
প্রকাশ: ২ অক্টোবর ২০২১, ১৮:২৫

রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের হঠাৎপাড়া শ্বশানঘাট থেকে ৬ জন গাঁজা সেবনকারীকে গ্রেপ্তার করেছে খানখানাপুর পুলিশ ফাঁড়ি। গত বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে খানখানাপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা তাদেরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে গাঁজাসহ গাঁজা সেবনের সরঞ্জামাদিও উদ্ধার করে। গ্রেপ্তারকৃতদের শুক্রবার দুপুরে জেলা আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো, রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের চরখানখানাপুর গ্রামের মৃত ইমান মোল্লার ছেলে ইদ্রিস মোল্লা (৫৮), মৃত ইন্তাজ মোল্লার ছেলে জহিরুল ইসলাম ডাবলু (৩২), মৃত আব্দুল মজিদ শেখের ছেলে আবুল কালাম আজাদ (৪৬), মৃত জলিল নৈলার ছেলে লিটন মিয়া (৩৫) পাশ্ববর্তী আলীপুর ইউনিয়নের খোলাবাড়ীয়া গ্রামের মৃত মোতালেব শেখের ছেলে ইসমাইল শেখ (২৮) ও রহমান শেখের ছেলে আব্দুর রাজ্জাক শেখ (৩৮)।

মামলার বাদী ও খানখানাপুর পুলিশ ফাঁড়ির এএসআই পলাশ বড়ুয়া জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬ জন গাঁজাসেবনরত অবস্থায় তাদেরকে গ্রেপ্তার করা হয়। সেই সাথে ১'শত গ্রাম গাঁজা, ১টি কোলকি, গাঁজা কাটার কাঠ, গাঁজা কাটার বাটুলি ও চারটি গ্যাস লাইটসহ গাঁজা সেবনের সরঞ্জমাদি উদ্ধার করা হয়। এ ঘটনায় রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এছাড়াও রাজবাড়ী সদর থানার এসআই মোঃ কামরুজ্জামান শিকদার সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রাজবাড়ী থানার মামাল নং-০৩ তাং-০১/১০/২১খ্রিঃ ধারা ১৪৩/৩০৭/৩২৬/৩২৩/৩৭৯ পেনাল কোড এর আসামী ও সদর উপজেলার মূলঘর ইউনিয়নের রশোড়া গ্রামের মৃত হাসেম মুন্সীর ছেলে মো: কালা মুন্সি (৪৭) কে গ্রেপ্তার করা হয়।