
প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১৭:৫৩

প্রধানমন্ত্রীর ঘোষিত ভিশন বাস্তবায়নের জন্য বর্তমান বাজেটকে অপর্যাপ্ত বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, কৃষি খাতে আগের তুলনায় বরাদ্দ বাড়ানো হলেও তা দেশের প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয়। কৃষিকে আরও শক্তিশালী করতে জাতীয় আয়ের (জিডিপি) তুলনায় কৃষি খাতে বরাদ্দ ৫-৬ শতাংশ থেকে বাড়িয়ে ৭-৮ শতাংশে উন্নীত করা প্রয়োজন।
