
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২১, ২০:২০

আলোচিত ই কমার্স , ধামাকা শপিং ডটকমের কোনো প্রকার অনুমোদন ও লাইসেন্স ছিল না। ছিল না প্রাতিষ্ঠানিক ব্যবসায়িক একাউন্ট। ব্যবসা পরিচালনায় ইনভেরিয়েন্ট টেলিকম বাংলাদেশ লিমিটেড নামক প্রতিষ্ঠানের একাউন্টে লেনদেন করেছে তারা। এ পর্যন্ত প্রায় ৭৫০ কোটি টাকা লেনদেন হয়েছে।
যাত্রা শুরুর ২০১৮ সালে শুরু হওয়া ধামাকা ডিজিটাল ২০২০ থেকে ধামাকা শপিং ডটকম নামে কার্যক্রম শুরু করে। বিপুল পরিমাণ অর্থ লেনদেন হওয়া সত্ত্বেও বর্তমানে ওই একাউন্টে রয়েছে লাখখানেক টাকা। শুধু তাই নয়, বর্তমানে সেলার বকেয়া রয়েছে প্রায় ১৮০-১৯০ কোটি টাকা, গ্রাহকদের বকেয়া ১৫০ কোটি টাকা ও গ্রাহকদের রিফান্ড চেক বকেয়া ৩৫-৪০ কোটি টাকা।

প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ধামাকা শপিং ডটকমের সিওও মো. সিরাজুল ইসলাম রানাসহ তিনজনকে গ্রেফতারের পর এমন চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে র্যাব।
বিস্তারিত আসছে...