শনিবার, ৪ এপ্রিল, ২০২৬২১ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ক্রিকেটবাংলাদেশ

বিশ্বকাপ: লজ্জার হার বাংলাদেশের

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৩, ১:১১

শেয়ার করুনঃ
বিশ্বকাপ: লজ্জার হার বাংলাদেশের

বাংলাদেশকে ১৩৭ রানের বিশাল ব্যবধানে হারিয়ে শুরুতে হোচট খাওয়া ইংল্যান্ড এবারের বিশ্বকাপে প্রথম জয় পেয়েছে। প্রথমে ব্যাট করে আগ্রাসী ব্যাটিংয়ে ইংল্যান্ড দিচ্ছিল চারশ ছোয়ার প্রতিশ্রুতি। কিন্তু এ ম্যাচের দুয়েকটি ইতিবাচক দিকের একটি- শেষের ভালো বোলিংয়ে তাদের থামতে হয় ৩৬৪ রানে। পরে বাংলাদেশ অলআউট হয়েছে ২২৭ রানে।  

আফগানিস্তানের বিপক্ষে কী দারুণ বোলিংই না হয়েছিল। এ ম্যাচেও তাই টস জিতে আগে ফিল্ডিংয়েই নেমেছে বাংলাদেশ। তবে একাদশে একজন ব্যাটার অর্থাৎ মাহমুদউল্লাহ রিয়াদকে বসিয়ে নেওয়া হয় মাহেদী হাসানকে। কিন্তু প্রথম উইকেটটা পেতে বাংলাদেশকে অপেক্ষা করতে হয় ১৮তম ওভারের পঞ্চম বল অবধি।  

আরও

বিপিএলের দায়িত্ব পেলেন বুলবুল

বিপিএলের দায়িত্ব পেলেন বুলবুল

মাঝখানে একটি রিভিউ নিয়েছিল বাংলাদেশ, সেটিও বেশ উচ্ছ্বসিত হয়ে। কিন্তু পরে দেখা গেলো বল লেগেছে মালানের জার্সিতে। এরপর থেকে যে মার শুরু করলেন মালান, থামলেনই না। ২০১৪ সালে করা বিরাট কোহলির ইনিংস ছাড়িয়ে ধর্মশালায় ১৬ চার ও ৫ ছক্কায় ১০৭ বলে ১৪০ রান করে মাহেদী হাসানের বলে বোল্ড হন তিনি।

প্রথম উইকেটটা অবশ্য এনে দিয়েছিলেন অধিনায়ক সাকিব আল হাসান। তিনিও বোল্ডই করেছেন। ফ্লিক করতে গিয়ে সাকিবের স্লোয়ারে বোল্ড হন ৫৯ বলে ৫২ রান করে। হাফ সেঞ্চুরি করেন তিনে নামা জো রুটও। বিশ্বকাপে তৃতীয়বারের মতো কোনো দলের তিন টপ-অর্ডার ব্যাটার বাংলাদেশের বিপক্ষে হাফ সেঞ্চুরি ছুন।  

আরও

বরিশালে হবে বিপিএল! বিসিবি সভাপতির ইঙ্গিত

বরিশালে হবে বিপিএল! বিসিবি সভাপতির ইঙ্গিত
বিশ্বকাপ
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

পরের গল্পটা শরিফুল ইসলামের। এমনিতে ইংল্যান্ডের অধিনায়ক জশ বাটলারকে ফিরিয়েছিলেন তিনি। পরে জাগিয়ে তোলেন হ্যাটট্রিক সম্ভাবনাও। টপ এজ হয়ে জো রুট ক্যাচ দেন মুশফিকুর রহিম, ততক্ষণে তিনি করেছেন ৬৮ বলে ৮২ রান। পরের বলেই লিয়াম লিভিংস্টোনকে গোল্ডেন ডাক উপহার দেন শরিফুল। হ্যাটট্রিকটা অবশ্য শেষ অবধি পূরণ করতে পারেননি তিনি।  

বাংলাদেশের বোলাররা পরে অবশ্য ঘুরে দাঁড়ায় দারুণভাবে। কিন্তু ততক্ষণে একটু বেশিই দেরি হয়ে গেছে। আদিল রশিদের ৭ বলে ১১ কিংবা ক্রিস উইকসের ১১ বলে ১৪ রানের ইনিংসে ইংল্যান্ডের রান সাড়ে তিনশ ছাড়িয়েও গেছে অনেকটুকু দূরে।  

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

বাংলাদেশ যখন জবাব দিতে নেমেছে, স্বাভাবিকভাবেই তখন দলের সবচেয়ে বড় আশা বা ভরসা লিটন দাস। ক’দিন ধরে তার ব্যাটে রান নেই, একটু চাপ তাই তার ছিল। অথচ কী আশ্চর্য, লিটনের চেয়েও বেশি চাপে মনে হলো বাকি ব্যাটারদের।  

ইংল্যান্ডের উইকেটের দেখা পেতেও খুব বেশি সময় লাগেনি। মুখোমুখি হওয়া দ্বিতীয় বলেই রিচ টপলিকে খোঁচা দিয়ে তানজিদ হাসান তামিম ক্যাচ দেন দ্বিতীয় স্লিপে, তখন তার রান কেবল এক। এমনিতেই বিপদের শেষ নেই, সেটি আরও বাড়ে পরের বলেই নাজমুল হোসেন শান্ত পয়েন্টে ক্যাচ দিলে।  

হ্যাটট্রিকের সম্ভাবনা জাগে টপলির। সাকিব আল হাসান ওই বলে মুখোমুখি হয়ে কিছুই বুঝে উঠতে পারেননি। ইংলিশ সাংবাদিকরা প্রেসবক্সে বসে বেশ আনন্দই পেলেন তাতে। সাকিব অবশ্য পুরো ইনিংসেই সম্ভবত কিছু বুঝে উঠতে পারেননি।  

৯ বলে ১ রান করে টপলির যেই বলটিতে তিনি আউট হলেন, সেটিতে ব্যাট নামিয়েও কুল পাননি। চারে খেলতে নামা মিরাজও সুবিধা করতে পারেননি। মার্ক  উডের বলে উইকেটের পেছনে বাটলারের হাতে ক্যাচ দেন তিনি। এরপর তাওহীদ হৃদয়ের সঙ্গে মুশফিকুর রহিমের ৪৫ রানের জুটি কেবল ব্যবধানই কমিয়েছে দুই দলের।  

৬৪ বলে ৫১ রান করে টপলির বলে আদিল রশিদের কাছে ক্যাচ দিয়ে মুশফিক আউট হন। শেষ সম্ভাবনা তাওহীদ হৃদয়ও খেলছিলেন ব্যবধান কমানোর জন্য। তার সঙ্গী ছিলেন একাদশে ফেরা মাহেদী হাসান। কিন্তু লিভিংস্টোন বোলিংয়ে এসে প্রথম বলেই ফিরিয়ে দেন হৃদয়কে।  

২ চারে ৬১ বলে ৩৯ রান করে তার ফেরার পর কার্যত শেষ হয়ে যায় সব সম্ভাবনাও। এরপর কেবল অপেক্ষা ছিল বাংলাদেশের হারের মুহূর্তটা আসার। ধর্মশালার মায়াবী প্রকৃতি থেকে বিদায় নিতে নিতে বাংলাদেশ এখন একটাই মন্ত্র জঁপতে পারে- টুর্নামেন্টটা অনেক লম্বা!

সর্বশেষ সংবাদ

বরিশালে খাল থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার

বরিশালে খাল থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার

ফুটবল খেলার মাইকিং: টানা দ্বিতীয় দিনের সংঘর্ষে আহত শতাধিক

ফুটবল খেলার মাইকিং: টানা দ্বিতীয় দিনের সংঘর্ষে আহত শতাধিক

ঈদের আগেই হাতিয়ার যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তনের আভাস

ঈদের আগেই হাতিয়ার যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তনের আভাস

বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রতারণার অভিযোগে হাকিমপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রতারণার অভিযোগে হাকিমপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

দীর্ঘদিন ইউএনও পদ শূন্য থাকায় সরাইলে প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা

দীর্ঘদিন ইউএনও পদ শূন্য থাকায় সরাইলে প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা

জনপ্রিয় সংবাদ

নাফ নদ থেকে ৩ নৌকাসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

নাফ নদ থেকে ৩ নৌকাসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

তেলের কৃত্রিম সংকট ও চোরাচালান রোধে ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

তেলের কৃত্রিম সংকট ও চোরাচালান রোধে ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

কিন্ডারগার্ডেন বৃত্তি পরীক্ষায় প্রথম হয়েছে মেধাবী শিক্ষার্থী জান্নাত

কিন্ডারগার্ডেন বৃত্তি পরীক্ষায় প্রথম হয়েছে মেধাবী শিক্ষার্থী জান্নাত

রাজাপুরে ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ, ভোগান্তিতে যাত্রীরা

রাজাপুরে ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ, ভোগান্তিতে যাত্রীরা

ফেসবুকে স্যাটাস দিয়ে সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

ফেসবুকে স্যাটাস দিয়ে সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

এ সম্পর্কিত আরও পড়ুন

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশকে বাদ দিলো-আইসিসি

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশকে বাদ দিলো-আইসিসি

আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে নতুন করে আলোচনার সূত্রপাত হয়েছে। জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, বাংলাদেশ কোনো কারণে অংশ নিতে না পারলে বিকল্প দল হিসেবে প্রস্তুত রাখা হয়েছে স্কটল্যান্ডকে। বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়ার পর থেকেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে কৌতূহল ও নানা প্রশ্ন দেখা দিয়েছে। ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) জরুরি পরিকল্পনার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একজন খেলোয়াড়ের নিরাপত্তায় ব্যর্থ হলে পুরো দল কিভাবে সামলাবে ভারত

একজন খেলোয়াড়ের নিরাপত্তায় ব্যর্থ হলে পুরো দল কিভাবে সামলাবে ভারত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়াকে কেন্দ্র করে ভারতের ক্রিকেট প্রশাসন ও রাজনৈতিক মহলে তীব্র সমালোচনা উঠেছে। ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শশী থারুর প্রশ্ন তুলেছেন, “আমরা কাকে শাস্তি দিচ্ছি—একটি দেশকে, একজন ব্যক্তিকে নাকি তার ধর্মকে?” বিসিসিআইয়ের সিদ্ধান্তকে ক্রীড়াঙ্গনে রাজনীতির মিশ্রণ হিসেবে দেখার বিরোধিতা করেছেন ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী অলরাউন্ডার মদন লাল। তিনি মনে করেন, খেলোয়াড় নির্বাচনের ক্ষেত্রে

বিতর্ক ছাপিয়ে শুরু বিপিএল দ্বাদশ আসর, মাঠে নেই ট্রফি

বিতর্ক ছাপিয়ে শুরু বিপিএল দ্বাদশ আসর, মাঠে নেই ট্রফি

নানা বিতর্ক, সমালোচনা ও অনিশ্চয়তার মধ্য দিয়েই শুক্রবার (২৬ ডিসেম্বর) পর্দা উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের। টুর্নামেন্ট শুরুর একদিন আগে চট্টগ্রাম রয়্যালসের মালিকানা নিয়ে জটিলতা তৈরি হলে পুরো আয়োজন ঘিরে নতুন করে প্রশ্ন ওঠে। পরে ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেই। নেতিবাচক আলোচনায় উঠে আসে নবাগত দল নোয়াখালী এক্সপ্রেসও। অব্যবস্থাপনার অভিযোগ তুলে দলটির অনুশীলন ছেড়ে যান কোচ

বিপিএলের দায়িত্ব পেলেন বুলবুল

বিপিএলের দায়িত্ব পেলেন বুলবুল

সদ্য শেষ হওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদের নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছে আমিনুল ইসলাম বুলবুল। এ ছাড়াও সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফারুক আহমেদ ও সাখাওয়াত হোসেন। নতুন পরিচালনা পরিষদের প্রথম বোর্ড সভা বসেছিল আজ। মঙ্গলবার (৭ অক্টোবর) নতুন পরিচালনা পরিষদের প্রথম বোর্ড সভায় আসন্ন বিপিএল আয়োজনের দায়িত্ব পেয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। এ ছাড়াও ক্রিকেট অপারেশন্সের দায়িত্ব পেয়েছেন নাজমুল আবেদীন ফাহিম। এর

যারা নির্বাচিত হলেন বিসিবির নতুন পরিচালনা পর্ষদে

যারা নির্বাচিত হলেন বিসিবির নতুন পরিচালনা পর্ষদে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল আলোচিত পরিচালনা পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ শেষে প্রকাশিত হয়েছে আনুষ্ঠানিক ফলাফল। সোমবার অনুষ্ঠিত এই নির্বাচনের মাধ্যমে বোর্ড পেয়েছে ২৫ জন পরিচালক। এখন অপেক্ষা সভাপতি ও দুই সহসভাপতি নির্বাচনের ফলাফলের। তবে এর আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি তথাকথিত ফলাফল, যা নিয়ে ক্রীড়াঙ্গনে চলছে নানা আলোচনা। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত