
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৩, ২১:১৬

দলীয় শূন্য রানে তানজিদ, ৬ রানে শান্তর পর এবার দলীয় ২৩ রানের মাথায় নেই বাংলাদেশের তিন টপ-অর্ডার ব্যাটার। ষষ্ঠ ওভারে এসেছিলেন হারিস রউফ। এ ওভারে জোড়া চার হাঁকিয়ে ম্যাচে ফেরার বার্তা দিয়েছিলেন লিটন দাস। তবে এরপরই হয়েছে উল্টো। প্রথম ৫ বলে ১৩ রান দিয়ে ষষ্ঠ বলেই উইকেট তুলে নিয়েছেন এ পেসার। তাকে খোঁচা দিতে গিয়ে ব্যক্তিগত ৫ রানে ফেরেন অভিজ্ঞ মুশফিক।
৫ ওভারে ১০/২
টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছে বাংলাদেশ। ঘুরে দাঁড়ানোর মিশনে যা কিনা অপ্রত্যাশিতই।
ব্যক্তিগত ও দলীয় রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফেরেন ওপেনার তানজিদ তামিম। ইনিংসের চতুর্থ বলে আফ্রিদির বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন তিনি। এবার তারই পথ অনুসরণ করেছেন টপ-অর্ডার ব্যাটার নাজমুল হোসেন শান্ত। শাহিনের ১৩৫ কি.মি. গতির বলটি সজোরে হাঁকাতে চেয়েছিলেন শান্ত। কিন্তু লং-অনে উসামা মিরের হাতে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ৪ রানে ফেরেন তিনি।
তানজিদের ডাক
কোনো ট্যাগ পাওয়া যায়নি

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফিরেছেন ওপেনার তানজিদ তামিম। ইনিংসের চতুর্থ বলে আফ্রিদির বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন তিনি। এতে রানের খাতা খোলার আগেই প্রথম উইকেট হারিয়েছে লাল-সবুজেরা।
ঘুরে দাঁড়ানোর মিশনে এ ম্যাচে একাদশে এক পরিবর্তন এনেছে লাল-সবুজেরা। শেখ মেহেদির পরিবর্তে একাদশে ফিরেছেন তাওহীদ হৃদয়। অন্যদিকে তিন পরিবর্তন এসেছে দ্য গ্রিন ম্যানদের একাদশে।
বাংলাদেশ একাদশ : লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটকিপার), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মেহেদী হাসান, তাসকিন আহমেদ মোস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম।
পাকিস্তান একাদশ : ফখর জামান, আব্দুল্লাহ শফিক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, আগা সালমান, উসামা মির, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম ও হারিস রউফ।