মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬১৫ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

অর্থনীতিবাংলাদেশ

হারতার সাদা মাছ সমৃদ্ধ করছে অর্থনীতি

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২১, ২:১৬

শেয়ার করুনঃ
হারতার সাদা মাছ সমৃদ্ধ করছে অর্থনীতি

মৌসুমের শুরুতেই জমে উঠেছে দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ সাদা মাছের পাইকারি বাজার। বাজারটি বরিশালের উজিরপুর উপজেলার হারতায় অবস্থিত। এ বাজারে প্রতিদিন দুই থেকে তিন হাজার মণ পর্যন্ত মাছ বিক্রি হয়। অক্টোবরের শেষে প্রতিদিন কমপক্ষে পাঁচ হাজার মণ মাছ বিক্রি হবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। হারতা বাজারের কারণে যেমন দক্ষিণাঞ্চলের অর্থনীতি সমৃদ্ধ হয়েছে, তেমনি সৃষ্টি হয়েছে অনেক কর্মসংস্থান। পাশাপাশি সারাদেশের মাছের চাহিদা পূরণে ব্যাপক অবদান রাখছে এ বাজার। মূলত খামারে চাষ হওয়া মাছ এখানে বিক্রি হয় বলে স্থানীয়ভাবে বাজারটিকে বলা হয় সাদা মাছের বাজার।

বাজার ঘুরে দেখা গেছে, মৌসুমের শুরুতে প্রতিদিন বিকেল চারটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত বাজার জমে। বাজারের সময়সীমা এক থেকে দেড় ঘণ্টা হলেও এখানে কার্প জাতীয় মাছ রুই, কাতল, সিলভার কার্প, গ্রাস কার্প, মিনার কার্প, পাঙ্গাশ, চিতল, তেলাপিয়া, সরপুঁটি, কৈ, শিং, চিংড়িসহ নানান প্রজাতির মিঠা পানির মাছ পাওয়া যায়। এ কারণে এ বাজারের সুনাম পুরো দেশজুড়ে।

আরও

ব্যাংকের শেয়ারে সম্পদের সীমা, নতুন নিয়ম বাংলাদেশ ব্যাংকের

ব্যাংকের শেয়ারে সম্পদের সীমা, নতুন নিয়ম বাংলাদেশ ব্যাংকের

মাছ চাষিরা ট্রলার, নৌকা বা ভ্যানযোগে মাছ এনে আড়তে তোলার পরপরই নিলামে বিক্রি হয়ে যায় মাছগুলো। বাজারেই রয়েছে বরফকল এবং বরফ ভাঙার মেশিন। মাছ বিক্রির পর পাইকারি ক্রেতারা গাড়িতে মাছ তুলে বরফ দিয়ে তাৎক্ষণিক বাজার থেকে চলে যাচ্ছেন। বাজারটি পরিচালিত হয় হারতা আলোকোজ্জ্বল বহুমুখী সমবায় সমিতির মাধ্যমে। বাজার কমিটির সদস্য ও মাছের আড়তদার সুভাষ চন্দ্র হালদার বলেন, উজিরপুরে মাছের কয়েকশ’ ঘের রয়েছে। যারা সারাবছর মাছ চাষ করে এই বাজারে বিক্রি করেন। মাছ চাষীরা নৌকা, ট্রলার কিংবা ভ্যানযোগে জীবন্ত মাছ নিয়ে আসেন। 

তিনি আরও বলেন, শুধু দক্ষিণাঞ্চল নয়, ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কক্সবাজার থেকে পাইকারি ক্রেতারা এই বাজারে মাছ ক্রয় করতে আসেন। মাছ ব্যবসায়ী নিখিল দাস বলেন, হারতা সাদা মাছের বাজারটি আগে রাত তিনটা থেকে পাঁচটা পর্যন্ত চলতো। কিন্তু চার বছর আগে বোমা ফাঁটিয়ে গণডাকাতির ঘটনা ঘটেছিল। এরপর ব্যবসায়ীরা সবাই সিদ্ধান্ত নিয়ে বাজারের সময় দিনে নিয়ে আসেন। এখন প্রতিদিন দিনেই বাজার বসে। আশ্বিন মাস থেকে শুরু করে পৌষ মাস পর্যন্ত বাজারটি জমজমাট থাকবে।

সাদা মাছঅর্থনীতিসমৃদ্ধ
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

ব্যাংকের শেয়ারে সম্পদের সীমা, নতুন নিয়ম বাংলাদেশ ব্যাংকের

ব্যাংকের শেয়ারে সম্পদের সীমা, নতুন নিয়ম বাংলাদেশ ব্যাংকের

মাছ চাষী কামরুল ইসলাম জানান, এই বাজারে মাছ পরিবহনের জন্য আলাদা ট্রলার তৈরি করা আছে। ট্রলারে পানি দিয়ে জীবন্ত অবস্থায় মাছগুলো নিয়ে আসা হয়। অপর মাছ চাষী পলাশ রায় বলেন, দক্ষিণাঞ্চলের মধ্যে সবচেয়ে বড় পাইকারি মাছের বাজার হারতা। এখানে শুধু সাদা মাছই বিক্রি হয়।

মাছের পাইকারি ক্রেতা আনোয়ার হোসেন জানান, প্রতিদিন তিনি পাইকারি মাছ ক্রয় করে কক্সবাজারের রামু, নারায়ণগঞ্জ, কুমিল্লা, ঢাকা, সিলেট, রাজশাহী, যশোর, চাঁপাইনবাবগঞ্জসহ দেশের বিভিন্নস্থানে পাঠাচ্ছেন। তিনি আরও জানান, হারতা মাছের বাজারের সাথে কমপক্ষে পাঁচ হাজার মানুষ জড়িত থেকে জীবিকা নির্বাহ করছেন।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

হারতা আলোকোজ্জ্বল বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক সায়েম বিশ্বাস বলেন, সারাদেশে এখান থেকে মাছ যায়। বাজারে ২০টি আড়ত রয়েছে। যারা মাছের ব্যবসা করেন তারা সবাই হারতা, সাতলার স্থানীয় বাসিন্দা। এছাড়া মাছ চাষীরাও উজিরপুর, আগৈলঝাড়া, বানারীপাড়া উপজেলাসহ আশপাশের উপজেলার বাসিন্দা।

তিনি আরও বলেন, হারতার মাছের এ বাজারটি দীর্ঘ ২০ বছর আগে থেকে শুরু হয়েছে। এখন দক্ষিণাঞ্চলে বৃহত্তর মাছ বাজারের মধ্যে এটি একটি। এখান থেকে মাছ ক্রয় করে দেশের বিভিন্নস্থানের শতাধিক ব্যবসায়ী জেলায় নিয়ে যাচ্ছেন। আর স্বল্প সময়ের এ বাজারে প্রতিদিন কোটি টাকার মাছ বিক্রি হয়। হারতার এ বাজারটি স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে জানিয়ে সায়েম বিশ্বাস আরও বলেন, এ বাজারকে ঘিরে শত শত মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে।

রাজশাহী থেকে আসা মাছ ব্যবসায়ী আনোয়ার হোসেন বলেন, বরিশালের মাছের স্বাদ ও মান ভালো হয়। ক্রেতাদের কাছেও বরিশালের মাছের চাহিদা অনেক বেশি। তাই তারা কয়েকজন ব্যবসায়ী মিলে ট্রাক নিয়ে হারতা বাজারে এসেছেন মাছ ক্রয় করতে। 

বরিশালের জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান বলেন, হারতার সাদা মাছের বাজার দেশের অর্থনীতির জন্য ব্যাপক ভূমিকা রাখছে। তিনি আরও বলেন, যেকোনো পণ্যের সাপ্লাইচেইন ঠিক রাখতে হলে বাজারজাতকরণের সঠিক প্রক্রিয়া থাকতে হয়। যেটি হারতা বাজারে ধরে রাখতে পারলে দিনে দিনে স্থানীয়ভাবে মাছের উৎপাদন বাড়বে। ব্যবসার প্রসার ঘটার পাশাপাশি নতুন নতুন আরও কর্মসংস্থানের সৃষ্টি হবে, ঘটবে আর্থ-সামাজিক উন্নয়ন। সবকিছু মিলিয়ে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে।

জনপ্রিয় সংবাদ

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোয়ালন্দের গুণী শিক্ষক সুলতান উদ্দিন আহমেদের ইন্তেকাল, দাফন সম্পন্ন

গোয়ালন্দের গুণী শিক্ষক সুলতান উদ্দিন আহমেদের ইন্তেকাল, দাফন সম্পন্ন

শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত অভিযানে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত অভিযানে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

বিজিবি-গণমাধ্যম বন্ধুত্ব জোরদারে জয়পুরহাটে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

বিজিবি-গণমাধ্যম বন্ধুত্ব জোরদারে জয়পুরহাটে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

সর্বশেষ সংবাদ

বাংলাদেশে বিলিয়ন ডলারের বিনিয়োগে আগ্রহী মার্কিন প্রযুক্তি কোম্পানি

বাংলাদেশে বিলিয়ন ডলারের বিনিয়োগে আগ্রহী মার্কিন প্রযুক্তি কোম্পানি

বাংলাদেশিদের জন্য চার বছর পর খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

বাংলাদেশিদের জন্য চার বছর পর খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে যুক্তরাষ্ট্রে শূন্য শুল্কের সুবিধা

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে যুক্তরাষ্ট্রে শূন্য শুল্কের সুবিধা

টানা তিন দফায় কমল সোনা, ভরিতে ছাড় ৬০৬৫ টাকা

টানা তিন দফায় কমল সোনা, ভরিতে ছাড় ৬০৬৫ টাকা

মিয়ানমারে জান্তার বিমান হামলা, নিহত অন্তত ৩৩ জন

মিয়ানমারে জান্তার বিমান হামলা, নিহত অন্তত ৩৩ জন

এ সম্পর্কিত আরও পড়ুন

টানা তিন দফায় কমল সোনা, ভরিতে ছাড় ৬০৬৫ টাকা

টানা তিন দফায় কমল সোনা, ভরিতে ছাড় ৬০৬৫ টাকা

দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি বা ১১ দশমিক ৬৬৪ গ্রাম সোনার দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ভ্যাটসহ ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে। বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে মঙ্গলবার দাম কমানোর

লিজে যাচ্ছে পাটকল, নতুন বিনিয়োগে ফিরছে শিল্পের গতি

লিজে যাচ্ছে পাটকল, নতুন বিনিয়োগে ফিরছে শিল্পের গতি

বাংলাদেশ জুটমিলস করপোরেশনের (বিজেএমসি) বন্ধ থাকা পাটকলগুলো পর্যায়ক্রমে চালুর কার্যক্রম এগিয়ে নিচ্ছে সরকার। সংশ্লিষ্টদের আশা, উদ্যোগটি বাস্তবায়িত হলে দেশে প্রায় ৫০ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। ইতোমধ্যে বেসরকারি খাতে লিজ দেওয়া ১৭টি পাটকলের মধ্যে ৯টিতে উৎপাদন শুরু হয়েছে। এসব মিলে প্রায় ৯ হাজার ৫০০ মানুষের কর্মসংস্থান হয়েছে। বিজেএমসির মুখ্য পরিচালন কর্মকর্তা মো. মামুনুর রশিদ জানিয়েছেন, সংস্থাটির মালিকানায় বর্তমানে ২৫টি পাটকল রয়েছে।

এলপিজি আমদানি কমতেই বাজারে সিলিন্ডারের দামে আগুন

এলপিজি আমদানি কমতেই বাজারে সিলিন্ডারের দামে আগুন

দেশের বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সরবরাহে বড় ধরনের ঘাটতি দেখা দিয়েছে। এক মাসের ব্যবধানে এলপিজি আমদানি প্রায় ২৫ শতাংশ কমে যাওয়ায় এই সংকট তৈরি হয়েছে। সরবরাহ কমার সুযোগে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের নির্ধারিত দামের চেয়ে সিলিন্ডারপ্রতি ৪০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে। ফলে রান্নায় বহুল ব্যবহৃত ১২ কেজির এলপিজি সিলিন্ডারের খুচরা দাম দুই হাজার টাকা ছাড়িয়ে গেছে। বিইআরসি

জুলাই-আগস্টে বিদেশি ঋণ শোধ ৮ হাজার ৬২৬ কোটি

জুলাই-আগস্টে বিদেশি ঋণ শোধ ৮ হাজার ৬২৬ কোটি

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই ও আগস্টে বাংলাদেশ ৬৯ কোটি ৮৯ লাখ ২০ হাজার ডলারের বিদেশি ঋণ পরিশোধ করেছে। দেশীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ৮ হাজার ৬২৬ কোটি টাকা। রোববার অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইআরডির ওয়েবসাইটেও জুলাই-আগস্ট ২০২৬ সময়ের বৈদেশিক সহায়তা সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম দুই মাসে

নিজের টাকা তুলতে মুনাফা ছাড়ার শর্তে গ্রাহকেরা বিপাকে

নিজের টাকা তুলতে মুনাফা ছাড়ার শর্তে গ্রাহকেরা বিপাকে

রাষ্ট্রীয় মালিকানাধীন সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে এককালীন পুরো আমানত তুলতে গিয়ে নতুন জটিলতায় পড়েছেন গ্রাহকেরা। মূল টাকা ফেরত পেতে মুনাফা, সুদসহ অন্যান্য আর্থিক সুবিধার দাবি ছাড়ার পাশাপাশি ভবিষ্যতে মামলা না করার লিখিত অঙ্গীকার দিতে হচ্ছে তাঁদের। এ নিয়ে আমানতকারীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।  আর্থিক অনিয়ম ও তারল্যসংকটে পড়া এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং