
প্রকাশ: ১৪ মার্চ ২০২০, ১:৫
করোনা আতঙ্কে এ বছরের ওমরাহ হজের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করেছে সৌদি সরকার। এ কারণে বিশ্বের অনেক দেশের লাখ লাখ মুসল্লী অংশ নিতে পারবে না ওমরায়। কিন্তু মানুষ না পারলেও তা ঠিকই করে দেখিয়েছে একঝাঁক পাখি।
সম্প্রতি ধারণকৃত একটি ভিডিও’তে দেখা যায় মুসলমানদের কেবলা হিসেবে বিবেচিত পবিত্র মক্কা নগরীর কাবা শরীফকে বার বার প্রদক্ষিন করছে পাখিদের একটি দল। অভূতপূর্ব এই মুহূর্তের ভিডিওটি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে যাওয়ার পর খুব দ্রুতই তা ভাইরাল হয়ে যায়।
