সারা বিশ্বে এখন বইছে করোনা ঝড়। প্রাণঘাতি এই ভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চীন। তবে এরই মধ্যে ক্ষতি কাটিয়ে উঠতে নতুন ভাবে কাজ শুরু করেছে বেইজিং।
চীনা ভাইস প্রেসিডেন্ট জিন গিউবেন বলছেন হুবেই প্রদেশের শতকরা ৬০ ভাগ ক্ষুদ্র ও মাঝারি আকারের প্রতিষ্ঠান এবং ৯৫ ভাগ বৃহাদাকার প্রতিষ্ঠান কাজে ফিরতে শুরু করেছে। ধীরে ধীরে আবারো সচল হচ্ছে চীনের অর্থনীতি। দেশটিতে এরই মধ্যে শুরু হয়েছে নিত্য ব্যবহার্য জিনিসের উৎপাদন। তবে উহানের বর্তমান পরিস্থিতিকে এখনো স্বাভাবিক হিসেবে ঘোষণা করা হয়নি। সে হিসেবে আগামী এক সপ্তাহের মধ্যে আবারো কাজে ফিরতে শুরু করবে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত উহান শহর।