রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬১ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

অর্থনীতি

তৃতীয় এলএনজি টার্মিনালে ৩৭ শতাংশ বেশি ফি দিতে যাচ্ছে বাংলাদেশ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ১০:৩২

শেয়ার করুনঃ
তৃতীয় এলএনজি টার্মিনালে ৩৭ শতাংশ বেশি ফি দিতে যাচ্ছে বাংলাদেশ

বাংলাদেশের প্রস্তাবিত তৃতীয় ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনালের রিগ্যাসিফিকেশন সেবার জন্য বর্তমানে পরিশোধিত ব্যয়ের তুলনায় ৩৫ থেকে ৩৭ শতাংশ বেশি ফি দেওয়ার প্রস্তাব এসেছে। মহেশখালীর কুতুবজোমে ৬০০ থেকে ৭৫০ মিলিয়ন ঘনফুট দৈনিক (এমএমসিএফডি) ক্ষমতার অফশোর টার্মিনাল নির্মাণে চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল এনার্জি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি (সিএনইই) এ প্রস্তাব দিয়েছে।

বিল্ড-ওন-অপারেট (বিওও) মডেলের আওতায় ১৫ বছর মেয়াদি চুক্তির জন্য প্রতিষ্ঠানটি দৈনিক ৩ লাখ ৪২ হাজার ডলার ফি নির্ধারণের প্রস্তাব করেছে। এ মডেলে টার্মিনালের মালিকানা নির্দিষ্ট সময় শেষে পেট্রোবাংলার কাছে হস্তান্তরের বাধ্যবাধকতা নেই; ফলে মালিকানা অনির্দিষ্টকাল চীনা প্রতিষ্ঠানের হাতে থাকার সুযোগ তৈরি হবে। আগের প্রস্তাবিত চুক্তিগুলোতে মূলত বিল্ড-ওন-অপারেট-ট্রান্সফার (বিওওটি) মডেল ছিল, যেখানে মেয়াদ শেষে বিনামূল্যে মালিকানা হস্তান্তরের শর্ত থাকত।

বর্তমানে এক্সিলারেট এনার্জির দৈনিক ফি ২ লাখ ৫৪ হাজার ডলার এবং সামিট এলএনজি টার্মিনালের ফি ২ লাখ ৪৯ হাজার ১১৫ ডলার। ২০২৪ সালের মার্চে বাতিল হওয়া সামিটের দ্বিতীয় ভাসমান টার্মিনালের জন্য বিওওটি মডেলে দৈনিক ৩ লাখ ডলার নির্ধারণ করা হয়েছিল। আরপিজিসিএলের ২০২৫ সালের সম্ভাব্যতা সমীক্ষায় বেঞ্চমার্ক ফি সুপারিশ করা হয় দৈনিক ২ লাখ ৩৯ হাজার ৬৫৩ ডলার।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

পাঁচ মাসে সাড়ে তিন হাজার কোটি টাকার বন্ড অনুমোদন

পাঁচ মাসে সাড়ে তিন হাজার কোটি টাকার বন্ড অনুমোদন
দরকষাকষিতে সিএনইইর প্রাথমিক দাবি ৩ লাখ ৫৪ হাজার ১৭৪ ডলার থেকে কমানো হয়। পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আবদুল মান্নানের নেতৃত্বাধীন সাত সদস্যের কমিটি ১৫ বছরের জন্য দৈনিক ৩ লাখ ৪২ হাজার ডলার অথবা ২০ বছরের জন্য ৩ লাখ ২৯ হাজার ডলার ফি গ্রহণের সুপারিশ করেছে। মোট আর্থিক বাধ্যবাধকতা প্রায় ১২ হাজার ৩২৪ কোটি টাকা।

যুদ্ধ ও জাহাজ নির্মাণসামগ্রীর উচ্চমূল্যকে বাড়তি ফির কারণ দেখিয়েছে প্রতিষ্ঠানটি। তবে প্রতিযোগিতা ছাড়া সরাসরি আলোচনা, অভিজ্ঞতার ঘাটতি এবং ১৮ মাসে প্রকল্প বাস্তবায়নের প্রতিশ্রুতি নিয়ে বিশেষজ্ঞরা নিরপেক্ষ পর্যালোচনার দাবি জানিয়েছেন। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে কাতার এনার্জি ২০২৬ সালের নির্ধারিত এলএনজি সরবরাহ অর্ধেক কমানোয় বাংলাদেশকে স্পট মার্কেট থেকে বেশি দামে গ্যাস কিনতে হচ্ছে। চলতি অর্থবছরে এলএনজি ভর্তুকি ৪০ হাজার কোটি টাকায় পৌঁছাতে পারে।

এলএনজি_টার্মিনালসিএনইইজ্বালানি_ভর্তুকি
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

জনপ্রিয় সংবাদ

ঢাকা কলেজের পুনর্মিলনী ঘিরে চাঁদাবাজি ও টেন্ডার ভাগাভাগির অভিযোগ

ঢাকা কলেজের পুনর্মিলনী ঘিরে চাঁদাবাজি ও টেন্ডার ভাগাভাগির অভিযোগ

কাভার্ড ভ্যান বিকল, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

কাভার্ড ভ্যান বিকল, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

বাংলাদেশকে ‘পরিত্যক্ত দেশ’ বললেন আসিফ মাহমুদ

বাংলাদেশকে ‘পরিত্যক্ত দেশ’ বললেন আসিফ মাহমুদ

বাহরাইনে মার্কিন রাডার স্থাপনায় হামলার দাবি আইআরজিসির

বাহরাইনে মার্কিন রাডার স্থাপনায় হামলার দাবি আইআরজিসির

বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে ফিরতে হবে: তথ্য উপদেষ্টা

বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে ফিরতে হবে: তথ্য উপদেষ্টা

সর্বশেষ সংবাদ

নাশকতা ও সন্ত্রাস ঠেকাতে প্রস্তুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

নাশকতা ও সন্ত্রাস ঠেকাতে প্রস্তুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

গোপালগঞ্জ ও ফেনীতে নতুন পুলিশ সুপার, দায়িত্বে রদবদল

গোপালগঞ্জ ও ফেনীতে নতুন পুলিশ সুপার, দায়িত্বে রদবদল

সৌদি আরব ভেঙে পড়ছে, ইরান নিয়ে নতুন মন্তব্য ট্রাম্পের

সৌদি আরব ভেঙে পড়ছে, ইরান নিয়ে নতুন মন্তব্য ট্রাম্পের

সিডরের ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলে কাটেনি নিরাপত্তার শঙ্কা

সিডরের ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলে কাটেনি নিরাপত্তার শঙ্কা

সরাইলে লাইসেন্স বিহীন ফার্মেসির ছড়াছড়ি

সরাইলে লাইসেন্স বিহীন ফার্মেসির ছড়াছড়ি

এ সম্পর্কিত আরও পড়ুন

চার মাসে প্রবাসী আয় ছাড়াল ১১৪৬ কোটি ডলার, শীর্ষে সৌদি

চার মাসে প্রবাসী আয় ছাড়াল ১১৪৬ কোটি ডলার, শীর্ষে সৌদি

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে দেশে ১ হাজার ১৪৬ কোটি ৫৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার প্রবাসী আয় এসেছে। জুলাই থেকে অক্টোবর পর্যন্ত সময়ে সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন সৌদি আরবে বসবাসরত প্রবাসীরা। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, চার মাসে সৌদি আরব থেকে এসেছে ২১৯ কোটি ৮৪ লাখ ৯০ হাজার ডলার। দ্বিতীয়

শ্রম অসন্তোষ চললে কারখানা বন্ধের সিদ্ধান্ত নিতে পারেন মালিকরা

শ্রম অসন্তোষ চললে কারখানা বন্ধের সিদ্ধান্ত নিতে পারেন মালিকরা

কর্মবিরতি, শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ ও কারখানায় ভাঙচুর অব্যাহত থাকলে বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী কারখানা বন্ধের সিদ্ধান্ত নিতে পারেন তৈরি পোশাকশিল্পের মালিকরা। এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। পরিস্থিতি পর্যালোচনায় আগামী শনিবার (১৪ নভেম্বর) জরুরি বিশেষ সাধারণ সভা ডেকেছে বিজিএমইএ। বুধবার (১১ নভেম্বর) রাজধানীর উত্তরায় সংগঠনটির কার্যালয়ে সভাপতি মাহমুদ হাসান খানের সভাপতিত্বে জরুরি বৈঠকে এ আলোচনা হয়। তিনি বলেন,

কারিগরি ত্রুটিতে বাংলাদেশ ব্যাংকের আরটিজিএস লেনদেন সাময়িক বন্ধ

কারিগরি ত্রুটিতে বাংলাদেশ ব্যাংকের আরটিজিএস লেনদেন সাময়িক বন্ধ

বাংলাদেশ ব্যাংকের কোর ব্যাংকিং সিস্টেমের (সিবিএস) কারিগরি ত্রুটির কারণে সাময়িকভাবে বন্ধ রয়েছে রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) লেনদেন। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কেন্দ্রীয় ব্যাংকের সিবিএসে কারিগরি সমস্যা দেখা দেওয়ায় আরটিজিএস লেনদেন সাময়িকভাবে বন্ধ রয়েছে। ত্রুটি সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তারা কাজ করছেন। আরটিজিএসের পূর্ণরূপ রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট। এটি বাংলাদেশ

বিশ্ববাজারে সোনার দামে বড় উল্লম্ফন, বাড়ছে দেশের বাজারেও

বিশ্ববাজারে সোনার দামে বড় উল্লম্ফন, বাড়ছে দেশের বাজারেও

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত নিরসনের সম্ভাবনায় আন্তর্জাতিক বাজারে কমতে শুরু করেছে জ্বালানি তেলের দাম। এর বিপরীতে এক লাফে ১ শতাংশের বেশি বেড়েছে সোনার দাম। একই সঙ্গে বিশ্ববাজারে অন্যান্য মূল্যবান ধাতুর দামেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। সোমবার (৯ নভেম্বর) সকালে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ সময় সকাল ৮টা ২০ মিনিটে স্পট গোল্ডের দাম ১ দশমিক ৬

তিন দফা বাড়ার পর সোনার দামে অবশেষে বড় পতন

তিন দফা বাড়ার পর সোনার দামে অবশেষে বড় পতন

টানা তিন দফা দাম বাড়ানোর পর এবার দেশের বাজারে কমেছে সোনার দাম। ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৭৪১ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে নতুন নির্ধারিত দামে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হবে ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকায়। শুক্রবার (৬ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে সোনার নতুন দাম ঘোষণা করে বাজুস। সকাল ১০টা থেকেই