
প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২১, ২২:৫৪

পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড। টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছে নিউজিল্যান্ড। ইতিমধ্যে প্যাভিলিয়নে ফিরে গেছেন চার ব্যাটসম্যান।
ইনিংসের প্রথম ওভারেই প্যাভিলিয়েনের পথে ধরেন কিউই অভিষিক্ত ব্যাটসম্যান টম বুন্ডেল। শেখ মেহেদির বলে ক্যাচ তুলে বিদায় নেন তিনি।
দ্বিতীয় ওভারে কেউ প্যাভিলিয়নে না ফিরলেও তৃতীয় ওভারে উইলে ইয়ংকে প্যাভিলিয়নে ফেরত পাঠান সাকিব আল হাসান। সাকিবীর নিচু হয়ে আসা বলে বোল্ড আউট হন তিনি।

কোনো ট্যাগ পাওয়া যায়নি
চতুর্থ ওভারে জোড়া আঘাত হানেন অস্ট্রেলিয়ার সিরিজের প্রথম ম্যাচের জয়ের নায়ক নাসুম আহমেদ। ওভারের তৃতীয় বলে কলিন ডি গ্রান্ডহোমকে ফেরান তিনি।
৪ বলে ১ রান করে প্যাভিলিয়নে ফেরেন কলিন ডি গ্রান্ডহোম। ওভারের শেষ বলে প্যাভিলিয়নে ফেরেন ওপেনার টম বুন্ডেল। তিনি ফেরার আগে ৬ বলে ২ রান করেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ৭ উইকেটে ৪৯ রান। বাংলাদেশের হয়ে নাসুম আহমেদ দুই উইকেট শিকার করেছেন।