জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য মাহমুদউল্লাহ রিয়াদকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে নতুন মুখ স্পিনার নাসুম আহমেদ।
গত ১৫ ফেব্রুয়ারি প্রায় এক মাসের সফরে বাংলাদেশে আসে জিম্বাবুয়ে ক্রিকেট দল। ১৮ ও ১৯ ফেব্রুয়ারি ঢাকায় একটি অনুশীলন ম্যাচ খেলে। এরপর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে একমাত্র টেস্টে বাংলাদেশের কাছে হেরে যায় জিম্বাবুয়ে।
পরে তিনটি ওয়ানডে খেলতে সিলেটে যায় দুই দল। প্রথম দুই ওয়ানডে জিতে সিরিজ নিজেদের করে নেয় বাংলাদেশ। আগামীকাল অনুষ্ঠিত হবে শেষ ওয়ানডে। আগামী ৯ ও ১১ মার্চ মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম অনুষ্ঠিত হবে দুটি টি-টোয়েন্টি ম্যাচ। ম্যাচ দুটি হবে দিবারাত্রির।