
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২১, ১:৫৪

দৌলতদিয়া ফেরি ঘাট এলাকা থেকে দুই যুবককে পেটের মধ্যে বয়ে আনা সাড়ে ১২’শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃতরা হলো রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়নের বেতবাড়িয়া এলাকার হারুন মন্ডলের ছেলে পলাশ মন্ডল (২০) ও একই এলাকার মোঃ খালেক শেখের ছেলে মোঃ আলহাজ শেখ (২০)।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে রাজবাড়ীর পুলিশ সুপারের কার্যালয়ের গোয়েন্দা শাখায় সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রানবন্ধু কৃঞ্চ চন্দ্র বিশ্বাস জানান, রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামানের নির্দেশে জেলায় মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে। তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কক্সবাজারের টেকনাফ থেকে দুই যুবক পেটে করে বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেট নিয়ে রাজবাড়ী আসছে। এরপর প্রযুক্তির ব্যাবহার করে তাদের দৌলতদিয়া ফেরিঘাট থেকে আটক করা হলে তারা পেটে ইয়াবা আছে এটা স্বীকার করে। তাদের পেট এক্সরে করে তার প্রমান পাওয়া যায়। পরে তাদের পয়াবর্জনা থেকে সাড়ে ১২'শত পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও তাদের নামে একাধীক মাদক আইনে মামলা রয়েছে।
