
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২১, ৪:৬

বান্দরবানে পর্যটকবাহী গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এসময় গাড়ি খাদে পড়ে আহত হয়েছে দুজন। শনিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার রাবার বাগান এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বগালেক থেকে ফেরার পথে পর্যটকবাহী একটি গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এসময় চাকায় গুলি লাগলে গাড়িটি খাদে পড়ে যায়। এ ঘটনায় দুই কিশোরী আহত হয়েছে।

আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কারা এবং কী কারণে গুলি চালিয়েছে তা জানা যায়নি। জড়িতদের ধরতে অভিযান নেমেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।