প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১৭:৪১

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ধোপাকান্দি ইউনিয়নে এক ব্যতিক্রমী ঘটনার জন্ম দিয়েছে দুই বন্ধুর আন্তরিকতা। একজনকে আম-কাঁঠালের দাওয়াত দেওয়া হলেও সেই দাওয়াতে হাজির হন প্রায় ১০০ জন অতিথি। তবে এতে বিব্রত না হয়ে উল্টো আনন্দে আত্মহারা হয়ে অতিথিদের আপ্যায়ন করেন গৃহকর্তা। ঘটনাটি এলাকায় ‘লঙ্কাকাণ্ড’ নামে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
