বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬২০ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ক্রিকেট

টেস্ট দলে বড় পরিবর্তন হচ্ছে,থাকবে না অধিকাংশ সিনিয়ররা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২০, ২০:৩৯

শেয়ার করুনঃ
টেস্ট দলে বড় পরিবর্তন হচ্ছে,থাকবে না অধিকাংশ সিনিয়ররা
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। মাঠে দুর্দান্ত ক্রিকেট খেলেছেন আকবর আলী, পারভেজ হোসেন ইমন, শাহাদাত হোসেন, শরীফুল ইসলাম, রাকিবুল হাসানরা।তাদের নৈপুণ্যের দ্যুতিতে শুধু মাঠই আলোকিত হয়নি, ক্রিকেট বিশ্বে সৃষ্টি হয়েছে আলোড়ন। বাংলাদেশের নতুন প্রজন্মর প্রশংসায় পঞ্চমুখ গোটা ক্রিকেট দুনিয়া।কিন্তু বিপরীত অবস্থা জাতীয় দলের। ভারতের পর পাকিস্তান সফরে গিয়েও খাবি খাচ্ছে টাইগাররা। লাহোরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর এখন টেস্ট সিরিজেও নাস্তানাবুদ হওয়ার পথে সফরকারিরা। রাওয়ালপিন্ডির নির্জীব ব্যাটিং সহায়ক উইকেটে শ্রীহীন ব্যাটিং আর নির্বিষ বোলিংয়ে মুমিনুল বাহিনী হেরেছে ইনিংস ও ৪৪ রানে।

ক্রিকেটের অভিজাত ও কুলীন ফরমেট টেস্টে বারবার এমন অনুজ্জ্বল পারফরম্যান্স ও করুণ পরিণতি প্রশ্নবিদ্ধ করছে সত্যিকার টেস্ট খেলার সামর্থ্যকে। সমালোচকরা নড়েচড়ে বসেছেন। ‘বাংলাদেশ টেস্ট খেলতে পারে না, পারলেও হঠাৎ ভালো খেলে’-এই পুরোনো অপবাদ নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠেছে।সেটা শুধুই অপবাদ-তা প্রমাণের দায়িত্ব যাদের; সেই তামিম ইকবাল, মুমিনুল হক, মাহমুদউল্লাহরা রিয়াদরা ম্যাচের পর ম্যাচ ব্যর্থ হয়ে বরং সমালোচকদের মুখ খোলার সুযোগ করে দিচ্ছেন।এদিকে জাতীয় দলের করুণ পারফরম্যান্সে যারপরনাই হতাশ গোটা দেশ। হতাশ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও। তিনিও এবার ‘হার্ডলাইন’-এ যাওয়ার ঘোষণা দিয়েছেন।

গতকাল সোমবার বিকেলে বিসিবিতে সাংবাদিকদের সাথে আলাপে নাজমুুল হাসান পাপন টেস্ট দলের ব্যর্থতা প্রসঙ্গে ইনিউজ৭১ কে বলেন, ‘এটা নিয়ে অবশ্যই বসে থাকব না। কাজ তো করতেই হবে। শ্রীলঙ্কা সফর দেখেন, ত্রিদেশীয় সিরিজ, আফগানিস্তান টেস্ট, ভারতে টেস্ট সিরিজ, পাকিস্তান একই কথা। যত দিন যাচ্ছে, উন্নতির কোনো আভাস দেখছি না। এটা আমাদের ভাবনায় আছে।’পাপন যোগ করেন, ‘আমি এগুলো থেকে একটু সরে আসতে চেয়েছিলাম, আপনাদের বারবার বলেছি। গত দুই বছর ধরে বলছি, আমি আগের মতো সম্পৃক্ত না। ওদের এতো দিনে শিখে যাওয়ার কথা। এখন মনে হচ্ছে না, এখন সব কিছুতেই সম্পৃক্ত হতে হবে এবং কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে।’

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

আরও

সাকিবকে বাদ দেওয়া রাজনৈতিক নয়: নতুন সভাপতি

সাকিবকে বাদ দেওয়া রাজনৈতিক নয়: নতুন সভাপতি
একই কথা উচ্চারিত হলো প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর মুখেও। আজ (মঙ্গলবার) সকালে ইনিউজ৭১ এর সঙ্গে আলাপে নান্নু জানান, টেস্ট দল নিয়ে নতুন করে চিন্তাভাবনা শুরু করেছেন তারা।প্রধান নির্বাচক জানান, ‘আগামী বৃহস্পতিবার আমরা বসবো। সেখানেই জিম্বাবুয়ের সাথে হোম সিরিজের দল নিয়ে কথা বলব।’নান্নুর কথায় পরিষ্কার ইঙ্গিত, টেস্ট দলে কিছু পরিবর্তন আসবে। সিনিয়র খেলোয়াড়দের একাধিক বাদ পড়তে পারেন। সরাসরি কারও নাম না বললেও প্রধান নির্বাচকের কণ্ঠে রীতিমত বিরক্তি। তবে আভাস ইঙ্গিতে বোঝা গেছে, সেই বিরক্তির কেন্দ্রবিন্দু হচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

দলের সবচেয়ে সিনিয়র ক্রিকেটার হয়েও দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং করেছেন রাওয়ালপিন্ডি। প্রথম ইনিংসে ২৫ রানে সেট হয়ে আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে নাসিম শাহর হ্যাটট্রিক বলটি না ঠেকিয়ে শট খেলতে যান, ক্যাচ দেন স্লিপে। তার এই দৃষ্টিকটু আউট নিয়ে সমালোচনা হচ্ছে ভীষণ।কাজেই ধরে নেয়া যায়, জিম্বাবুয়ের বিপক্ষে এক ম্যাচের হোম টেস্টে রিয়াদের থাকার সম্ভাবনা খুব কম। রিয়াদ একা নন, দলে একাধিক নবীন সম্ভাবনাময় ক্রিকেটারের অন্তর্ভূক্তির চিন্তাভাবনা চলছে।এদিকে, ১২ ফেব্রুয়ারি বিকালে রাজধানীতে পৌঁছেও বিশ্রাম পাবেন না জাতীয় দলের ক্রিকেটাররা। প্রধান নির্বাচকদের দেয়া তথ্য অনুযায়ী, ১৭ ফেব্রুয়ারি থেকে পাঁচদিনের অনুশীলন ক্যাম্প শুরু হবে। ২২ ফেব্রুয়ারি থেকে শেরে বাংলায় জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট শুরু।

ক্রিকেট
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

সর্বশেষ সংবাদ

মুক্তিযুদ্ধ অস্বীকারকারীদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু

মুক্তিযুদ্ধ অস্বীকারকারীদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু

দৌলতদিয়ায় 'হাম' রোগ সচেতনতায় উঠান বৈঠক অনুষ্ঠিত

দৌলতদিয়ায় 'হাম' রোগ সচেতনতায় উঠান বৈঠক অনুষ্ঠিত

ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড!

ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড!

ঝিনাইদহে অবৈধ গাইড বাণিজ্য নিয়ে তুলকালাম, অর্ধকোটিতে রফা ব্যাংকে জমা ২৪ লাখ!

ঝিনাইদহে অবৈধ গাইড বাণিজ্য নিয়ে তুলকালাম, অর্ধকোটিতে রফা ব্যাংকে জমা ২৪ লাখ!

হরমুজ অনুমতি পেলেও বাতিল বাংলাদেশের পাঁচ জ্বালানি চালান

হরমুজ অনুমতি পেলেও বাতিল বাংলাদেশের পাঁচ জ্বালানি চালান

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

জনপ্রিয় সংবাদ

নাফ নদ থেকে ৩ নৌকাসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

নাফ নদ থেকে ৩ নৌকাসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

তেলের কৃত্রিম সংকট ও চোরাচালান রোধে ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

তেলের কৃত্রিম সংকট ও চোরাচালান রোধে ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

কিন্ডারগার্ডেন বৃত্তি পরীক্ষায় প্রথম হয়েছে মেধাবী শিক্ষার্থী জান্নাত

কিন্ডারগার্ডেন বৃত্তি পরীক্ষায় প্রথম হয়েছে মেধাবী শিক্ষার্থী জান্নাত

রাজাপুরে ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ, ভোগান্তিতে যাত্রীরা

রাজাপুরে ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ, ভোগান্তিতে যাত্রীরা

নবাবগঞ্জে উচ্ছেদ অভিযান: ২.২৪ একর বনভূমি উদ্ধার ও চারা রোপণ

নবাবগঞ্জে উচ্ছেদ অভিযান: ২.২৪ একর বনভূমি উদ্ধার ও চারা রোপণ

এ সম্পর্কিত আরও পড়ুন

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশকে বাদ দিলো-আইসিসি

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশকে বাদ দিলো-আইসিসি

আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে নতুন করে আলোচনার সূত্রপাত হয়েছে। জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, বাংলাদেশ কোনো কারণে অংশ নিতে না পারলে বিকল্প দল হিসেবে প্রস্তুত রাখা হয়েছে স্কটল্যান্ডকে। বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়ার পর থেকেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে কৌতূহল ও নানা প্রশ্ন দেখা দিয়েছে। ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) জরুরি পরিকল্পনার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একজন খেলোয়াড়ের নিরাপত্তায় ব্যর্থ হলে পুরো দল কিভাবে সামলাবে ভারত

একজন খেলোয়াড়ের নিরাপত্তায় ব্যর্থ হলে পুরো দল কিভাবে সামলাবে ভারত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়াকে কেন্দ্র করে ভারতের ক্রিকেট প্রশাসন ও রাজনৈতিক মহলে তীব্র সমালোচনা উঠেছে। ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শশী থারুর প্রশ্ন তুলেছেন, “আমরা কাকে শাস্তি দিচ্ছি—একটি দেশকে, একজন ব্যক্তিকে নাকি তার ধর্মকে?” বিসিসিআইয়ের সিদ্ধান্তকে ক্রীড়াঙ্গনে রাজনীতির মিশ্রণ হিসেবে দেখার বিরোধিতা করেছেন ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী অলরাউন্ডার মদন লাল। তিনি মনে করেন, খেলোয়াড় নির্বাচনের ক্ষেত্রে

বিতর্ক ছাপিয়ে শুরু বিপিএল দ্বাদশ আসর, মাঠে নেই ট্রফি

বিতর্ক ছাপিয়ে শুরু বিপিএল দ্বাদশ আসর, মাঠে নেই ট্রফি

নানা বিতর্ক, সমালোচনা ও অনিশ্চয়তার মধ্য দিয়েই শুক্রবার (২৬ ডিসেম্বর) পর্দা উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের। টুর্নামেন্ট শুরুর একদিন আগে চট্টগ্রাম রয়্যালসের মালিকানা নিয়ে জটিলতা তৈরি হলে পুরো আয়োজন ঘিরে নতুন করে প্রশ্ন ওঠে। পরে ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেই। নেতিবাচক আলোচনায় উঠে আসে নবাগত দল নোয়াখালী এক্সপ্রেসও। অব্যবস্থাপনার অভিযোগ তুলে দলটির অনুশীলন ছেড়ে যান কোচ

বিপিএলের দায়িত্ব পেলেন বুলবুল

বিপিএলের দায়িত্ব পেলেন বুলবুল

সদ্য শেষ হওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদের নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছে আমিনুল ইসলাম বুলবুল। এ ছাড়াও সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফারুক আহমেদ ও সাখাওয়াত হোসেন। নতুন পরিচালনা পরিষদের প্রথম বোর্ড সভা বসেছিল আজ। মঙ্গলবার (৭ অক্টোবর) নতুন পরিচালনা পরিষদের প্রথম বোর্ড সভায় আসন্ন বিপিএল আয়োজনের দায়িত্ব পেয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। এ ছাড়াও ক্রিকেট অপারেশন্সের দায়িত্ব পেয়েছেন নাজমুল আবেদীন ফাহিম। এর

যারা নির্বাচিত হলেন বিসিবির নতুন পরিচালনা পর্ষদে

যারা নির্বাচিত হলেন বিসিবির নতুন পরিচালনা পর্ষদে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল আলোচিত পরিচালনা পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ শেষে প্রকাশিত হয়েছে আনুষ্ঠানিক ফলাফল। সোমবার অনুষ্ঠিত এই নির্বাচনের মাধ্যমে বোর্ড পেয়েছে ২৫ জন পরিচালক। এখন অপেক্ষা সভাপতি ও দুই সহসভাপতি নির্বাচনের ফলাফলের। তবে এর আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি তথাকথিত ফলাফল, যা নিয়ে ক্রীড়াঙ্গনে চলছে নানা আলোচনা। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত