মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬৩০ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ক্রিকেট

শেষটায় হোয়াইটওয়াশ উপহার পেল অধিনায়ক মাশরাফি

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৬ মার্চ ২০২০, ৫:৪

শেয়ার করুনঃ
শেষটায় হোয়াইটওয়াশ উপহার পেল অধিনায়ক মাশরাফি

অধিনায়ক হিসেবে মাশরাফীর বিদায়ী ম্যাচে রেকর্ডের বন্যা বইয়ে দিয়েছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করে লিটন-তামিমের সেঞ্চুরির পর বল হাতেও অপ্রতিরোধ্য ছিল টাইগাররা। শেষ পর্যন্ত ১২৩ রানের জয়ে সফরকারীদের হোয়াইটওয়াশ করেছে মাশরাফীর দল। একইসঙ্গে অধিনায়ক হিসেবে এটি তার ৫০তম জয়।

ম্যাচের মাঝে বৃষ্টি বাধায় প্রতি ইনিংসের দৈর্ঘ্য পুনঃনির্ধারণ করা হয় ৪৩ ওভার। প্রথমে ব্যাট করে মাত্র ৩ উইকেট হারিয়ে ৩২২ রান করে বাংলাদেশ। তবে ডিএল মেথডে জিম্বাবুয়ের লক্ষ্য দাঁড়ায় ৩৪২ রান। জবাবে ২১৮ রানেই অল আউট হয় তারা।

বড় লক্ষ্য তাড়া করতে ওপেনিংয়ে নামেন তিনাশে কামুনহুকামওয়ে ও রেগিস চাকাভা। ইনিংসের প্রথম ওভারের চতুর্থ বলেই কামুনহুকামওয়েকে লিটনের ক্যাচ বানিয়ে সাজঘরে পাঠান মাশরাফী। এ ওপেনার করেন ৪ রান। এর কিছু পরেই ব্রেন্ডন টেইলরকে ১৪ রানে আউট করেন সাইফউদ্দিন। দ্রুত ২ উইকেট হারিয়ে চাপে পড়া জিম্বাবুয়ের হয়ে ৪৬ রানের জুটি গড়েন রেগিস চাকাভা ও শন উইলিয়ামস। তবে দুই স্পিনারের কাছে পরাস্ত হয়ে সাজঘরে ফেরেন দুজন। ৩০ রান করা উইলিয়ামসকে বোল্ড করেন অভিষিক্ত আফিফ, ৩৪ রানে তাইজুলের ডেলিভারিতে বোল্ড হন চাকাভা।

আরও

মিরাজের কাঁধে ওয়ানডে নেতৃত্ব, ইতিহাসের পালাবদল

মিরাজের কাঁধে ওয়ানডে নেতৃত্ব, ইতিহাসের পালাবদল
বিপদজনক হতে থাকা মাধভেরেকে ৪২ রানে ফেরান সাইফউদ্দিন। রানের খাতা খোলার আগেই রান আউট হন মুতুম্বামি। মুস্তাফিজুর রহমানের বলে ৭ রান করে আউত হন মুতোম্বোদজি। আগের ম্যাচের ফিফটি করা তিরিপানোকে ১৫ রানের বেশি করতে দেননি তাইজুল।

ক্রিকেট
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
একপ্রান্ত আগলে রেখে ক্যারিয়ারের ১৬তম ফিফটি তুলে নেন সিকান্দার রাজা। জিম্বাবুয়ের শেষটা একাই মুড়িয়ে দেন সাইফউদ্দিন। রাজাকে ৬১ রানে বোল্ড করার পরের বলেই শুমাকে বোল্ড করেন তিনি।  এর আগে সিরিজের শেষ ম্যাচে টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশের ইনিংস উদ্বোধন করেন তামিম ইকবাল ও লিটন দাস। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাট করতে থাকেন দুজন। তাদের ব্যাটে নবম ওভারেই দলীয় ফিফটি পূরণ করে টাইগাররা।

দুর্দান্ত সব ক্রিকেটীয় শটের ফুলঝুরি ছুটিয়ে অর্ধশতক তুলে নেন দুইজনই। ৫৪ বলে ক্যারিয়ারের চতুর্থ ফিফটি হাঁকান লিটন। অপরপ্রান্তে ৪৮তম ফিফটি পূরণ করতে তামিম খেলেন ৬০ বল। চারদিকে বাহারি শট খেলে তামিম ইকবাল শতক পূর্ণ করেন ৯৮ বলে। এটি তার ক্যারিয়ারের ত্রয়োদশ শতক।

জিম্বাবুয়ের বোলারদের ওপর তাণ্ডব চালিয়ে ১১৪ বলে ক্যারিয়ারের তৃতীয় শতক তুলে নেন লিটন দাস। এর মধ্য দিয়ে ২২তম টাইগার ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। দেড়শ পূরণ করতে ১৩৫ বল খেলেন এ ওপেনার।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

প্রোটিয়া স্বপ্ন ঘরের মাঠে প্রথম বিশ্বকাপ শিরোপা, কোন দেশে কতটি ম্যাচ

প্রোটিয়া স্বপ্ন ঘরের মাঠে প্রথম বিশ্বকাপ শিরোপা, কোন দেশে কতটি ম্যাচ
বাংলাদেশের হয়ে এ ম্যাচেই সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন লিটন দাস। আগের ম্যাচেই বাংলাদেশের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ ১৫৮ রানের ইনিংস খেলেছিলেন তামিম। তার সামনেই এই রেকর্ডটি ভাঙলেন লিটন। সাজঘরে ফেরার আগে ১৪৩ বলে ১৭৬ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। ধ্বংসাত্মক এ ইনিংসে ছিল ১৬টি চার ও ৮টি ছক্কার মার। 

লিটনের বিদায়ে ভাঙে দুজনের ২৯২ রানের জুটি যা টাইগার ইতিহাসে সর্বোচ্চ। এর আগে বাংলাদেশের হয়ে যেকোনো উইকেট জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড ছিল সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদের। ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে পঞ্চম উইকেটে ২২৪ রানের জুটি গড়েছিলেন তারা। প্রতিপক্ষ ছিল নিউজিল্যান্ড। এছাড়া উদ্বোধনী জুটিতে লিটন-তামিম ভেঙেছেন ২১ বছর আগে গড়া শাহরিয়ার হোসেন বিদ্যুৎ ও মেহরাব হোসেন অপির ১৭০ রানের রেকর্ড। সে রেকর্ডটিও ছিলো এই জিম্বাবুয়ের বিপক্ষেই, ঢাকায়।

লিটনের বিদায়ে নামা মাহমুদউল্লাহ রিয়াদ বেশিক্ষণ টিকতে পারেননি। ৪ বলে ৩ করে ফেরেন তিনি। এ ম্যাচে অভিষেক হওয়া আফিফ হোসেন ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে করেন ৭ রান। অপরপ্রান্তে তামিম অপরাজিত থাকেন ১২৮ রানে। লিটন তামিমের জুটি শুধু দেশের রেকর্ডই ভাঙেনি। ক্রিকেট ইতিহাসে প্রথম উইকেট জুটিতে এটি তৃতীয় সর্বোচ্চ। প্রথম স্থানে আছে শচীন টেন্ডুলকার ও রাহুল দ্রাবিড়ের ৩৩১ রান। 

ইনিউজ ৭১/টি.টি. রাকিব

সর্বশেষ সংবাদ

জাতীয় স্টার্টআপ প্ল্যাটফর্ম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জাতীয় স্টার্টআপ প্ল্যাটফর্ম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জাতীয় টিকাদান কর্মসূচিতে যুক্ত হচ্ছে শিশুদের টাইফয়েড প্রতিরোধী নতুন টিকা

জাতীয় টিকাদান কর্মসূচিতে যুক্ত হচ্ছে শিশুদের টাইফয়েড প্রতিরোধী নতুন টিকা

বিশ্বজুড়ে নজর আর্জেন্টিনা ইংল্যান্ড দ্বৈরথে, রেড অ্যালার্ট জারি

বিশ্বজুড়ে নজর আর্জেন্টিনা ইংল্যান্ড দ্বৈরথে, রেড অ্যালার্ট জারি

জনগণের স্বার্থ রক্ষায় ধীরগতির সংস্কারে সম্মত আইএমএফ ও সরকার

জনগণের স্বার্থ রক্ষায় ধীরগতির সংস্কারে সম্মত আইএমএফ ও সরকার

সংবিধান সংশোধনে বারো সদস্যের বিশেষ কমিটি গঠন

সংবিধান সংশোধনে বারো সদস্যের বিশেষ কমিটি গঠন

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতায় আটকাল পর্যটক এক্সপ্রেস, ভোগান্তিতে যাত্রীরা

জলাবদ্ধতায় আটকাল পর্যটক এক্সপ্রেস, ভোগান্তিতে যাত্রীরা

শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক ঘাটতি নেই, বললেন প্রতিমন্ত্রী

শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক ঘাটতি নেই, বললেন প্রতিমন্ত্রী

শোকযাত্রা শেষে মাশহাদে সমাহিত হচ্ছেন ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা

শোকযাত্রা শেষে মাশহাদে সমাহিত হচ্ছেন ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা

রেফারিং বিতর্কে থানায় অভিযোগ, ক্ষতিপূরণ চাইলেন নোয়াখালীর তরুণ

রেফারিং বিতর্কে থানায় অভিযোগ, ক্ষতিপূরণ চাইলেন নোয়াখালীর তরুণ

শিশু ইরা হত্যা মামলায় বাবু শেখের মৃত্যুদণ্ডাদেশ

শিশু ইরা হত্যা মামলায় বাবু শেখের মৃত্যুদণ্ডাদেশ

এ সম্পর্কিত আরও পড়ুন

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশকে বাদ দিলো-আইসিসি

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশকে বাদ দিলো-আইসিসি

আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে নতুন করে আলোচনার সূত্রপাত হয়েছে। জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, বাংলাদেশ কোনো কারণে অংশ নিতে না পারলে বিকল্প দল হিসেবে প্রস্তুত রাখা হয়েছে স্কটল্যান্ডকে। বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়ার পর থেকেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে কৌতূহল ও নানা প্রশ্ন দেখা দিয়েছে। ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) জরুরি পরিকল্পনার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একজন খেলোয়াড়ের নিরাপত্তায় ব্যর্থ হলে পুরো দল কিভাবে সামলাবে ভারত

একজন খেলোয়াড়ের নিরাপত্তায় ব্যর্থ হলে পুরো দল কিভাবে সামলাবে ভারত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়াকে কেন্দ্র করে ভারতের ক্রিকেট প্রশাসন ও রাজনৈতিক মহলে তীব্র সমালোচনা উঠেছে। ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শশী থারুর প্রশ্ন তুলেছেন, “আমরা কাকে শাস্তি দিচ্ছি—একটি দেশকে, একজন ব্যক্তিকে নাকি তার ধর্মকে?” বিসিসিআইয়ের সিদ্ধান্তকে ক্রীড়াঙ্গনে রাজনীতির মিশ্রণ হিসেবে দেখার বিরোধিতা করেছেন ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী অলরাউন্ডার মদন লাল। তিনি মনে করেন, খেলোয়াড় নির্বাচনের ক্ষেত্রে

বিতর্ক ছাপিয়ে শুরু বিপিএল দ্বাদশ আসর, মাঠে নেই ট্রফি

বিতর্ক ছাপিয়ে শুরু বিপিএল দ্বাদশ আসর, মাঠে নেই ট্রফি

নানা বিতর্ক, সমালোচনা ও অনিশ্চয়তার মধ্য দিয়েই শুক্রবার (২৬ ডিসেম্বর) পর্দা উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের। টুর্নামেন্ট শুরুর একদিন আগে চট্টগ্রাম রয়্যালসের মালিকানা নিয়ে জটিলতা তৈরি হলে পুরো আয়োজন ঘিরে নতুন করে প্রশ্ন ওঠে। পরে ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেই। নেতিবাচক আলোচনায় উঠে আসে নবাগত দল নোয়াখালী এক্সপ্রেসও। অব্যবস্থাপনার অভিযোগ তুলে দলটির অনুশীলন ছেড়ে যান কোচ

বিপিএলের দায়িত্ব পেলেন বুলবুল

বিপিএলের দায়িত্ব পেলেন বুলবুল

সদ্য শেষ হওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদের নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছে আমিনুল ইসলাম বুলবুল। এ ছাড়াও সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফারুক আহমেদ ও সাখাওয়াত হোসেন। নতুন পরিচালনা পরিষদের প্রথম বোর্ড সভা বসেছিল আজ। মঙ্গলবার (৭ অক্টোবর) নতুন পরিচালনা পরিষদের প্রথম বোর্ড সভায় আসন্ন বিপিএল আয়োজনের দায়িত্ব পেয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। এ ছাড়াও ক্রিকেট অপারেশন্সের দায়িত্ব পেয়েছেন নাজমুল আবেদীন ফাহিম। এর

যারা নির্বাচিত হলেন বিসিবির নতুন পরিচালনা পর্ষদে

যারা নির্বাচিত হলেন বিসিবির নতুন পরিচালনা পর্ষদে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল আলোচিত পরিচালনা পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ শেষে প্রকাশিত হয়েছে আনুষ্ঠানিক ফলাফল। সোমবার অনুষ্ঠিত এই নির্বাচনের মাধ্যমে বোর্ড পেয়েছে ২৫ জন পরিচালক। এখন অপেক্ষা সভাপতি ও দুই সহসভাপতি নির্বাচনের ফলাফলের। তবে এর আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি তথাকথিত ফলাফল, যা নিয়ে ক্রীড়াঙ্গনে চলছে নানা আলোচনা। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত