
অবশেষে এলো স্বস্তির খবর। বৃষ্টি বন্ধ হওয়ায় বাংলাদেশ আর জিম্বাবুয়ের মধ্যকার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেটি আবারও মাঠে গড়াতে যাচ্ছে। ম্যাচ ফের শুরু হবে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে। তবে বৃষ্টিতে অনেকটা সময় খেলা বন্ধ থাকায় ওভার কমিয়ে দেয়া হয়েছে। এখন ম্যাচটি হবে ৪৩ ওভারের। বাংলাদেশ ৩৩.২ ওভার ব্যাটিং করেছে, অর্থাৎ আর ১০ ওভারের মতো ব্যাটিংয়ের সুযোগ পাবে।

বাংলাদেশ: ২০৫/০। ওভার: ৩৫, লিটন দাস: ১১৪, তামিম: ৮৮