
প্রকাশ: ৬ আগস্ট ২০২১, ৩:১৪

ইনিংসের তখন দশম ওভার চলছে। অ্যাস্টন অ্যাগারের তৃতীয় বলটি ডিপ মিড উইকেট অঞ্চল দিয়ে ছক্কা হাঁকালেন আফিফ হোসেন। বদলে গেল বল। সঙ্গে যেন বার্তাও দিলো বাংলাদেশের ক্রিকেটের নতুন দিনেরও।
এই শট আদতে বদলে দিয়েছে ইনিংসের শুরুর অস্বস্তিকর পথও। ভেজা উইকেটে মাহমুদউল্লাহ রিয়াদের আগে ব্যাট করার সিদ্ধান্ত। এরপর দুই ওপেনারের দ্রুত ফিরে যাওয়া। বার্তা দিচ্ছিল বাংলাদেশের ক্রিকেটের উৎসব উৎসবভাবে খানিকটা ছেদ ফেলার। তবে তৃতীয় টি-টোয়েন্টিতে অজিদের দিয়েছে ১২৭ রানের লক্ষ্য।
প্রথমে ব্যাট করতে মেনে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। দলীয় ৩ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে ৩৯ রান (৩০+৯) করা মোহাম্মদ নাঈম ফিরেন ১ রানে (২ বল)। দ্বিতীয় ওভারের শেষ বলে উদ্বোধনী জুটি ভাঙার পর পরের ওভারের প্রথম বলেই ফিরেন সৌম্য সরকার।

প্রথম দুই ম্যাচে ২ রান (২+০) করা সৌম্য এবার ফিরেন ২ রানে। এর আগে ব্যাট হাতে তিনি মোকাবেলা করেন ১১টি বল। নাঈম-সৌম্যর ব্যর্থতায় ৩ রানেই ২ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ।
কোনো ট্যাগ পাওয়া যায়নি

শুরুতেই ২ উইকেট হারিয়ে চাপে পড়া বাংলাদেশের ব্যাট হাতে হাল ধরেন সাকিব আল হাসান এবং অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। দু’জনে মিলে রানের চাকা সচল রেখে এগিয়ে যাওয়ার পথে আবারও ধাক্কা খায় বাংলাদেশ। দলীয় ৪৭ রানে তৃতীয় উইকেট হারায় টাইগাররা।
দ্বিতীয় ম্যাচে ২৬ রান করা সাকিব এবারও একই রানে আউট হোন। জাম্পার বলে ক্যাচবন্দি হওয়ার আগে ১৭ বলে চারটি চারে এ রান করেন তিনি। সাকিব আউট হওয়ার পর মাহমুদউল্লাহ রিয়াদের সাথে ৪৪ রানের জুটি ভাঙে।