রবিবার, ১ নভেম্বর, ২০২৬১৭ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ক্রিকেট

প্রথম ওয়ানডেতে মাঠে নামছে বাংলাদেশ, বৃষ্টিতে অপেক্ষা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ জুলাই ২০২২, ১:৩৪

শেয়ার করুনঃ
প্রথম ওয়ানডেতে মাঠে নামছে বাংলাদেশ, বৃষ্টিতে অপেক্ষা

দুই ফরম্যাটে হতাশাজনক পারফরম্যান্সের পর এবারে সফরকারীদের সামনে মিশন ওয়ানডে সিরিজের মাধ্যমে জয়ের ধারায় ফেরা।

সেই লক্ষ্য নিয়ে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আজ (রোববার) মাঠে নামছে বাংলাদেশ। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায়, অর্থাৎ বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। সরাসরি দেখাবে টি স্পোর্টস।

আরও

সাকিবকে বাদ দেওয়া রাজনৈতিক নয়: নতুন সভাপতি

সাকিবকে বাদ দেওয়া রাজনৈতিক নয়: নতুন সভাপতি

তবে ৩ ম্যাচের এই সিরিজে অবশ্য দলের দুই অভিজ্ঞ সেনানীকে পাচ্ছেন না তামিম। গোটা সফরেই নেই মুশফিকুর রহিম। সাকিব আল হাসান বিরতি নিয়েছেন ওয়ানডে সিরিজে। ২০০৬ সালে অভিষেকের পর এবারই প্রথম একই সঙ্গে এই দুই তারকাকে ছাড়াই মাঠে নামতে হচ্ছে বাংলাদেশ দলকে।

যদিও ক্যারিবীয় অঞ্চলে বাংলাদেশ দলের পরিসংখ্যান বেশ সমৃদ্ধ। সেখানে এ পর্যন্ত ২৩টি ওয়ানডে খেলে জিতেছে ১০টি। উইন্ডিজে পাওয়া এই ১০ ওয়ানডে জয়ের অর্ধেকই বাংলাদেশ পেয়েছে স্বাগতিকদের বিপক্ষে। অন্য দলগুলোর বিপক্ষে পাওয়া পাঁচটি জয়ই ২০০৭ সালে। এর তিনটি বিশ্বকাপে ভারত, বারমুডা ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। সবশেষ ২০১৮ সালে দ্বিপাক্ষিক সিরিজটিও ২-১ ব্যবধানে জেতেছিল মাশরাফি বিন মুর্তজার দল।

আরও

প্রোটিয়া স্বপ্ন ঘরের মাঠে প্রথম বিশ্বকাপ শিরোপা, কোন দেশে কতটি ম্যাচ

প্রোটিয়া স্বপ্ন ঘরের মাঠে প্রথম বিশ্বকাপ শিরোপা, কোন দেশে কতটি ম্যাচ

সিরিজের প্রথম ওয়ানডেতে আলোচনায় ব্যাটিং অর্ডারের একটি জায়গা। তামিম আর লিটন দাস ইনিংস শুরু করবেন। তিন নম্বরে এনামুল হক আর নাজমুল হোসেন শান্তর সঙ্গে লড়াই হবে। টি-টোয়েন্টি সিরিজে এনামুল রান পেলে এই আলোচনার জন্ম হতো না। তবুও ঘরোয়া ক্রিকেটের নিয়মিত এই পারফর্মারের ওপরেই আস্থা রাখতে পারে ম্যানেজমেন্ট।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

তিন পেসার মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম আর তাসকিন আহমেদের সঙ্গে স্পিন বিভাগ সামলাবেন মেহেদী হাসান মিরাজ। বিশেষায়িত বোলার এই চারজনই। সাকিব না থাকায় বাকি কাজ করতে হবে মাহমুদউল্লাহ রিয়াদ আর মোসাদ্দেক হোসেনকে।

প্রথম ওয়ানডের জন্য বাংলাদেশের সম্ভাব্য একাদশ-

তামিম ইকবাল, লিটন দাস, এনামুল হক বিজয়, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: শাই হোপ (অধিনায়ক), কাইল মায়ার্স, শামরহ ব্রুকস, কেসি কার্টি, নিকোলাস পুরান (অধিনায়ক), রভম্যান পাওয়েল, আকিল হোসেন, আলজারি জোসেফ, রোমারিও শেফার্ড, গুডাকেশ মোতি ও জেইডেন সিলস।

প্রথম ওয়ানডে
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

জনপ্রিয় সংবাদ

পিতা-মাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি, সদ্ব্যবহার সন্তানের অপরিহার্য কর্তব্য

পিতা-মাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি, সদ্ব্যবহার সন্তানের অপরিহার্য কর্তব্য

মাদক থেকে টাকা না পেলেই পুলিশকে অকার্যকর বলেন সাংবাদিকেরা: আইজিপি

মাদক থেকে টাকা না পেলেই পুলিশকে অকার্যকর বলেন সাংবাদিকেরা: আইজিপি

দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি, যোগদানের শেষ সময় ২৯ অক্টোবর

দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি, যোগদানের শেষ সময় ২৯ অক্টোবর

২০ শতাংশ জমিতে কেরালা শিম চাষে দেড় লাখ টাকা লাভের স্বপ্ন

২০ শতাংশ জমিতে কেরালা শিম চাষে দেড় লাখ টাকা লাভের স্বপ্ন

বিদেশে বাংলাদেশিদের কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট

বিদেশে বাংলাদেশিদের কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট

সর্বশেষ সংবাদ

১৩ সিটি করপোরেশনে ই-রিকশা নিবন্ধন শুরু কাল, চালকদের নিতে হবে লাইসেন্স

১৩ সিটি করপোরেশনে ই-রিকশা নিবন্ধন শুরু কাল, চালকদের নিতে হবে লাইসেন্স

সিলেট সীমান্তে বিএসএফের গুলি, পাল্টা গুলি ছুড়ল বিজিবি

সিলেট সীমান্তে বিএসএফের গুলি, পাল্টা গুলি ছুড়ল বিজিবি

তাহসিফ হত্যা মামলা: উত্তরার বারে একসঙ্গে সময় কাটানো তরুণী দিশার চার দিনের রিমান্ড

তাহসিফ হত্যা মামলা: উত্তরার বারে একসঙ্গে সময় কাটানো তরুণী দিশার চার দিনের রিমান্ড

মিরপুরে আগুন নেভাতে গিয়ে হামলার শিকার ফায়ার সার্ভিস, আহত চালক

মিরপুরে আগুন নেভাতে গিয়ে হামলার শিকার ফায়ার সার্ভিস, আহত চালক

মিথ্যা বয়ানের প্রতিবাদেই ‘আমার দেশ’ ছিঁড়েছি: রাশেদ খাঁন

মিথ্যা বয়ানের প্রতিবাদেই ‘আমার দেশ’ ছিঁড়েছি: রাশেদ খাঁন

এ সম্পর্কিত আরও পড়ুন

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশকে বাদ দিলো-আইসিসি

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশকে বাদ দিলো-আইসিসি

আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে নতুন করে আলোচনার সূত্রপাত হয়েছে। জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, বাংলাদেশ কোনো কারণে অংশ নিতে না পারলে বিকল্প দল হিসেবে প্রস্তুত রাখা হয়েছে স্কটল্যান্ডকে। বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়ার পর থেকেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে কৌতূহল ও নানা প্রশ্ন দেখা দিয়েছে। ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) জরুরি পরিকল্পনার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একজন খেলোয়াড়ের নিরাপত্তায় ব্যর্থ হলে পুরো দল কিভাবে সামলাবে ভারত

একজন খেলোয়াড়ের নিরাপত্তায় ব্যর্থ হলে পুরো দল কিভাবে সামলাবে ভারত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়াকে কেন্দ্র করে ভারতের ক্রিকেট প্রশাসন ও রাজনৈতিক মহলে তীব্র সমালোচনা উঠেছে। ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শশী থারুর প্রশ্ন তুলেছেন, “আমরা কাকে শাস্তি দিচ্ছি—একটি দেশকে, একজন ব্যক্তিকে নাকি তার ধর্মকে?” বিসিসিআইয়ের সিদ্ধান্তকে ক্রীড়াঙ্গনে রাজনীতির মিশ্রণ হিসেবে দেখার বিরোধিতা করেছেন ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী অলরাউন্ডার মদন লাল। তিনি মনে করেন, খেলোয়াড় নির্বাচনের ক্ষেত্রে

বিতর্ক ছাপিয়ে শুরু বিপিএল দ্বাদশ আসর, মাঠে নেই ট্রফি

বিতর্ক ছাপিয়ে শুরু বিপিএল দ্বাদশ আসর, মাঠে নেই ট্রফি

নানা বিতর্ক, সমালোচনা ও অনিশ্চয়তার মধ্য দিয়েই শুক্রবার (২৬ ডিসেম্বর) পর্দা উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের। টুর্নামেন্ট শুরুর একদিন আগে চট্টগ্রাম রয়্যালসের মালিকানা নিয়ে জটিলতা তৈরি হলে পুরো আয়োজন ঘিরে নতুন করে প্রশ্ন ওঠে। পরে ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেই। নেতিবাচক আলোচনায় উঠে আসে নবাগত দল নোয়াখালী এক্সপ্রেসও। অব্যবস্থাপনার অভিযোগ তুলে দলটির অনুশীলন ছেড়ে যান কোচ

বিপিএলের দায়িত্ব পেলেন বুলবুল

বিপিএলের দায়িত্ব পেলেন বুলবুল

সদ্য শেষ হওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদের নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছে আমিনুল ইসলাম বুলবুল। এ ছাড়াও সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফারুক আহমেদ ও সাখাওয়াত হোসেন। নতুন পরিচালনা পরিষদের প্রথম বোর্ড সভা বসেছিল আজ। মঙ্গলবার (৭ অক্টোবর) নতুন পরিচালনা পরিষদের প্রথম বোর্ড সভায় আসন্ন বিপিএল আয়োজনের দায়িত্ব পেয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। এ ছাড়াও ক্রিকেট অপারেশন্সের দায়িত্ব পেয়েছেন নাজমুল আবেদীন ফাহিম। এর

যারা নির্বাচিত হলেন বিসিবির নতুন পরিচালনা পর্ষদে

যারা নির্বাচিত হলেন বিসিবির নতুন পরিচালনা পর্ষদে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল আলোচিত পরিচালনা পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ শেষে প্রকাশিত হয়েছে আনুষ্ঠানিক ফলাফল। সোমবার অনুষ্ঠিত এই নির্বাচনের মাধ্যমে বোর্ড পেয়েছে ২৫ জন পরিচালক। এখন অপেক্ষা সভাপতি ও দুই সহসভাপতি নির্বাচনের ফলাফলের। তবে এর আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি তথাকথিত ফলাফল, যা নিয়ে ক্রীড়াঙ্গনে চলছে নানা আলোচনা। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত