন। বিপিসি চেয়ারম্যান বলেন, আন্তর্জাতিক অস্থিরতা ও সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় রেখে তেলের বিকল্প বাজার খোঁজার বিষয়ে ভাবা হচ্ছে। তবে বর্তমানে দেশে যে পরিমাণ জ্বালানি মজুত