শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬১২ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

অপরাধবাংলাদেশ

কলাপাড়ায় চাষযোগ্য কৃষিজমি দেখিয়ে প্রবাহমান খাল বন্দোবস্ত !

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২১, ২৩:৪৩

শেয়ার করুনঃ
কলাপাড়ায় চাষযোগ্য কৃষিজমি দেখিয়ে প্রবাহমান খাল বন্দোবস্ত !

চিঙ্গরিয়ার খাল। এখনও অন্তত ৬-৭ ফুট গভীর পানি। অথচ ’৮৬-৮৭ সালে চাষযোগ্য কৃষিজমি দেখিয়ে (এক একর ৫৫ শতক) ব্যবসায়ী রবিন্দ্র নাথ হাওলাদারকে বন্দোবস্ত দেয়া হয়েছে। এসএ নক্সায় এখনও ৮৪২ নম্বর দাগটি খাল রয়েছে। বাস্তবেও তাই। ভূমি অফিসের দুর্নীতির কারনে খালটির দুই পাড়ে পৌরসভার শত শত পরিবার এখন চরম ভোগান্তির কবলে পড়েছেন। বন্দোবস্ত গ্রহীতা খালের মধ্যে তিনটি বাঁধ দিয়ে পানির প্রবাহ বাধাগ্রস্ত করে দিয়েছে। মানুষ চরম বিপাকে পড়েছেন। 

স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে পটুয়াখালী জেলা প্রশাসক ১৯৯৩ সালের ৫ ডিসেম্বর জেলা কৃষি খাস জমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত কমিটির মাধ্যমে এ কেসটি বাতিল করে দেয়। ’৯৩ সালের এক তদন্ত প্রতিবেদনে তৎকালীন জেলা প্রশাসক উল্লেখ করেছেন, বিধি বহির্ভূতভাবে জনসাধারনের ব্যবহার্য রেকর্ডীয় খালের জমির শ্রেণি গোপন করে নাল জমি হিসাবে বন্দোবস্ত প্রদান করায় এ বন্দোবস্ত কেসটি বাতিল করা হইল এবং সহকারী কমিশনার (ভূমি) কে উল্লেখিত জমি সরকারের খাস দখলে এনে রেকর্ড সংশোধনের আদেশ দেয়া হয়। পরবর্তীতে আদালতে মামলা করলে বিজ্ঞ আদালতের নির্দেশে খতিয়ানটি ২০১১ সালে আবার বাতিলের আদেশ প্রত্যাহার করে পুনর্বহাল করা হয়। কিন্তু বাস্তবতা ভিন্ন। এখনও খালটিতে বুক সমান পানি বিদ্যমান। 

আরও

হালট্রিপ কেলেঙ্কারির হোতা তাজবীর দেশে ফেরার পর আটক

হালট্রিপ কেলেঙ্কারির হোতা তাজবীর দেশে ফেরার পর আটক

স্থানীয় বাসিন্দা খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আমানউল্লাহ মিয়া জানান, এই খালটি এখন জনস্বার্থে সচল না করলে আশপাশের মানুষ স্থায়ী জলাবদ্ধতায় আটকে যাবে। মহল্লার মানুষ বসবাস উপযোগিতা হারিয়ে ফেলবে। বর্তমানে ময়লা-আবর্জনা আটেক যায়। খালটির সঙ্গে আন্ধারমানিক নদীর স্লুইস খালের সংযোগ রয়েছে। জালিয়াতি, দুর্নীতির মধ্য দিয়ে খালকে কৃষিজমি দেখানো হয়েছে। মাত্র ৭৭৫ টাকার সেলামিতে এ খাল বন্দোবস্ত নিয়ে এখন কোটি টাকায় বিক্রি করা হচ্ছে। তাও কয়েকটি বাঁধ দিয়ে পকেট করার মধ্য দিয়ে। 

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png
কৃষিজমিখাল বন্দোবস্ত !
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

রহমতপুরের একাংশ এবং কবি নজরুল ইসলাম সড়কের বাসিন্দারা এখালটি রক্ষায় আন্দোলনে নেমেছেন। লিখিত অভিযোগ দিয়েছেন। মানববন্ধন করেছেন। সর্বশেষ বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি’র (বেলা) নির্বাহী প্রধান, সুপ্রীম কোর্টের এ্যাডভোকেট সৈয়দা রিজওয়ানা হাসান খালটি রক্ষায় একটি লিগ্যাল নোটিশ করেছেন। ২০১৬ সালের ২৮ নবেম্বর এ নোটিশ দেয়া হয়। তখন ভূমি, মৎস্য ও প্রাণিসম্পদ, পরিবেশ ও বন, পানিসম্পদ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের সচিবগণ, পরিবেশ অধিদফতর ও পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক, পটুয়াখালীর জেলা প্রশাসক ও পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার কলাপাড়া, কলাপাড়া পৌরসভার মেয়র, সহকারী কমিশনার (ভীমি) ও উপজেলা কৃষি কর্মকর্তাকে এ নোটিশ দেয়া হয়। 

আরও

মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী কারাগারে পাঠানোর নির্দেশ

মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী কারাগারে পাঠানোর নির্দেশ

নোটিশে চিঙ্গরিয়ার খালটির পানির মূলস্রোতধারা বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার অনুরোধ জানানো হয়। জনস্বার্থে খালটি রক্ষায় সংশ্লিষ্ট সবাই ব্যর্থ হয়েছেন বলেও উল্লেখ করা হয়েছে। বর্তমানে এক পশলা ভারি বর্ষণে গোটা মহল্লার শত শত পরিবার পানিবন্দী হয়ে পড়েন। দুরাবস্থার যেন শেষ নেই।

সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল জানান, যেসব অনিয়ম পরিলক্ষিত ইতোমধ্যে হয়েছে তা বাতিল প্রক্রিয়া চলমান রয়েছে। কৃষকের সমস্যা হয় এবং ত্রটিপুর্ণ বন্দোবস্ত কেস তদন্ত স্বাপেক্ষ বাতিল করে সরকারি খাল নিয়ন্ত্রণে আনা হবে।

সর্বশেষ সংবাদ

বোতল তেল উধাও, দামে চাপে বাজার

বোতল তেল উধাও, দামে চাপে বাজার

টেকনাফে সাজাপ্রাপ্ত আসামিসহ দুর্ধর্ষ সন্ত্রাসী ‘ল্যাংড়া রাসেল’ গ্রেফতার

টেকনাফে সাজাপ্রাপ্ত আসামিসহ দুর্ধর্ষ সন্ত্রাসী ‘ল্যাংড়া রাসেল’ গ্রেফতার

উন্নত রাষ্ট্র গঠনে মেধাভিত্তিক দক্ষ জনপ্রশাসন গড়ার বিকল্প নেই: প্রধানমন্ত্রী

উন্নত রাষ্ট্র গঠনে মেধাভিত্তিক দক্ষ জনপ্রশাসন গড়ার বিকল্প নেই: প্রধানমন্ত্রী

সংসদসহ দেশজুড়ে জঙ্গি হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি

সংসদসহ দেশজুড়ে জঙ্গি হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি

বিদ্যুৎ সংকটে জনদুর্ভোগ চরমে, এক সপ্তাহে উন্নতির আশা

বিদ্যুৎ সংকটে জনদুর্ভোগ চরমে, এক সপ্তাহে উন্নতির আশা

জনপ্রিয় সংবাদ

বরিশালে বিএনপি নেতার অফিস ভাঙচুর, অভ্যন্তরীণ দ্বন্দ্বে উত্তেজনা চরমে

বরিশালে বিএনপি নেতার অফিস ভাঙচুর, অভ্যন্তরীণ দ্বন্দ্বে উত্তেজনা চরমে

বাম্পার ফলনেও শঙ্কায় মৌলভীবাজারের বোরো চাষিরা, জ্বালানি ও মজুত সংকট

বাম্পার ফলনেও শঙ্কায় মৌলভীবাজারের বোরো চাষিরা, জ্বালানি ও মজুত সংকট

জ্বালানি দাম বাড়ানো অপচয় ও পাচার ঠেকাতেই: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

জ্বালানি দাম বাড়ানো অপচয় ও পাচার ঠেকাতেই: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

ভূরুঙ্গামারীতে পরীক্ষা কেন্দ্রে বিশুদ্ধ পানি ও চকলেট বিতরণ

ভূরুঙ্গামারীতে পরীক্ষা কেন্দ্রে বিশুদ্ধ পানি ও চকলেট বিতরণ

ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় গোপালপুরের দুজন বাস শ্রমিক নিহত

ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় গোপালপুরের দুজন বাস শ্রমিক নিহত

এ সম্পর্কিত আরও পড়ুন

নির্বাচন সামনে রেখে সহিংসতা ও সাংবাদিক নির্যাতন বেড়েছে: আসক

নির্বাচন সামনে রেখে সহিংসতা ও সাংবাদিক নির্যাতন বেড়েছে: আসক

আসন্ন নির্বাচনকে সামনে রেখে দেশে রাজনৈতিক সহিংসতা ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক)। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ তথ্য জানায়। আসকের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ থেকে ১০ ফেব্রুয়ারির মধ্যে রাজনৈতিক সহিংসতার ৫৮টি ঘটনা ঘটেছে। গণমাধ্যমের প্রতিবেদন বিশ্লেষণ করে সংস্থাটি জানায়, এসব ঘটনায় অন্তত দুজন নিহত

হালট্রিপ কেলেঙ্কারির হোতা তাজবীর দেশে ফেরার পর আটক

হালট্রিপ কেলেঙ্কারির হোতা তাজবীর দেশে ফেরার পর আটক

দীর্ঘদিন বিদেশে পালিয়ে থাকার পর হালট্রিপ কেলেঙ্কারির হোতা এবং সংস্থার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ তাজবীর হাসান দেশে ফিরে আটক হয়েছেন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে বিশেষ একটি সংস্থা গ্রেপ্তার করে। শনিবার (৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেন। বিমানবন্দর থানার উপপরিদর্শক এসআই আনিসুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক

চাঁদা না পেয়ে বাসে গুলি ও অগ্নিসংযোগ, সেনাবাহিনীর হাতে নেছার-দীপু গ্রেপ্তার

চাঁদা না পেয়ে বাসে গুলি ও অগ্নিসংযোগ, সেনাবাহিনীর হাতে নেছার-দীপু গ্রেপ্তার

রাজধানীর কাফরুলে চাঁদা না দেয়ায় যাত্রীবাহী বাসে গুলি বর্ষণ ও আগুন ধরিয়ে দেয়ার ঘটনায় জড়িত প্রধান অভিযুক্ত নেছার উদ্দিন ও তার সহযোগী দীপুকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। শুক্রবার (৩ অক্টোবর) রাতে মিরপুর এলাকার একটি স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শনিবার (৪ অক্টোবর) সকালে তাদের কাফরুল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। ঘটনাটি ঘটে শুক্রবার সকাল ৭টার দিকে, যখন

মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে হামলা, স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কার বিল্লাল

মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে হামলা, স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কার বিল্লাল

রাজধানীর মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে হামলা ও ভাঙচুর চালানোর ঘটনা ঘটেছে। এ ঘটনায় রমনা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. বিল্লাল হোসেন তালুকদারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। বুধবার রাত ১১টার দিকে এ হামলার ঘটনাটি ঘটে এবং এরই মধ্যে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাঁকে বহিষ্কার করা হয়েছে। সোহাগ পরিবহনের পরিচালক ফজলে রুবায়েত পাপ্পু জানান, কাউন্টারের সামনে দুজন ব্যক্তি ধূমপান করছিলেন। তাঁদের সরে যেতে অনুরোধ করা

বুড়িগঙ্গা নদী থেকে নারী ও শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার

বুড়িগঙ্গা নদী থেকে নারী ও শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার

শনিবার (২৩ আগস্ট) রাতে বুড়িগঙ্গা নদী থেকে নারী ও শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহগুলো রাজধানীর সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সদরঘাট নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মো. সোহাগ রানা এই তথ্য নিশ্চিত করেছেন। প্রাথমিকভাবে জানা গেছে, মৃতদের মধ্যে একজন ৩ বছরের শিশু, দুই নারী ও একজন পুরুষ রয়েছেন। তাদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের মাধ্যমে মৃতদের