বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬১৫ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ক্রিকেট

বিবর্ণ থেকে আজ দিন শুরু করবে বাংলাদেশ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০১৯, ১৭:৪০

শেয়ার করুনঃ
বিবর্ণ থেকে আজ দিন শুরু করবে বাংলাদেশ

প্রথমবারের মত গোলাপি বলে খেলতে নেমে ইন্দোর টেস্টের পুনরাবৃত্তি ঘটিয়েছে বাংলাদেশ। ভারতীয় পেসারদের তোপের মুখে প্রথম ইনিংসের প্রথমদিনেই ক্রিজে দাঁড়াতে পারেনি মুমিনুলরা।  টপ ও মিডল অর্ডার তিন ব্যাটসম্যানের শূন্য রানে ফেরার মধ্যদিয়ে মাত্র ১০৬ রানেই গুটিয়ে যায় সফরকারীরা। গোলাপি বল আর দিবারাত্রির ম্যাচ নিয়ে যে শঙ্কায় ভুগছিলেন টাইগাররা, তা যেন এদিন চেপে বসেছিল তাদের কাঁধে। জবাবে ব্যাট করতে নেমে সেই গোলাপি বলেই দিন পার করেছে কোহলিরা। প্রথম দিনে তাদের সংগ্রহ ৩ উইকেটে ১৭৪। যেখানে ৬৮ রানে এগিয়ে থেকে দ্বিতীয় দিনে আজ মাঠে নামবে স্বাগতিকরা।

ফলে, প্রথম টেস্টের ন্যায় এ ম্যাচেও বিবর্ণ থেকে কোহলিদের বিপক্ষে আজ মাঠে নামবে মুশফিকরা।  অধিনায়ক বিরাট কোহলি ৫৯ ও আজিঙ্কা রাহানে ২৩ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিন শুরু করবেন। ইন্দোর টেসে প্রথম ইনিংসে অনুজ্জ্বল ছিলেন বিরাট কোহলি (০)। দ্বিতীয় ইনিংসে সুযোগ থাকলেও নামতেই হয়নি তাকে। প্রথম ম্যাচে ২৪৩ রান করলেও গোলাপি বলের যুগের প্রথম ইনিংসে ১৪ রান করেন মায়াঙ্কা আগারওয়াল। ক্রিজে থাকায় কোহলি ও রাহানেকে দ্রুত ফেরাতে না পারলে ইন্দোর টেস্টের ফল দেখতে হতে পারে মুমিনুল-মাহমুদুল্লাহদের। 

এদিকে, ইন্দোর টেস্টে আলো ছড়াতে পারলেও, গোলাপি অধ্যায়ে এখনো জ্বলে উঠতে পারেননি আবু জায়েদ রাহী। অবশ্য সুযোগ তৈরি হয়েছিল। ব্যক্তিগত ১৪ রানের মাথায় রাহীর বলে বাউন্ডারি হাকাতে গিয়ে আল-আমিনের হাতে ক্যাচ তুলে দেন রোহিত শর্মা। কিন্তু, সহজ সে ক্যাচ ছেড়ে দেন আল-আমিন। যদিও, বেশিদূর যেতে পারেননি রোহিত। ইবাদাত হোসেনের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে ২১ রানে সাজঘরে ফেরেন ভারতীয় ওপেনার। 

আরও

যারা নির্বাচিত হলেন বিসিবির নতুন পরিচালনা পর্ষদে

যারা নির্বাচিত হলেন বিসিবির নতুন পরিচালনা পর্ষদে

এদিন, গোলপি যুগে বাংলাদেশের হয়ে প্রথম উইকেট তুলে নেন আল-আমিন। মায়াঙ্কা আগারওয়ালকে ফেরান তিনি। আর পুজারা ও রোহিতকে ফিরিয়ে ২ উইকেট ঝুড়িতে জমা করেন ইবাদাত হোসেন। কলকাতার ইডেনে বাংলাদেশে সময় দুপুর দেড়টায় দ্বিতীয় দিন শনিবার (২৩ নভেম্বর) মাঠে নামবে উভয় দল। এর আগে ইন্দোর টেস্টের মতোই শুক্রবার (২২ নভেম্বর) ঐতিহাসিক ইডেনে টস জিতে আবারও আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন মুমিনুল হক। বাংলাদেশ অধিনায়কের এ সিদ্ধান্ত ভুল প্রমাণিত হতে বেশি সময় লাগেনি। ১৭ রানের মধ্যেই টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে হারায় বাংলাদেশ। শুরুর এই ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেনি সফরকারীরা। 

প্রথমবারের মতো ইডেন গার্ডেনসে ও গোলাপি বলে খেলতে নামা টাইগারদের প্রথম ইনিংস স্থায়ী হয় মাত্র ৩০ ওভার তিন বল। যাতে মাত্র ১০৬ রানেই অলআউট হয় মুমিনুল হকরা। যেখানে শূন্য রানেই সাজঘরে ফিরেছেন মুমিনুল, মিঠুন, মুশফিকসহ চারজন। বাংলাদেশের ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ রানই ছিল ২৯। যা আসে ওপেনার সাদমান ইসলাম অনিকের ব্যাট থেকে। একপর্যায়ে ৬০ রানে ছয় উইকেট পড়ে যাওয়ার পর ভালো খেলছিলেন লিটন দাসও। তবে মোহাম্মদ শামির বলে মাথায় আঘাত পেয়ে অবসর নেয়ার পরে ম্যাচ থেকেও ছিটকে যান তিনি। মাঠ ছাড়ার আগে করেন ২৪ রান। তার বদলি হিসাবে নামা মেহেদী হাসান মিরাজ করেন ৮ রান। 

ক্রিকেট
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আর তৃতীয় সর্বোচ্চ ১৯ রান আসে ইশান্তের শিকার হওয়া নাইম হাসানের ব্যাট থেকে। এই তরুণও শামির বলে আঘাত পেয়েছিলেন। তিনিও আর পরে মাঠে নামতে পারেননি। তার বদলি হিসাবে খেলছেন তাইজুল ইসলাম। ভারতের বোলারদের মধ্যে এদিন ত্রাস ছড়ান পেসাররাই। যাতে জাদেজার একটি মাত্র ওভার ছাড়া হাত ঘোরাতেই হয়নি অশ্বিনের। ফলে টাইগারদের দশটি উইকেটের সবকটিই ভাগাভাগি করে নেন ভারতীয় পেস ত্রয়ী ইশান্ত শর্মা, উমেশ জাদব ও মোহাম্মদ শামি। এরমধ্যে সবচেয়ে বেশি ত্রাস সৃষ্টি করে ক্যারিয়ারে ষষ্টবারের মতো পাঁচ উইকেট শিকার করেন ইশান্ত। বাকি পাঁচ উইকেটের মধ্যে উমেশ তিনটি ও শামি দুটি করে ভাগ করে নেন। 

ইনিউজ ৭১/এম.আর

আরও

সাকিবকে বাদ দেওয়া রাজনৈতিক নয়: নতুন সভাপতি

সাকিবকে বাদ দেওয়া রাজনৈতিক নয়: নতুন সভাপতি

সর্বশেষ সংবাদ

বাংলাদেশে বিলিয়ন ডলারের বিনিয়োগে আগ্রহী মার্কিন প্রযুক্তি কোম্পানি

বাংলাদেশে বিলিয়ন ডলারের বিনিয়োগে আগ্রহী মার্কিন প্রযুক্তি কোম্পানি

বাংলাদেশিদের জন্য চার বছর পর খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

বাংলাদেশিদের জন্য চার বছর পর খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে যুক্তরাষ্ট্রে শূন্য শুল্কের সুবিধা

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে যুক্তরাষ্ট্রে শূন্য শুল্কের সুবিধা

টানা তিন দফায় কমল সোনা, ভরিতে ছাড় ৬০৬৫ টাকা

টানা তিন দফায় কমল সোনা, ভরিতে ছাড় ৬০৬৫ টাকা

মিয়ানমারে জান্তার বিমান হামলা, নিহত অন্তত ৩৩ জন

মিয়ানমারে জান্তার বিমান হামলা, নিহত অন্তত ৩৩ জন

জনপ্রিয় সংবাদ

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোয়ালন্দের গুণী শিক্ষক সুলতান উদ্দিন আহমেদের ইন্তেকাল, দাফন সম্পন্ন

গোয়ালন্দের গুণী শিক্ষক সুলতান উদ্দিন আহমেদের ইন্তেকাল, দাফন সম্পন্ন

শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত অভিযানে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত অভিযানে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

বিজিবি-গণমাধ্যম বন্ধুত্ব জোরদারে জয়পুরহাটে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

বিজিবি-গণমাধ্যম বন্ধুত্ব জোরদারে জয়পুরহাটে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

এ সম্পর্কিত আরও পড়ুন

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশকে বাদ দিলো-আইসিসি

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশকে বাদ দিলো-আইসিসি

আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে নতুন করে আলোচনার সূত্রপাত হয়েছে। জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, বাংলাদেশ কোনো কারণে অংশ নিতে না পারলে বিকল্প দল হিসেবে প্রস্তুত রাখা হয়েছে স্কটল্যান্ডকে। বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়ার পর থেকেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে কৌতূহল ও নানা প্রশ্ন দেখা দিয়েছে। ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) জরুরি পরিকল্পনার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একজন খেলোয়াড়ের নিরাপত্তায় ব্যর্থ হলে পুরো দল কিভাবে সামলাবে ভারত

একজন খেলোয়াড়ের নিরাপত্তায় ব্যর্থ হলে পুরো দল কিভাবে সামলাবে ভারত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়াকে কেন্দ্র করে ভারতের ক্রিকেট প্রশাসন ও রাজনৈতিক মহলে তীব্র সমালোচনা উঠেছে। ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শশী থারুর প্রশ্ন তুলেছেন, “আমরা কাকে শাস্তি দিচ্ছি—একটি দেশকে, একজন ব্যক্তিকে নাকি তার ধর্মকে?” বিসিসিআইয়ের সিদ্ধান্তকে ক্রীড়াঙ্গনে রাজনীতির মিশ্রণ হিসেবে দেখার বিরোধিতা করেছেন ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী অলরাউন্ডার মদন লাল। তিনি মনে করেন, খেলোয়াড় নির্বাচনের ক্ষেত্রে

বিতর্ক ছাপিয়ে শুরু বিপিএল দ্বাদশ আসর, মাঠে নেই ট্রফি

বিতর্ক ছাপিয়ে শুরু বিপিএল দ্বাদশ আসর, মাঠে নেই ট্রফি

নানা বিতর্ক, সমালোচনা ও অনিশ্চয়তার মধ্য দিয়েই শুক্রবার (২৬ ডিসেম্বর) পর্দা উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের। টুর্নামেন্ট শুরুর একদিন আগে চট্টগ্রাম রয়্যালসের মালিকানা নিয়ে জটিলতা তৈরি হলে পুরো আয়োজন ঘিরে নতুন করে প্রশ্ন ওঠে। পরে ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেই। নেতিবাচক আলোচনায় উঠে আসে নবাগত দল নোয়াখালী এক্সপ্রেসও। অব্যবস্থাপনার অভিযোগ তুলে দলটির অনুশীলন ছেড়ে যান কোচ

বিপিএলের দায়িত্ব পেলেন বুলবুল

বিপিএলের দায়িত্ব পেলেন বুলবুল

সদ্য শেষ হওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদের নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছে আমিনুল ইসলাম বুলবুল। এ ছাড়াও সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফারুক আহমেদ ও সাখাওয়াত হোসেন। নতুন পরিচালনা পরিষদের প্রথম বোর্ড সভা বসেছিল আজ। মঙ্গলবার (৭ অক্টোবর) নতুন পরিচালনা পরিষদের প্রথম বোর্ড সভায় আসন্ন বিপিএল আয়োজনের দায়িত্ব পেয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। এ ছাড়াও ক্রিকেট অপারেশন্সের দায়িত্ব পেয়েছেন নাজমুল আবেদীন ফাহিম। এর

যারা নির্বাচিত হলেন বিসিবির নতুন পরিচালনা পর্ষদে

যারা নির্বাচিত হলেন বিসিবির নতুন পরিচালনা পর্ষদে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল আলোচিত পরিচালনা পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ শেষে প্রকাশিত হয়েছে আনুষ্ঠানিক ফলাফল। সোমবার অনুষ্ঠিত এই নির্বাচনের মাধ্যমে বোর্ড পেয়েছে ২৫ জন পরিচালক। এখন অপেক্ষা সভাপতি ও দুই সহসভাপতি নির্বাচনের ফলাফলের। তবে এর আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি তথাকথিত ফলাফল, যা নিয়ে ক্রীড়াঙ্গনে চলছে নানা আলোচনা। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত