
প্রকাশ: ১৫ মার্চ ২০২০, ১৭:১৪
লাইসেন্সের শর্ত ভঙ্গ করায় পাবনায় আওয়ামী লীগ নেতার দেশি মদের দোকানে অভিযান চালিয়ে পঞ্চাশ হাজার টাকা জরিমানা ও অন্তত ৫০ জনকে আটক করেছে র্যাব।শনিবার বিকেলে র্যাব ১২ পাবনার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আমিনুল কবীর তরফদারের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। পরে রাতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুজা মন্ডল ভ্রাম্যমাণ আদালতে আটকদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন।
