
প্রকাশ: ১৭ আগস্ট ২০২১, ২:৪৩

ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন জমিজমাসংক্রান্ত বিরোধের জের ধরে গাছ কর্তনের অভিযোগ পাওয়া গেছে। রবিবার দুপুরে প্রতিপক্ষরা অনধিকার ভাবে প্রবেশ করে সদ্য রোপিত আমন ধানের বীজ, বাগানে মেহগনি রেন্টি সুপারি,চাম্বল ,গাছ সহ বিভিন্ন জাতীয় ফলৃকার গাছ গাছ কেটে ফেলেছে প্রতিপক্ষরা।
জানাগেছে, সুবিদপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের কাঞ্চন আলী হাওলাদারের রেকর্ডীয় আদালতের মামলা নিস্পত্তিকৃত সম্পত্তিতে অনধিকার ভাবে প্রবেশ করে একই এলাকার হান্নান আকন এর নেতৃত্বে ওবায়দুল রুবেল, জলিল মোল্লা, সহ অজ্ঞাতনামা ১৫-২০ জনের একটি লাঠিয়াল বাহিনী দল দা ,কুঠার,নিয়ে ওই জমিতে প্রবেশ করে বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলেছে প্রতিপক্ষরা।জমির মলিক কাঞ্চন হাওলাদার জানান,বিগত ২০ বছর যাবৎ একই এলাকার হান্নান গংদের সাথে এই জম নিয়ে বিরোধ ও ঝালকাঠির আদালতে মামলা চলছিল। এই বিরোধের জের ধরে রবিবার (১৫ আগষ্ট) দুপুরে আমাদের অনুপস্থিতিতে আমার পত্তিক ভিটায় অনধিকার ভাবে প্রবেশ করে দলবল ও লাঠিসোটা,দেশীয় অস্ত্র দা,রামদা,কুঠার,নিয়ে বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।

কাঞ্চনা আলী আর ও জানান, এই জমি নিয়ে ঝালকাঠি বিজ্ঞ আদালতে একটি চলমান মামলা রয়েছে এই মামলা নিষ্পত্তি হওয়ার আগেই প্রতিপক্ষ হান্নান আকন এর নেতৃত্বে কিছু ভাড়াটিয়া লোক দিয়া আমার রেকর্ডীয় ও দখলীয় জমিতে রোপণ করা সদ্য রোপিত আমন ধানের বীজ ভিটায় সুপারি গাছ, মেহেগুনি ,চাম্বল, গাছ সহ বিভিন্ন জাতীয় ফল গাছ কেটে ফেলেছে। এ ব্যাপারে তাৎক্ষণিক ভুক্তভোগী কাঞ্চন আলী হাওলাদার স্থানীয় সুবিদপুর ইউপি চেয়ারম্যান আব্দুল গফফার খানকে জানিয়েছেন। এ ব্যাপারে বিজ্ঞ আদালতে মামলার প্রস্তুতি চলছে।