শনিবার, ১৫ আগস্ট, ২০২৬৩১ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

অর্থনীতি

দেশে জ্বালানি তেলের মজুত কমছে আমদানি নিয়ে অনিশ্চয়তা রয়েছে

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৪, ১৭:১৪

শেয়ার করুনঃ
দেশে জ্বালানি তেলের মজুত কমছে আমদানি নিয়ে অনিশ্চয়তা রয়েছে

ডলার সংকটের কারণে আন্তর্জাতিক জ্বালানি তেল সরবরাহকারীদের বকেয়া বিল পরিশোধ করতে পারছে না বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। রাষ্ট্রায়ত্ত সংস্থাটির কাছে বিদেশি কোম্পানিগুলোর পাওনার পরিমাণ ৫০ কোটি ৫০ হাজার মার্কিন ডলার দাঁড়িয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ হাজার কোটি টাকা। ইতিমধ্যে আমদানিকৃত পরিশোধিত ও অপরিশোধিত তেলের দাম পরিশোধ না করলে আগামী সেপ্টেম্বর মাসে নির্ধারিত সময়ে তেল আমদানি করা যাবে না বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

বিপিসি এবং তেল বিপণনকারী তিনটি কোম্পানি সূত্রে জানা যায়, দেশে ব্যবহৃত জ্বালানি তেলের ৯২ শতাংশ  আমদানি করা হয়। নিয়মিত খুচরা মূল্য সমন্বয় করায় বর্তমানে প্রতি মাসে তেল বিক্রি থেকে যে পরিমাণ টাকা আয় হয় তা দিয়েই আমদানি বিল পরিশোধ করা সম্ভব। বরং বিক্রীত অর্থ থেকে কিছু লাভও হয় বিপিসি এবং বিপণনকারী কোম্পানি পদ্মা, মেঘনা ও যমুনা অয়েলের। কিন্তু আমদানি হয় মার্কিন ডলারে। আর দেশে বৈদেশিক মুদ্রার ঘাটতি থাকায় সময় মতো নির্ধারিত পরিমাণ বিল পরিশোধ করতে পারছে না বিপিসি। অর্থ মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংকে ধারাবাহিক যোগাযোগ করেও প্রয়োজনীয় ডলার সংস্থান হচ্ছে না। বিদ্যমান বকেয়া বিল পরিশোধ না করলে বাংলাদেশের কাছে তেল বিক্রি করবে না বলে ইতিমধ্যে জানিয়ে দিয়েছে কয়েকটি বিদেশি কোম্পানি।

আরও

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে ছাড়াল দুই লাখ

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে ছাড়াল দুই লাখ

হালনাগাদ তথ্য অনুযায়ী, গত ৭ আগস্ট পর্যন্ত দেশে মজুত ছিল ৪ লাখ ৮৭ হাজার ৩৭১ মেট্রিক টন ডিজেল, ৫৬ হাজার ২৩২ মেট্রিক টন জেট ফুয়েল, ৩৭ হাজার ১৭০ মেট্রিক টন অকটেন, ২ লাখ ৩৩ হাজার ৮৪ মেট্রিক টন পেট্রোল এবং ৫৮ হাজার ৭৭৭ মেট্রিক টন ফার্নেস অয়েল। বিপিসির এক কর্মকর্তা জানান, গতকাল মঙ্গলবার পর্যন্ত যে মজুত তা দিয়ে ৩৩ দিনের ডিজেল, ১৫ দিনের অকটেন ও ১৪ দিনের পেট্রোল চাহিদা মেটানো যাবে। যদিও জ্বালানি নীতি অনুযায়ী, দেশে ৬০ দিনের প্রয়োজনীয় জ্বালানি তেলের মজুত থাকার কথা। তবে সাম্প্রতিক বছরগুলোতে ৩৫ থেকে ৪০ দিনের মজুত রাখা হতো।

আরও

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে পৌঁছালো ৩৬.৪৮ বিলিয়ন ডলারে

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে পৌঁছালো ৩৬.৪৮ বিলিয়ন ডলারে

গত সপ্তাহে তেলের চাহিদা, উৎস, আমদানি ও সরবরাহ সংক্রান্ত একটি সারসংক্ষেপ তৈরি করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে জমা দেয় বিপিসি। এ সপ্তাহে এটি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে উপস্থাপনের কথা রয়েছে বলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। গত ৮ আগস্টে তৈরিকৃত ঐ সারসংক্ষেপে জানানো হয়, চলতি আগস্ট মাসের অবশিষ্ট সময়ে ১ লাখ ৩০ হাজার মেট্রিক টন ডিজেল, ২০ হাজার মেট্রিক টন জেট ফুয়েল এবং ২৫ হাজার মেট্রিক টন ফার্নেস অয়েল (বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত তেল) আমদানি করা হবে। সেপ্টেম্বরে ২ লাখ ৬৫ হাজার মেট্রিক টন ডিজেল, ৬৫ হাজার মেট্রিক টন জেট ফুয়েল, ২৫ হাজার মেট্রিক টন অকটেন এবং ৭৫ হাজার মেট্রিক টন ফার্নেস অয়েল আমদানির পরিকল্পনা রয়েছে। তবে বর্তমান মূল্য পরিশোধ পরিস্থিতির কারণে সেপ্টেম্বর মাসের আমদানি সূচির বিষয়ে সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে নিশ্চয়তা পাওয়া যায়নি।

জ্বালানি ও খনিজ বিভাগের এক কর্মকর্তা জানান, ডলার সংকট দেখা দেওয়ার পরও গত দুই বছর ধরে আন্তর্জাতিক তেল কোম্পানিগুলোর বকেয়া ২০০ মিলিয়ন ডলারে সীমাবদ্ধ রাখা যেত, যা নিয়েও হিমশিম খেতে হচ্ছিল বিপিসিকে। গত কয়েক মাসে এটি বেড়ে এখন ৫০০ মিলিয়ন ডলার ছাড়িয়েছে। অর্থ মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংকে দফায় দফায় বৈঠক করে ও চিঠি দিয়েও ডলার সংস্থান হচ্ছে না। এমন অবস্থায় দিশাহীন অবস্থায় বিপিসি। শিগগিরই ডলার সংস্থান করা না গেলে বা সরবরাহকারীদের বিলম্বিত অর্থ পরিশোধে সম্মত করা না গেলে জ্বালানি সংকট তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে। আশঙ্কা সত্যি হলে বিদ্যুৎ ও শিল্প উৎপাদন আরও কমে যাবে। পরিবহন খাতও পাবে না প্রয়োজনীয় জ্বালানি—অকটেন, পেট্রোল ও ডিজেল।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

বিপিসির হিসাব শাখার তথ্য অনুযায়ী, বিদায়ি ২০২৩-২৪ অর্থবছরে ৭১ হাজার ৮৫০ কোটি টাকার জ্বালানি তেল বিক্রি হয়েছে। প্রতি মাসে প্রায় ৬ হাজার কোটি টাকার তেল বিক্রি হয়। প্রতি মাসে এর চেয়ে কিছু পরিমাণ কম মূল্যের তেল আমদানি করতে হচ্ছে। অর্থাৎ তেল বিক্রির টাকা দিয়েই লাভ রেখে তেল আমদানি করা সম্ভব। এছাড়া ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স কর্পোরেশন (আইটিএফসি) থেকে ঋণ নিয়েও তেল আমদানির কিছু অংশের বিল পরিশোধ করা হয়। এর পরও ডলার সংকটের কারণে সরবরাহকারীদের বকেয়া বিল পরিশোধ করা যাচ্ছে না।

প্রসঙ্গত, জি-টু-জির (সরকারের সঙ্গে সরকারের চুক্তি) আওতায় মোট আমদানির অর্ধেক এবং বাকি অর্ধেক আমদানি হয় আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে। বর্তমানে মালয়েশিয়ার পেটকো ট্রেডিং লাবুয়ান কোম্পানি লিমিটেড (পিটিএলসিএল), চায়নার পেট্রোচায়না ইন্টারন্যাশনাল (সিঙ্গাপুর) প্রাইভেট লিমিটেড ও ইউনিপেক সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড, আরব আমিরাতের অ্যামিরেটস ন্যাশনাল অয়েল কোম্পানি (ইএনওসি), ইন্দোনেশিয়ার পিটি ভূমি ছিয়াক পোছাকো (বিএসপি), থাইল্যান্ডের পিটিটি ইন্টারন্যাশনাল ট্রেডিং প্রাইভেট লিমিটেড, ভারতের নুমালিগার রিফাইনারি লিমিটেড (এনআরএল) ও ইন্ডিয়ান অয়েল করপোরেশন লিমিটেড (আইওসিএল), সিঙ্গাপুরের ভিটল এশিয়া প্রাইভেট লিমিটেডের মাধ্যমে জি-টু-জির আওতায় পরিশোধিত জ্বালানি তেল আমদানি হয়ে থাকে। 

বিপিসি ২০২৪-২০২৫ অর্থবছরে ৫৯ লাখ ১০ হাজার মেট্রিক টন পরিশোধিত জ্বালানি তেল আমদানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এর মধ্যে ৩০ লাখ ৮০ মেট্রিক টন পরিশোধিত জ্বালানি তেল জি-টু-জি চুক্তির আওতায় এবং ২৮ লাখ ৩০ হাজার মেট্রিক টন পরিশোধিত জ্বালানি তেল উন্মুক্ত দরপত্রের মাধ্যমে আমদানি করা হবে। এর বাইরে ১৪ লাখ মেট্রিক টন অপরিশোধিত জ্বালানি তেল আমদানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বিপিসি। পরিশোধিত জ্বালানি তেলের মধ্যে ডিজেল, মোগ্যাস, জেট এ-১, ফার্নেস অয়েল এবং মেরিন ফুয়েল রয়েছে।

জ্বালানিডলার
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

সর্বশেষ সংবাদ

১৫ আগস্ট ঘিরে নলছিটিতে পুলিশের মহড়া, আ.লীগের ৫ নেতা গ্রেফতার

১৫ আগস্ট ঘিরে নলছিটিতে পুলিশের মহড়া, আ.লীগের ৫ নেতা গ্রেফতার

রায়গঞ্জে ৯৭৫ বুপ্রেনরফিন ইনজেকশনসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

রায়গঞ্জে ৯৭৫ বুপ্রেনরফিন ইনজেকশনসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

হরমুজ প্রণালী ইরানেরই থাকবে, জানালেন উপপররাষ্ট্রমন্ত্রী

হরমুজ প্রণালী ইরানেরই থাকবে, জানালেন উপপররাষ্ট্রমন্ত্রী

কুশিয়ারার পানি বিপৎসীমার ওপরে, তিন জেলায় প্লাবনের শঙ্কা

কুশিয়ারার পানি বিপৎসীমার ওপরে, তিন জেলায় প্লাবনের শঙ্কা

ধানমন্ডি ৩২ নম্বরে কঠোর নিরাপত্তা, ফুল দিতে আসেনি কেউ

ধানমন্ডি ৩২ নম্বরে কঠোর নিরাপত্তা, ফুল দিতে আসেনি কেউ

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

জনপ্রিয় সংবাদ

মুক্তিযুদ্ধবিরোধীদের আর সুযোগ দেবে না জনগণ: রিজভী

মুক্তিযুদ্ধবিরোধীদের আর সুযোগ দেবে না জনগণ: রিজভী

সিলেটের বাসায় স্বামী-স্ত্রীসহ তিনজনের মরদেহ উদ্ধার

সিলেটের বাসায় স্বামী-স্ত্রীসহ তিনজনের মরদেহ উদ্ধার

হরমুজ নিয়ে অনিশ্চয়তায় বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম

হরমুজ নিয়ে অনিশ্চয়তায় বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম

হরমুজ প্রণালি পুরোপুরি নিয়ন্ত্রণে, দাবি ট্রাম্পের

হরমুজ প্রণালি পুরোপুরি নিয়ন্ত্রণে, দাবি ট্রাম্পের

বুধবার পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢাকবে পৃথিবীর যেসব অঞ্চল

বুধবার পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢাকবে পৃথিবীর যেসব অঞ্চল

এ সম্পর্কিত আরও পড়ুন

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে ছাড়াল দুই লাখ

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে ছাড়াল দুই লাখ

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ১ হাজার ১০৮ টাকা বাড়ানো হয়েছে। ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা। মঙ্গলবার ১১ আগস্ট সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করে বাজুস। সংগঠনটি জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বেড়েছে।

নবম পে স্কেল নিয়ে আবারও তৎপরতা, মন্ত্রিসভায় উঠছে প্রস্তাব

নবম পে স্কেল নিয়ে আবারও তৎপরতা, মন্ত্রিসভায় উঠছে প্রস্তাব

বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল নিয়ে আবারও তৎপরতা শুরু হয়েছে। নতুন বেতন কাঠামোর প্রস্তাব বর্তমানে চূড়ান্ত পর্যালোচনার পর্যায়ে রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহে অথবা চলতি মাসের শেষ দিকে প্রস্তাবটি মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হতে পারে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, মন্ত্রিসভায় প্রস্তাব অনুমোদন পেলে পরবর্তী ধাপে প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া শুরু হবে। তবে নতুন পে

যমুনা সেতু এলাকায় নির্মাণ হচ্ছে পঞ্চান্ন মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র

যমুনা সেতু এলাকায় নির্মাণ হচ্ছে পঞ্চান্ন মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র

দেশে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো এবং পরিবেশবান্ধব অবকাঠামো গড়ে তোলার লক্ষ্যে যমুনা সেতু এলাকায় ৫৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য ১২০ একর জমি দীর্ঘমেয়াদে ইজারা দেওয়ার অনুমোদন দিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। সংশ্লিষ্টরা মনে করছেন, এ প্রকল্প বাস্তবায়িত হলে দেশের পরিচ্ছন্ন জ্বালানি উৎপাদন সক্ষমতা বাড়ার পাশাপাশি জাতীয় গ্রিডে নবায়নযোগ্য জ্বালানির অংশও বৃদ্ধি পাবে। সোমবার (৩ আগস্ট) সেতু বিভাগের সম্মেলন কক্ষে

তেলের দাম কমতেই বিশ্ববাজারে বাড়ল সোনার মূল্য

তেলের দাম কমতেই বিশ্ববাজারে বাড়ল সোনার মূল্য

ইরানের ওপর নতুন করে সামরিক হামলা স্থগিত রাখার ঘোষণা এবং যুক্তরাষ্ট্র-ইরানের সম্ভাব্য কূটনৈতিক আলোচনার খবরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। একই সঙ্গে নিরাপদ বিনিয়োগের চাহিদা ও ডলারের দরপতনের প্রভাবে বিশ্ববাজারে সোনার দাম ঊর্ধ্বমুখী হয়েছে। সোমবার (৩ আগস্ট) লেনদেনের শুরুতেই আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৫৫ দশমিক ৭৬ ডলারে পৌঁছায়। একই দিনে

বিশ্বব্যাংক সহায়তায় রপ্তানি খাতে বড় সাফল্য পেল বাংলাদেশ

বিশ্বব্যাংক সহায়তায় রপ্তানি খাতে বড় সাফল্য পেল বাংলাদেশ

তৈরি পোশাক খাতের ওপর অতিনির্ভরতা কমিয়ে রপ্তানি বহুমুখীকরণের লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের ‘এক্সপোর্ট কম্পিটিটিভনেস ফর জবস (ইসিফরজে)’ প্রকল্প দেশের অন্যতম সফল শিল্পোন্নয়ন উদ্যোগ হিসেবে স্বীকৃতি পেয়েছে। বিশ্বব্যাংকের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার অর্থায়নে ২০১৭ সালের জুলাইয়ে শুরু হওয়া এই প্রকল্পের মাধ্যমে চামড়া ও চামড়াজাত পণ্য, পাদুকা, প্লাস্টিক এবং লাইট ইঞ্জিনিয়ারিং খাতের প্রতিযোগিতা সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে প্রায় ১ লাখ ৮০ হাজার