
প্রকাশ: ১০ মে ২০২১, ১৬:৩৩

টেকনাফে ইয়াবাসহ এক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। আটককৃত মাদকপাচারকারী সাবরাং ইউনিয়নে শাহপরীর দ্বীপ এলাকার মোঃ হাকিম এর ছেলে সাদ্দাম হোসেন (৩০)।
সোমবার (৯ মে) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার বিএম আমিরুল হক।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সন্ধ্যায় উপজেলার থানাধীন স্থল বন্দর এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার ৫’শ ৮৫ পিস ইয়াবাসহ তাকে আটক করে।

টেকনাফ স্টেশান কমান্ডার লেঃ এম মিরাজুল হাসান জানান, পলিথিনে মোড়ানো অবস্থায় ২ হাজার ৫'শ ৮৫ পিস ইয়াবাসহ সাদ্দামকে আটকের পর জব্দকৃত ইয়াবাসহ টেকনাফ মডেল থানায় তাকে হস্তান্তর করা হয়েছে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
তিনি আরো জানান, বাংলাদেশ কোস্টগার্ডের আওতাভুক্ত এলাকাগুলোতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি দমন ও মাদকরোধে কোস্টগার্ডের জিরো টলারেন্স নীতি অলম্বন করে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।