শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬১২ অগ্রহায়ণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশে করোনা

জনতার ঢল করোনায় মারা যাওয়া আ.লীগ নেতার জানাজায়

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২০, ৪:৪৭

শেয়ার করুনঃ
জনতার ঢল করোনায় মারা যাওয়া আ.লীগ নেতার জানাজায়

করোনায় মৃত্যুবরণ করা বরগুনার আমতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম দেলোয়ারের বাড়ি লকডাউনের নির্দেশ থাকলেও সেটা মানছে না কেউ। মৃতদেহ দেখতে যান শত শত স্বজনসহ স্থানীয় এলাকাবাসী। সব নিষেধাজ্ঞা উপেক্ষা করে তার জানাজায় অংশ নিয়েছেন কয়েক হাজার মানুষ। এমনকি সেখানে অংশগ্রহণ করেন জেলা ও উপজেলা পর্যায়ের অনেক রাজনৈতিক নেতাও।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক এলাকাবাসী বলেন, করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা জিএম দেলোয়ার আমতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান এবং মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার। তিনি স্থানীয়ভাবে অত্যন্ত জনপ্রিয় মানুষ। এসব জেনেশুনেই বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ আওয়ামী লীগ নেতা জিএম দেলোয়ারের মৃত্যুর সঙ্গে সঙ্গে তার নমুনা প্রতিবেদন না আসা পর্যন্ত বাড়ি লকডাউনের নির্দেশ দেন। অথচ সেই লকডাউন উপেক্ষা করে মৃতদেহ দেখতে সেখানে ভিড় করে শত শত মানুষ। এমনকি হাজারো মানুষের উপস্থিতিতে সেখানে অনুষ্ঠিত হয় মরহুমের জানজার নামাজ। এতে উপস্থিত জনতার করোনায় আক্রান্তের ঝুঁকি রয়েছে। আর এর মধ্য দিয়ে আমতলী উপজেলার সঙ্গে পুরো বরগুনা জেলাই এখন ঝুঁকির মুখে।

তার মৃত্যুর বিষয়ে বরগুনার সিভিল সার্জন ডা. হুমায়ূন শাহিন খান জানান, ‘জিএম দেলোয়ার সাহেব পটুয়াখালী হসপিটালে ডাক্তার দেখিয়েছিলেন। সেখান থেকে তার নমুনা সংগ্রহ করে ঢাকার মহাখালীর ইনস্টিটিউট অব ডেভেলপিং সাইন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভ’এ পাঠানো হয়েছে। আমরা দ্রুততম সময়ের মধ্যে তার টেস্ট রিপোর্টটি পাঠানোর জন্য কর্তৃপক্ষকে অনুরোধ করেছিলাম। ইতোমধ্যে সে রিপোর্ট আমাদের হাতে এসে পৌঁছেছে। তিনি করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন বলে রিপোর্টে পাওয়া গেছে।’

আরও

সরাইলের স্কুলে শিক্ষার্থীদের ক্লাস নিলেন ইউএনও মো. মোশারফ হোসাইন

সরাইলের স্কুলে শিক্ষার্থীদের ক্লাস নিলেন ইউএনও মো. মোশারফ হোসাইন
এ বিষয়ে আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা পারভিন বলেন, আমরা চেষ্টা করেছি লকডাউন কার্যকর করতে। তারপরও বেশ কিছু লোকজন হয়েছে। সীমিত আকারে জানাজা হয়েছে। এখন আমরা পুরো উপজেলা লকডাউন করে দিয়েছি।এ বিষয়ে নৌ-বাহিনীর কমান্ডার যুবায়ের বলেন, সেখানে যাতে লোকসমাগম না হয় সে বিষয়ে আমাদের ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এমনকি আমতলী থানার পক্ষ থেকেও মাইকিং করা হয়েছে। কিন্তু তারপরও সাধারণ জনগণ তা শোনেননি।তিনি আরও বলেন, যতক্ষণ পর্যন্ত সর্বস্তরের জনগণ সচেতন না হবে ততক্ষণ পর্যন্ত এ অভিযান সফল করা সম্ভব হবে না।

বাংলাদেশে করোনা
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
কমান্ডার যুবায়ের আরও বলেন, বিষয়টি অনুধাবন করে তিনি বরগুনার জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছেন যাতে পুরোপুরি আমতলী উপজেলাকে লকডাউন করা হয়।এ বিষয়ে বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, আমাদের অফিসাররা সর্বোচ্চ চেষ্টা করেছেন। তারা মাইকিং করেছেন। কিন্তু তাদের বাধার মুখেও রাজনৈতিক নেতৃবৃন্দসহ অনেকেই সেখানে উপস্থিত হয়েছেন। এ বিষয়ে এককভাবে উপজেলা প্রশাসনকে দায়ী করা যাবে না। কারণ জনগণ সচেতন না হলে শুধু প্রশাসনের পক্ষে অনেক কিছুই করা সম্ভব হয়ে ওঠে না।প্রসঙ্গত, গত বৃহস্পতিবার বেলা ১১টায় আমতলী সদর ইউনিয়নের লোচা গ্রামের নিজ বাড়িতে করোনা উপসর্গ নিয়ে ৭২ বছর বয়সে মৃত্যুবরণ করেন জিএম দেলোয়ার। এর আগে গত ৮-১০ দিন ধরে তিনি জ্বরসহ করোনা উপসর্গে ভুগছিলেন।

ইনিউজ ৭১/ জি.হা

আরও

মেরিন ড্রাইভের জঙ্গল থেকে কোটি টাকার ইয়াবা ও আইস উদ্ধার

মেরিন ড্রাইভের জঙ্গল থেকে কোটি টাকার ইয়াবা ও আইস উদ্ধার

জনপ্রিয় সংবাদ

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

ডিসেম্বরে পাঁচ শিশু হাসপাতাল চালু, বাড়বে দেশে চিকিৎসাসুযোগ

ডিসেম্বরে পাঁচ শিশু হাসপাতাল চালু, বাড়বে দেশে চিকিৎসাসুযোগ

সর্বশেষ সংবাদ

রাজধানীর বাতাস অস্বাস্থ্যকর, দূষিত শহরের তালিকায় ঢাকা

রাজধানীর বাতাস অস্বাস্থ্যকর, দূষিত শহরের তালিকায় ঢাকা

হজযাত্রীদের ব্যয় কমাতে বিমানভাড়া হ্রাসের সিদ্ধান্ত সরকারের

হজযাত্রীদের ব্যয় কমাতে বিমানভাড়া হ্রাসের সিদ্ধান্ত সরকারের

বিএনপির তৃণমূল তৎপরতা বাড়াতে বিশেষ টিমে পাঁচ নেতা

বিএনপির তৃণমূল তৎপরতা বাড়াতে বিশেষ টিমে পাঁচ নেতা

ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

জুমার দিনে কোরআন তিলাওয়াত দরুদ ও দোয়ায় গুরুত্ব

জুমার দিনে কোরআন তিলাওয়াত দরুদ ও দোয়ায় গুরুত্ব

এ সম্পর্কিত আরও পড়ুন

সরাইলের স্কুলে শিক্ষার্থীদের ক্লাস নিলেন ইউএনও মো. মোশারফ হোসাইন

সরাইলের স্কুলে শিক্ষার্থীদের ক্লাস নিলেন ইউএনও মো. মোশারফ হোসাইন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের ক্লাস নেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারফ হোসাইন। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে স্কুলে পৌঁছে তিনি শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি ক্লাসে অংশ নেন এবং তাদের পড়াশোনা, খাওয়া, ঘুম, খেলাধুলা ও ইবাদতের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। পরিদর্শনের সময় তিনি শিক্ষার্থীদের নানা সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেন এবং শিক্ষার্থীদের উৎসাহিত করেন যাতে

কুয়াকাটায় জেলেদের জন্য জরিপ ও নিবন্ধন কর্মশালা অনুষ্ঠিত

কুয়াকাটায় জেলেদের জন্য জরিপ ও নিবন্ধন কর্মশালা অনুষ্ঠিত

পটুয়াখালীর কুয়াকাটায় উপজেলা পর্যায়ে যৌথভাবে DOF এবং MMO এর উদ্যোগে মাঠ পর্যায়ে বেসলাইন জরিপ ও নৌকা নিবন্ধন বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে হোটেল মিয়াদ ইন্টারন্যাশনালে এই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলার মৎস্য কর্মকর্তারা এবং শতাধিক জেলে অংশগ্রহণ করেন। কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এই কর্মশালার আয়োজন করেন এবং সাসটেইনেবল মেরিন ফিশারিজ প্রকল্পের অর্থায়নে এটি পরিচালিত হয়।

মেরিন ড্রাইভের জঙ্গল থেকে কোটি টাকার ইয়াবা ও আইস উদ্ধার

মেরিন ড্রাইভের জঙ্গল থেকে কোটি টাকার ইয়াবা ও আইস উদ্ধার

কক্সবাজারের টেকনাফে যৌথ অভিযানে কোস্ট গার্ড ও র‍্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জঙ্গলের ভেতর থেকে প্রায় সাড়ে ১২ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য উদ্ধার করেছে। উদ্ধারকৃত দ্রব্যের মধ্যে ছিল এক লাখ ৩০ হাজার পিস ইয়াবা, এক কেজি ইয়াবা তৈরির সম্ভাব্য কাঁচামাল ও এক কেজি ক্রিস্টাল মেথ বা আইস। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে টেকনাফের মহেশখালীয়া পাড়া মেরিন ড্রাইভ সড়কের পাশে হ্যাচারি সংলগ্ন

বিশ্বব্যাপী করোনায় জরুরি অবস্থার সমাপ্তি

বিশ্বব্যাপী করোনায় জরুরি অবস্থার সমাপ্তি

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ঘোষণা দিয়েছে, কোভিড-১৯ এখন বিশ্বব্যাপী স্বাস্থ্য জরুরি অবস্থা প্রতিনিধিত্ব করে না। আজ শুক্রবার বিবিসির এক অনলাইন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  কর্মকর্তারা বলছেন, ২০২১ সালের জানুয়ারিতে এ ভাইরাসে প্রতি সপ্তাহে মৃত্যুর হার সর্বোচ্চ চূড়ায় ছিল। সেই সময় প্রতি সপ্তাহে করোনায় প্রাণহানি হয়েছে এক লাখের বেশি। সেখান থেকে মৃত্যু প্রতি সপ্তাহে তিন হাজার ৫০০ জনে নেমেছে।  ডব্লিউএইচও-এর প্রধান বলেন,

বিশ্বে মৃত্যু বাড়ল করোনায়, কমেছে শনাক্ত

বিশ্বে মৃত্যু বাড়ল করোনায়, কমেছে শনাক্ত

করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৬৪০ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ৮৩ হাজার ৭৫৯ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ৪৯ হাজার ৫১১ জন। শুক্রবার (২৪ মার্চ) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া যায়। এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্তের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এ সময় দেশটিতে মৃত্যু হয়েছে ২০০ জনের এবং আক্রান্ত