রবিবার, ৫ জুলাই, ২০২৬২২ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

অপরাধ

রাত হলেই থানায় বসে যুবলীগ পুলিশের কোর্ট

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৪৪

শেয়ার করুনঃ
রাত হলেই থানায় বসে যুবলীগ পুলিশের কোর্ট

ঢাকা শহরে প্রায় ২ কোটি লোকের বসবাস। নানাবিধ সমস্যা আর অপ্রতুলতার মধ্যে দিয়ে জনগণ বসবাস করেন। স্বাধীনতার পর থেকে নতুন কোন শহর গঠিত হয়নি ঢাকার মতো। তাই দল বেধে সবাই ঢাকার দিকে ছুটে কাজের প্রয়াসে। সব ধরনের অফিস আদালত পরিচালিত হয় এই ঢাকা থেকে আর তাই লোক সমাগম ও বেশি। বেশি লোক থাকার সুবিধাটা নিয়ে রাজনীতিটাও বেশ করা যায়। বর্তমান সরকার পর পর ৩ বার ক্ষমতায় আছেন। জনগণের মান উন্নয়নে কাজ করে যাচ্ছেন কিন্তু তাতে ভাটা পরে যাচ্ছে কিছু দলীয় নেতা-কর্মীর অপকর্মে এবং তারা এতোটা বেপরোয়া যে তা ভাষায় প্রকাশ যোগ্য না। 

তবে সরকারের সকল কর্মকর্তা বা দলীয় নেতা-কর্মীদের খোঁজ খবর বা আমলনামার খোঁজ নিয়ে থাকেন দলীয় প্রধান ও বর্তমান প্রধানমন্ত্রী। তিনি এসব যেনে চলমান শুদ্ধি অভিযান শুরু করেছেন দেশব্যাপী। বেশ কিছু নেতাকে আটক করেছেন ইতোমধ্যে যারা রাজনীতির নামে জনগণের টাকা নিজের পকেটে ভরেছেন তাদের। দলীয় কর্মীদের মধ্যে সবচেয়ে বেপরোয়া যুবলীগের নামধারী নেতা কর্মীরা। সারা ঢাকাতে দেখা যায় স্থানীয় পর্যায়ে যত অন্যায় বা অপকর্ম হয় তার নেতৃত্ব দেন স্থানীয় যুবলীগের নেতার পরিচয় দিয়ে। মাদক, চাঁদাবাজি, ফুটপাত দখল করে তা ভাড়া দিয়ে প্রতিদিন টাকা তোলেন। ঢাকার বস্তিগুলোতে নিজেরা ঘর তুলে তা ভাড়া দিয়ে মাদক বা পতিতা বৃত্তি চালু করেন। এসব অভিযোগ যুবলীগের বিরুদ্ধে।

তবে এর মাঝে বিশেষ একটি অভিযোগ রয়েছে, আর তা হলো রাতে ঢাকার থানা গুলোতে বসে বিশেষ কোর্ট। এই কোর্ট নিজে পরিচালনা করেন কিছু কিছু থানার ওসি, আর কিছু কিছু থানাতে এসআই যারা থাকেন তারা। তবে কোর্টের নেতৃত্ব দেন স্থানীয় যুবলীগ নামধারী নেতা বা কর্মীরা। এই অভিযোগের গভীরে গেলে দেখা যায় যে, ঢাকার প্রতিটি থানার ২-৩ জন এসআই বা এএসআই থাকেন যারা চরম অসৎ এবং যাদের সারা দিনের কাজ হচ্ছে কি করে মানুষকে বিপদে ফেলানো যায় এবং বিপদে ফেলে টাকা নেওয়াটাই মূল উদ্দেশ্য। যেমন জনাব আকাশ সাহেব (ছদ্মনাম) ১০০০০ টাকা পাবেন রহিম সাহেবের কাছে। কোন কারণে এই টাকাটা তুলতে বা দিতে পারছেন না উভয় পক্ষ। এখন এই সংবাদটি যাবে প্রথমে স্থানীয় যুবলীগ নামধারী কোন কোন কর্মীর কাছে, তিনি জানাবেন তার থানা সভাপতির কাছে বা সাধারন সম্পাদকের কাছে। এরপর তারা সংশ্লিষ্ট থানার ওই অসৎ এসআই বা এএসআইকে ফোন করে বিষয়টি জানাবেন। সংশ্লিষ্ট ওই পুলিশ এবার অভিযানে যাবেন। প্রথমে মুল ভিকটিমের বাসায় যাবে এবং বাসার সবাইকে একটু রাগ দেখাবেন যে, জনাব অমুক তমুকের থেকে অনেক পরিমান টাকা নিয়েছেন তাই তাকে বলবেন ওসি স্যার এর সাথে দেখা করতে।

অপরাধ
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

এনবিআরের ১৭ কর্মকর্তার সম্পদ হিসাব চেয়ে দুদকের উদ্যোগ

এনবিআরের ১৭ কর্মকর্তার সম্পদ হিসাব চেয়ে দুদকের উদ্যোগ

এরপর ওসি সাহেবের সাথে দেখা করার পর তিনি বলবেন রাতে আসুন, রাতে সমাধান করা হবে। আর জনাব (ছদ্মনাম) এসআই মমিনুল আপনি একটু বিষয়টা ভালো ভাবে দেখুন। এভাবে জনাব রহিমের মনে একটা আতঙ্ক ধরিয়ে দিবেন যাতে তিনি অস্বস্তিতে থাকেন। এরপর রাত ৯-১০ টায় বসে ওই বিশেষ কোর্ট। যে কোর্টের জজ হয়ে থাকেন সংশ্লিষ্ট থানার ওসি বা ওসি যাকে দায়িত্ব দিয়েছেন সেই এসআই। আর উকিল থাকেন যুবলীগের সভাপতি বা সাধারন সম্পাদক। যদি টাকার পরিমান বেশি হয় তাহলে যুবলীগের সভাপতি বা সাধারন সম্পাদক নিজেরাই থাকেন আর যদি টাকার পরিমান কম হয় তাহলে তার কর্মী যারা ভাইলীগ নামে পরিচিত তারা থাকেন।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

মজার বিষয়টা হচ্ছে্‌, যদি টাকার পরিমান হয় ১০০০০ টাকা, সেটা থানাতে গেলে হয়ে যায় ২১০০০০ টাকা। কেন এত টাকা বেড়ে গেলো?? তার কারন এটা হচ্ছে ভিকটিমকে একটা প্রেশারে রাখা। মানে যতটা তোলা যায় আর কি!! প্রথম দিনের কোর্টে এই বিষয় সমাধানের চেষ্টা হয়। যদি ভিকটিম টাকা দিতে পারে  তবে ভালো। আর যদি না দিতে পারে তাহলে ওসি বা এসআই আগামীকাল রাতের মধ্যে টাকা নিয়ে হাজির হওয়ার জন্য আসতে বলেন। এবার পরের দিনের দায়িত্ব প্রাপ্ত এসআই এবার ভিকটিমের বাসায় যাবেন। গিয়ে বলবেন টাকাটা দিয়ে দেন জামেলা করে কি লাভ বলুন আর যদি না দিতে চান তাহলে আমরা কোন একটা বিশেষ মামলাতে ভরে দিবো আর নিচে নামলে তো যুবলীগের মাইর আছেই!! কি বলেন?? এবার মুল কোর্টের রাতে সমাধান হয় এমন, 'আগামী ৭ দিনের মধ্যে ২ লাখ টাকা দিতে হবে। তবে আজ ৫০০০০ টাকা এখন দিয়ে দিবেন। এবং ওই ভিকটিম এই টাকা দিতে বাধ্য হন। আর এভাবেই প্রতিদিন কোন না কোন কোর্ট পরিচালিত করেন থানা আর যুবলীগের নেতারা মিলেমিশে। 

একটা বিশ্লেষণ বা অনুসন্ধানে দেখা গেছে, কেন এই অপরাধ বা অন্যায়ের নেতৃত্ব দেন থানার এসআই বা এএসআইরা। এর মুল কারন দ্রুত ধনী হবার প্রবনতা এবং এক থানা বা একই এলাকাতে দীর্ঘ দিন ধরে পোস্টিং থাকা। যেমন, রাজধানীর মিরপুর মডেলের এক এসআই ২ বছর থাকলেন। তিনি এবার যাচ্ছেন রূপনগর থানাতে এবার কিছুদিন পরে যাচ্ছেন মিরপুর পল্লবী থানাতে। দেখা যায় এক এসআই ৫-৭ বছর ধরে মিরপুরের থানাগুলরে ঘুরে ফিরে পোস্টিং নিচ্ছেন তার বসদের মনোরঞ্জন করে বা ঘুষ প্রদান করে। এতে এই ধরনের মিলেমিশে করা অপকর্ম বাড়ছে। এখন সারাদেশব্যাপী একটি শুদ্ধি অভিযান চলছে এই অভিযানে থানাকে সম্পূর্ণভাবে সেবার কেন্দ্র বানাতে এই বিষয়গুলোতে নজর দিবেন সংশ্লিষ্ট কর্মকর্তারা এটাই আসা করেন জনগণ।

জনপ্রিয় সংবাদ

দীর্ঘদিন পর মাঠ ফিরে পেলো পূর্ব ধামশ্রেণী সরকারি প্রাথমিক বিদ্যালয়

দীর্ঘদিন পর মাঠ ফিরে পেলো পূর্ব ধামশ্রেণী সরকারি প্রাথমিক বিদ্যালয়

মধ্যপ্রাচ্যে শান্তি ও হরমুজে নিরাপদ নৌচলাচলে ইরানের দ্বারস্থ মোদি

মধ্যপ্রাচ্যে শান্তি ও হরমুজে নিরাপদ নৌচলাচলে ইরানের দ্বারস্থ মোদি

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় আত্মবিশ্বাসী কেপ ভার্দে: প্রেসিডেন্ট

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় আত্মবিশ্বাসী কেপ ভার্দে: প্রেসিডেন্ট

দখল-দূষণে সংকটে শ্রীমঙ্গলের ছড়া-নদী

দখল-দূষণে সংকটে শ্রীমঙ্গলের ছড়া-নদী

আত্রাইয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার

আত্রাইয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার

এ সম্পর্কিত আরও পড়ুন

ইনডিপেনডেন্ট টেলিভিশন দখলচেষ্টা ব্যর্থ, স্বস্তিতে কর্মকর্তা-কর্মচারীরা

ইনডিপেনডেন্ট টেলিভিশন দখলচেষ্টা ব্যর্থ, স্বস্তিতে কর্মকর্তা-কর্মচারীরা

৫ আগস্ট পরবর্তী সময়ে ইনডিপেনডেন্ট টিভির দায়িত্বে বিএনপিপন্থী দাবিদার এক সাংবাদিক নিউজরুম প্রধানের পদে বসেন। টেলিভিশনটির এসোসিয়েট এডিটর তার মামা বিএনপির বড় নেতা এমন পরিচয় ব্যবহার করতে শুরু করে আর সাবেক ছাত্রলীগ নেতা সাদ্দামের ডান হাত ক্ষ্যাত  শিক্ষাবিটের এক সিনিয়র রিপোর্টার বনে যান সাবেক ছাত্রদল কর্মী। পাশাপাশি আরও কিছু হঠাৎ বনে যাওয়া বিএনপিপন্থী কর্মী মিলে শুরু করে ইনডিপেনডেন্ট টেলিভিশন দখলের চেষ্টা।

নির্বাচন সামনে রেখে সহিংসতা ও সাংবাদিক নির্যাতন বেড়েছে: আসক

নির্বাচন সামনে রেখে সহিংসতা ও সাংবাদিক নির্যাতন বেড়েছে: আসক

আসন্ন নির্বাচনকে সামনে রেখে দেশে রাজনৈতিক সহিংসতা ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক)। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ তথ্য জানায়। আসকের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ থেকে ১০ ফেব্রুয়ারির মধ্যে রাজনৈতিক সহিংসতার ৫৮টি ঘটনা ঘটেছে। গণমাধ্যমের প্রতিবেদন বিশ্লেষণ করে সংস্থাটি জানায়, এসব ঘটনায় অন্তত দুজন নিহত

হালট্রিপ কেলেঙ্কারির হোতা তাজবীর দেশে ফেরার পর আটক

হালট্রিপ কেলেঙ্কারির হোতা তাজবীর দেশে ফেরার পর আটক

দীর্ঘদিন বিদেশে পালিয়ে থাকার পর হালট্রিপ কেলেঙ্কারির হোতা এবং সংস্থার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ তাজবীর হাসান দেশে ফিরে আটক হয়েছেন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে বিশেষ একটি সংস্থা গ্রেপ্তার করে। শনিবার (৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেন। বিমানবন্দর থানার উপপরিদর্শক এসআই আনিসুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক

চাঁদা না পেয়ে বাসে গুলি ও অগ্নিসংযোগ, সেনাবাহিনীর হাতে নেছার-দীপু গ্রেপ্তার

চাঁদা না পেয়ে বাসে গুলি ও অগ্নিসংযোগ, সেনাবাহিনীর হাতে নেছার-দীপু গ্রেপ্তার

রাজধানীর কাফরুলে চাঁদা না দেয়ায় যাত্রীবাহী বাসে গুলি বর্ষণ ও আগুন ধরিয়ে দেয়ার ঘটনায় জড়িত প্রধান অভিযুক্ত নেছার উদ্দিন ও তার সহযোগী দীপুকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। শুক্রবার (৩ অক্টোবর) রাতে মিরপুর এলাকার একটি স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শনিবার (৪ অক্টোবর) সকালে তাদের কাফরুল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। ঘটনাটি ঘটে শুক্রবার সকাল ৭টার দিকে, যখন

মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে হামলা, স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কার বিল্লাল

মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে হামলা, স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কার বিল্লাল

রাজধানীর মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে হামলা ও ভাঙচুর চালানোর ঘটনা ঘটেছে। এ ঘটনায় রমনা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. বিল্লাল হোসেন তালুকদারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। বুধবার রাত ১১টার দিকে এ হামলার ঘটনাটি ঘটে এবং এরই মধ্যে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাঁকে বহিষ্কার করা হয়েছে। সোহাগ পরিবহনের পরিচালক ফজলে রুবায়েত পাপ্পু জানান, কাউন্টারের সামনে দুজন ব্যক্তি ধূমপান করছিলেন। তাঁদের সরে যেতে অনুরোধ করা

সর্বশেষ সংবাদ

কুয়াকাটার সমুদ্রে ধরা কালো পোয়া, বিক্রি পঞ্চাশ হাজারে

কুয়াকাটার সমুদ্রে ধরা কালো পোয়া, বিক্রি পঞ্চাশ হাজারে

হিলিতে উদ্ধার ছোলা-সরিষা মামলায় চারজন গ্রেপ্তার

হিলিতে উদ্ধার ছোলা-সরিষা মামলায় চারজন গ্রেপ্তার

শতবর্ষী ভিক্টোরিয়া মাঠ আধুনিকায়নের অপেক্ষায় শ্রীমঙ্গলবাসী

শতবর্ষী ভিক্টোরিয়া মাঠ আধুনিকায়নের অপেক্ষায় শ্রীমঙ্গলবাসী

বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

টেকনাফে পথবিরোধে হামলায় কলেজশিক্ষার্থীর মৃত্যু

টেকনাফে পথবিরোধে হামলায় কলেজশিক্ষার্থীর মৃত্যু