
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২২, ৪:৩৪

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ৯৯ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আসাদুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
সোমবার (২১ ফেব্রুয়ারি) ভোরে ওই উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের পশ্চিম বেজগ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আসাদুল ইসলাম একই উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নজরুল ইসলামের ছেলে।
দোয়ানী পুলিশ ফাঁড়ীর ইনচার্জ উপ পুলিশ পরিদর্শক (এস আই) আবু বক্কর সিদ্দিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে ওই ইউনিয়নের বেজগ্রাম এলাকার হাতীবান্ধা রেলগেটে অভিযান পরিচালনা করি । এ সময় সন্দেহভাজন একজনকে দুটি বস্তা নিয়ে দাড়িয়ে থাকতে দেখি। আমাদের দেখা মাত্র পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করে তল্লাশি চালিয়ে তার বস্তা থেকে ৯৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এর আগে একিই উপজেলার বাড়াইপাড়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৪ কেজি ১০০ গ্রাম গাজা উদ্ধার করেন হাতীবান্ধা থানা পুলিশ।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভোর রাতে অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়েছে। সকালে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণা করা হয়েছে।