
প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০২১, ০:৩৯

৯৪ রানের সহজ টার্গেটে ব্যাট করতে নেমে দেখে শুনে খেললেও বেশিক্ষণ ধৈর্য্য ধরে খেলতে পারলেন না টাইগার ক্রিকেটার লিটন কুমার দাস। দলীয় তৃতীয় ওভারের দ্বিতীয় বলে সাজঘরে ফেরেন ওপেনার লিটন দাস। দলীয় ৮ রানে ১১ বলে ৬ রান করে ফেরেন তিনি।
লিটনের আউটের পর মাঠে নামেন সাকিব আল হাসান। সাকিবের ব্যাটিং দেখে মনে হয়েছিলো মিরপুরের পিচে ব্যাট করা তেমন কঠিন কিছু নয়। তবে খুব দ্রুতই সাকিবের সেই সিদ্ধান্তকে ভুলে পরিণত করলেন এজাজ পেটেল। তার স্পিনে বিভ্রান্ত হয়ে এক ওভারেই সাজঘরে ফেরেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। সাকিব ৮ বলে ৮ রান করলেও মুশফিক ৩ বলে শূন্য রানেই মাঠ ছাড়েন।

এরআগে, টস হেরে ফিল্ডিং করতে নেমে নাসুম আহমেদের স্পিন ঘূর্ণির পর মুস্তাফিজুর রহমানের বোলিং তোপে বিপাকে পড়ে নিউজিল্যান্ড। চার ওভারে মাত্র ১০ রানে নিউজিল্যান্ডের প্রথম সারির চার ব্যাটসম্যানকে সাজঘরে ফেরান নাসুম। ইনিংসের প্রথম ওভারেই নিউজিল্যান্ডের ওপেনার রাচিন রবীন্দ্রকে শূন্য রানে ফিরিয়ে দিয়ে প্রতিপক্ষ শিবিরে প্রথম আঘাত হানেন নাসুম।
কোনো ট্যাগ পাওয়া যায়নি